Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা নিসা ১৩৫ 'বল! হে আমার পাপাচারী বান্দাগণ! আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ্‌ সকল শ্রেণীর পাপই ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, কৃপাপরায়ণ ।' তখন জনৈক ব্যক্তি দণ্ডায়মান হইয়া জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর নবী! আল্লাহর সহিত শরীক করিবার গুনাহও কি তিনি ক্ষমা করেন? আল্লাহ্‌র রাসূল (সা) উহা পসন্দ করিলেন না। তিনি তখন তিলাওয়াত করিলেন ঃ ০৬৪ ১০৪ ০০2 এ ৫5 95০05 ১5825 9 শপ 0৯8১2 4115 ১১০৫৪ ৯৬ ১৪১41 ইবৃন জারীর রে) উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্‌ন মারদুবিয়া (র)-ও হযরত ইবৃন উমর (রা) হইতে একাধিক সনদে উহা বর্ণনা করিয়াছেন । “সুরা যুমার'-এর উপরোল্লেখিত আয়াতে বর্ণিত যাবতীয় পাপের ক্ষমা সম্পকীয় বিষয়টি তওবার শর্তে শর্তাধীন। কোন ব্যক্তি যে কোন গুনাহ সে যতবারই করিয়া থাকুক, আল্লাহ তাহার তওবা কবুল করেন। যাবতীয় গুনাহ মাফ হওয়া তওবার শর্তে শাধীন না হইলে আমাদিগকে স্বীকার করিয়া লইতে হয় যে, শিরকের গুনাহও তওবা ছাড়াই মাফ হইয়া যাইবে । অথচ সূরা নিসা-এর আলোচ্য আয়াতে বলা হইতেছে, আল্লাহ শিরকের গুনাহ মাফ করিবেন না এবং অন্যান্য গুনাহ মাফ করিবেন । অর্থাৎ শিরক ভিন্ন অন্য গুনাহ করিবার পর তওবা না করিয়া কেহ মরিয়া গেলে তিনি ইচ্ছা করিলে তওবা ব্যতীতই তাহার সেই গুনাহ মাফ করিয়া দিতে পারেন । এই দিক দিয়া “সূরা নিসা'-এর আলোচ্য আয়াতের মধ্যে “সূরা যুমার'-এর উল্লেখিত আয়াতের চাইতে ক্ষমা প্রাপ্তির অধিকতর আশার বাণী রহিয়াছে। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । অতঃপর আল্লাহ তাআলা বলিতেছেন ঃ ী ০০ এ ৪১০ ০৪৪403 এ৮৬৪ ১০৩ “আর যে ব্যক্তি আল্লাহর সহিত শরীক গড়িয়া লয়, সে জঘন্য পাপের বিষয়কে গড়িয়া লয়। অনুরূপভাবে অন্যত্র তিনি বলিয়াছেন £ 15141 এ১। ০) “নিশ্চয়ই শিরক চূড়ান্ত অবিচার ।" বুখারী ও মুসলিমে হযরত ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণিত রহিয়াছে যে, হযরত ইব্‌ন মাসউদ (রা) বলেন £ একদা আমি রাসুলে করীম (সা)-কে জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর রাসূল! কোন গুনাহ জঘন্যতম £ তিনি বলিলেন $ উহা এই যে, তুমি আল্লাহর সহিত কোন সমকক্ষ গড়িয়া লইবে। অথচ তিনিই তোমাকে সৃষ্টি করিয়াছেন। ইহাই সম্পূর্ণ হাদীস নহে। উহার অবশিষ্টাংশ উপরোক্ত সংকলনদ্বয়ে বর্ণিত রহিয়াছে। | ইবৃন মারদুবিয়া (র)......সাহাবী হযরত ইমরান ইব্‌ন হুসাঁয়ন (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, আল্লাহর নবী (সা) বলিয়াছেন £ আমি তোমাদিগকে কবীরা গুনাহসমূহের মধ্যে জঘন্যতম

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।