Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা নিসা ১৪৫ ইব্‌ন আবূ হাতিম (র)......হাসান (রা) হইতে বর্ণিত ব্যাখ্যায় ইহাও উল্লিখিত হইয়াছে যে, যাও। ইহাতে তাহারা পূর্বাবস্থায় ফিরিয়া যাইবে । ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত ইবৃন উমর (রো) হইতে বর্ণিত হইয়াছে যে, একদা জনৈক ব্যক্তি হযরত উমর (রা)-এর সম্মুখে নিম্নের আয়াত পাঠ করিল ঃ হযরত উমর (রা) বলিলেন, উক্ত আয়াত আবার পড়। সে উহা পুনরায় পড়িল। তখন হযরত মু'আয ইব্‌ন জাবাল (রা) বলিলেন, এই আয়াতের তাফসীর আমার জানা আছে। প্রতি ঘণ্টায় তাহাদের চামড়া একশতবার পরিবর্তিত হইবে। হযরত উমর (রা) বলিলেন, নবী করীম (সা)-এর নিকট হইতে আমিও এইরূপ শুনিয়াছি। ইবৃন মারদুবিয়া (র) উপরিউক্ত হাদীস উপরোল্লিখিত রাবী হিশাম ইবৃন আম্মার হইতে বর্ণনা করিয়াছেন। ইহা ছাড়া উপরিউক্ত হাদীস ভিন্নরূপ সনদে এবং ভিন্নরূপ শব্দেও ইব্‌ন মারদুবিয়া (র) বর্ণনা করিয়াছেন। তিনি বলিয়াছেন £ মুহাম্মদ ইবৃন ইসহাক (র)......হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা টানি রি রা তক29০ এ বলিলেন, আমীরুল মু'মিনীন! এই আয়াতের তাফসীর আমার জানা আছে। ইসলাম গ্রহণ করিবার পূর্বে আমি উহা পড়িয়াছিলাম। হযরত উমর (রো) বলিলেন, হে কা'ব! তোমার জানা তাফসীর পেশ করো । রাসূলে করীম (সা)-এর নিকট হইতে যেরূপ শুনিয়াছি, তৃমি সেইরূপ বলিলে তোমার তাফসীর মানিব। নতুবা উহার প্রতি কোন গুরুত্ব আরোপ করিব না। কা'ব বলিলেন, ইসলাম গ্রহণের পূর্বে আমি উহা পড়িয়াছি। উহার তাফসীর এই £ তাহাদের চামড়া প্রতি ঘন্টায় একশত বিশবার পরিবর্তিত হইবে । হযরত উমর (রা) বলিলেন, হযরত রাসূলে করীম (সা)-এর নিকট হইতে আমিও এইরূপই শুনিয়াছি। রবী ইবন আনাস (র) বলেন ঃ পূর্ববর্তী আসমানী কিতাবে লিপিবদ্ধ রহিয়াছে, প্রত্যেক কাফিরের চামড়া চন্রিশ হাত গাঢ় এবং দীত সত্তর হাত পুরু হইবে । তাহার পেট এত বড় হইবে যে, উহার মধ্যে একটি পর্বতও রাখা যাইবে । তাহাদের চর্ম অগ্নি কর্তৃক নিঃশেষে প্রজ্বলিত হইবার পর তদস্থলে নৃতন চর্ম প্রদত্ত হইবে । নবী করীম (সা) হইতে বর্ণিত হাদীসে উহার চাইতে অধিকতর বিষয় বর্ণিত হইয়াছে। | ইমাম আহমদ রে)......হুযরত ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলে পাক (সা) বলিয়াছেন £ দোযখবাসীদের দেহ সেখানে এত বিশাল করিয়া দেওয়া হইবে যে, একজন দোযখবাসীর কর্ণলতি হইতে তাহার স্বন্ধদেশের দূরত্ সাতশত বৎসরের পথ হইবে । তাহার কাছীর-_৩/১৯

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।