0০011191115 ১৪৬ তাফসীরে ইব্ন কাছীর চামড়া সত্তর হাত পুরু হইবে। তাহার দাত উহুদ পাহাড়ের সমতুল্য হইবে । উক্ত হাদীসটি উপরিউক্ত সনদে শুধু ইমাম আহমদই বর্ণনা করিয়াছেন । কোন কোন তাফসীরকার বলিয়াছেন ঃ -১৮১1৯১৯৯এ২ -- এই আয়াতের এ! শব্দের অর্থ হইতেছে পোশাক । অর্থাৎ যখনই তাহাদের পোশাকসমূহ পুড়িয়া, শেষ হইয়া যাইবে, তাহাদিগকে তদস্থলে নৃতন পোশাক প্রদান করা হইবে। ইমাম ইব্ন জারীর (র) তীহার গ্রন্থে উক্ত তাফসীর উদ্ধত করিয়াছেন। কিন্তু উক্ত তাফসীর গ্রহণীয় নহে। কারণ, উহা স্বাভাবিক অর্থের বিপরীত । ৮)0459| 14 ১০৭ ৪১৯১,০৮১৯ 6১১০ -৯/ 1৬1০3 1০1 ০23119 11-8515 এই অংশে আল্লাহ তাআলা বলিতেছেন, “যাহারা ঈমান আনিয়াছে এবং নেককাজ করিয়াছে, আমি তাহাদিগকে জান্নাতে প্রবেশ করাইব । সেখানে তাহাদের উদ্যানে, প্রাসাদে এবং চলিবার পথে সর্বত্র ঝর্ণা প্রবাহিত থাকিবে । সেখানে তাহারা চিরদিন বাস করিবে ।” তাহাদের মন কখনও উহা ত্যাগ করিতে চাহিবে না। অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ ০505 4518 অর্থাৎ “তাহাদের জন্যে তথায় পবিত্র স্ত্রীগণ থাকিবে ।' উহারা খতুত্রাব, প্রসবসতাব ও অন্যান্য ঘৃণার বস্তু এবং ঘৃণ্য চরিত্র ও স্বভাব হইতে পবিত্র হইবে । হযরত ইব্ন আব্বাস (রা) বলিয়াছেন £ “তাহাদের জন্যে সেখানে পবিত্র স্ত্রীগণ থাকিবে অর্থ এই যে, তাহাদের জন্য সেখানে দৈহিক ও আত্মিক যাবতীয় ঘৃণ্য বিষয়বস্তু হইতে পবিত্র স্ত্রীগণ থাকিবে । আতা, হাসান, যাহ্হাক, নাখঈ, আবূ সালেহ, আলিয়া এবং সুদ্দীও অনুরূপ তাফসীর বর্ণনা করিয়াছেন। মুজাহিদ (র) বলেন £ তাহাদের জন্য স্ত্রীগণ মল-মূত্র, ঝতুস্রাব, পিঁচুটি, শিকনি, বীর্য এবং সন্তান হইতে মুক্ত থাকিবে। কাতাদা (র) বলেন ঃ তাহাদের জন্যে তথায় দৈহিক ঘৃণার বস্তু, খতুত্রাব ও খাতু যন্ত্রণা এবং আত্মিক ঘৃণ্য স্বভাব ও অশান্তি হইতে মুক্ত স্ত্রীগণ থাকিবে । অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন £ অর্থাৎ 'আমি তাহাদিগকে ঘন, দীর্ঘ, প্রশস্ত এবং আরামদায়ক ছায়ায় প্রবেশ করাইব।' ইব্ন জারীর (ে)......হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলে করীম (সা) বলিয়াছেন ঃ “জান্নাতে একটি বৃক্ষ ররিহয়াছে। কোন বাহনের আরোহী উহার ছায়ায় একশত বৎসর পরিভ্রমণ করিলেও সে উহা অতিক্রম করিতে পারিবে না। উক্ত বৃক্ষের নাম ১/১4| ৮১২ অর্থাৎ স্থায়িত্রে বৃক্ষ ।'
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।