Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 সুরা নিসা ১৩৭. তাহারা আরও বলিত ঃ ৬১৫০১ ৯ ১৫ $০% ঘি 3১5৬ _ হয়াহুদী বা নাসরা ভিন্ন অন্য কেহ কিছুতেই জান্নাতে প্রবেশ করিতে পারিবে না।' মুজাহিদ (র) বলেন £ ইয়াহুদী ও নাসারা জাতি নামাযে ও অন্যান্য দু'আয় অপ্রাপ্ত বয়স্কদিগকে সম্মুখে রাখিত এবং তাহাদিগকে ইমাম বানাইত। তাহারা বলিত, ইহারা নিম্পাপ। ইকরিমা ও আবু মালিক (র)-ও অনুরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন। ইব্‌ন জারীর (র) তাহাদের উপরোক্ত অভিমত বর্ণনা করিয়াছেন । আওফী (ি)......হ্যরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ ইয়াহুদীগণ বলিত, 'আমাদের মৃত অপ্রাপ্ত বয়ঙ্ক সন্তানগণ আল্লাহর নিকট নৈকট্য লাভের মাধ্যমে কিয়ামতের দিনে আমাদের জন্যে আল্লাহর নিকট সুপারিশ করিবে এবং আমাদিগকে পবিত্র করিবে । তাহাদের এই দাবি প্রসঙ্গে আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। ইব্‌ন জারীর (র)-ও হযরত ইবৃন আব্বাস (রা) হইতে উহা বর্ণনা করিয়াছেন। ইবন আবু হাতিম (র)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৪ ইয়াহুদীগণ তাহাদের কিশোরদিগকে নামাযে ইমাম বানাইত ও তাহাদের কারণে নিজদিগকে আল্লাহর নৈকট্য প্রাপ্ত মনে করিত । তাহারা বলিত, আমাদের কোন অপরাধ বা গুনাহ নাই। তাহাদের এই দাবি ছিল মিথ্যা। আল্লাহ বলেন, কোন নিষ্পাপ ব্যক্তির ওসীলায় আমি কোন' পাপী ব্যক্তিকে পবিত্র করি না। তাহাদের উপরোক্ত মিথ্যা দাবি প্রসঙ্গে আল্লাহ তা'আলা আলোচ্য আয়াত অবতীর্ণ করেন। ইবৃন আবূ হাতিম (র) আরো বলিয়াছেন ঃ মুজাহিদ, আবূ মালিক, সুদ্দী, ইকরিমা এবং যাহ্হাক হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে। যাহ্হাক (র) বলিয়াছেন $ ইয়াহুদীগণ বলিত, আমাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের যেমন কোন পাপ নাই, আমাদেরও সেইরূপ কোন পাপ নাই। তাহাদের উক্ত দাবি প্রসঙ্গ আল্লাহ তাআলা আলোচ্য আয়াত অবতীর্ণ করেন। কেহ কেহ বলেন ঃ আলোচ্য আয়াত সুতির নিন্দায় অবতীর্ণ হইয়াছে । মুসলিম শরীফে হযরত মিকদাদ ইব্‌ন আস্ওয়াদ (রা) হইতে বর্ণিত রহিয়াছে, রাসূলের করীম (সা) স্তুতিকারীদের মুখে ধুলি নিক্ষেপ করিতে আমাদের প্রতি নির্দেশ দিয়াছেন। আবূ বাকরা রো) হইতে বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত রহিয়াছে $ একদা রাসূলুল্লাহ (সা) জনৈক ব্যক্তিকে অপর এক ব্যক্তির প্রশংসা করিতে শুনিয়া বলিলেন ঃ তোমার সর্বনাশ হউক । তোমার বন্ধুর গর্দান কাটিয়া দিলে! অতঃপর বলিলেন, তোমাদের মধ্যে কেহ স্বীয় বন্ধুর প্রশংসা করিতে চাহিলে সে যেন বলে, তাহাকে আমার এইরূপ বলিয়া মনে হয়। আল্লাহ্‌র উপর বাড়িয়া গিয়া কেহ যেন কাহারও প্রশংসা ও পবিভ্রতা বর্ণনা না করে। ইমাম আহমদ (র)......হযরত উমর (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত উমর (রা) বলেন ঃ যে ব্যক্তি বলে আমি মু'মিন, সে কাফির । যে ব্যক্তি বলে, আমি জ্ঞানী, সে মূর্খ। যে ব্যক্তি দাবি করে, “আমি জান্নাতী, সে দোযখী । ইব্‌ন মারদুবিয়া (র).....হযরত উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত উমর (রা) বলেন ঃ মানুষের জন্যে অধিকতর ভয়ঙ্কররূপে যে ব্যাপারে আমার ভয় হয়, তাহা হইতেছে বারা রায়না সারে আমি মু'মিন, সে কাফির। যে ব্যক্তি বলে, আমি জান্নাতী, সে দোযখী | : কাছীর__-৩/১৮

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।