00171917115 সুরা নিসা | ১৪৭ এল রি পট পাও এটি তর ভর এ পারা একা ] নট পট টি এরা 87৮ 4৫ ০১০। 0৫ 25151209219 ৩১5০155% 1 (2৩ 401৩) (28) পা 5. ৮৮. 2 টু পা ৬৮ রি ০০ হা 01৮9 (৫:১০ ৫৪291 $) ৮০9৮5820141 ৮৩০৩৬19৮০৪০ ৫৮. “আল্লাহ তোমাদিগকে নির্দেশ দিতেছেন, আমানত উহার মালিককে প্রত্যর্পণ করিতে । তোমরা যখন মানুষের মধ্যে বিচারকার্য পরিচালনা করিবে, তখন ন্যায়- পরায়ণতার সহিত বিচার করিবে । আল্লাহ তোমাদিগকে যে উপদেশ দেন, তাহা কত উৎকৃষ্ট! আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা।” তাফসীর ৪ এই অংশে আল্লাহ তা“আলা আমানতকে উহার প্রাপকের নিকট পৌছাইয়া দিতে নির্দেশ দিতেছেন, হাসান ()..... সামুরা রো) হইতে বর্ণিত হাদীসে আছে যে, নবী করীম (সা) বলিয়াছেন £ কোন ব্যক্তি তোমার নিকট কিছু গচ্ছিত রাখিলে তাহাকে উহা পৌছাইয়া দাও। কেহ তোমার সহিত বিশ্বাসঘাতকতা করিলেও তুমি তাহার সহিত বিশ্বাসঘাতকতা করিও না। ইমাম আহমদ এবং “সুনান' সংকলকগণ উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। এখানে “আমানত ব্যাপক অর্থে ব্যবহৃত হইয়াছে । এক অর্থ হইল, মানুষের উপর আল্লাহ তা'আলা কর্তৃক অর্পিত দায়িত্ব ও কর্তব্য। যেমন নামায, রোযা, যাকাত, কাফফারা, মান্নত ইত্যাদি আমানতের অন্তর্ভুক্ত। দ্বিতীয় অর্থ হইল, মানুষের নিকট মানুষের প্রাপ্য হক। যেমন গচ্ছিত দ্রব্য ইত্যাদি আমানতের অন্তর্ভুক্ত । গচ্ছিত দ্রব্যের মালিক দলীল-প্রমাণ ছাড়াই উহা আমানত রাখিলেও মালিকের নিকট উহা প্রত্যর্পণ করিতে হইবে । কেহ উক্ত দায়িতৃ পালন না করিলে কিয়ামতের দিনে তাহার নিকট হইতে উহা আদায় করা হইবে। বিশুদ্ধ হাদীসে আসিয়াছে যে, হযরত নবী করীম (সা) বলিয়াছেন ঃ সকল প্রাপ্য ও হক উহাদের প্রাপকের নিকট প্রত্যর্পণ করা হইবে । এমনকি শিংবিশিষ্ট ছাগল শিংবিহীন ছাগলের উপর অত্যাচার করিয়া থাকিলে উহার প্রতিশোধও উহার কাছ হইতে লওয়া হইবে। ইব্ন আবূ হাতিম (র)...... হযরত ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন £ আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনয়নপূর্বক উহা ঘোষণা করার পর সব পাপই মাফ হইয়া যায়। কিন্তু আমানতের খিয়ানত করিবার পাপ উহাতেও মাফ হইবে না। আমানতের খিয়ানতকারী ব্যক্তি যদি আল্লাহ্র পথে শহীদও হইয়া থাকে, তথাপি কিয়ামতের দিনে তাহাকে উপস্থিত করিয়া বলা হইবে, তোমার নিকট গচ্ছিত দ্রব্য প্রত্যর্পণ করো। সে বলিবে, আমি উহা কোথা হইতে প্রত্যর্পণ করিব ? দুনিয়া তো শেষ হইয়া গিয়াছে । তখন তাহার জন্যে জাহান্নামের তলদেশে উক্ত গচ্ছিত বস্তুর সদৃশ বস্তু দেখা দিবে । সে তখন গিয়া স্থীয় স্কন্ধে উহা বহন করিয়া আনিতে থাকিবে । উহা তাহার ক্বন্ধ হইতে পড়িয়া যাইবে । সে পুনরায় উহা উঠাইয়া আনিতে যাইবে । এইরূপ অনন্তকাল ধরিয়া চলিতে থাকিবে । বর্ণনাকারী যাযান বলেন, হযরত ইব্ন মাসউদ (রা) হইতে শুনিবার পর আমি হযরত বারা (রা)-এর নিকট উহা বর্ণনা করিলাম । তিনি মন্তব্য করিলেন, আমার ভাই ইব্ন মাসউদ সত্য বলিয়াছেন। অতঃপর তিনি এই আয়াত পাঠ করিলেন ঃ
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।