Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৩২ তাফসীরে ইব্‌ন কাছীর অষ্টম হাদীস ইমাম আহমদ (র)......হযরত আবূ আইয়ুব আনসারী (রা) হইতে বর্ণনা করেন £ একদা রাসূলুল্লাহ (সা) সাহাবীদের নিকট আগমন করিয়া তাহাদিগকে বলিলেন £ তোমাদের প্রতিপালক প্রভু দুইটি জিনিসের যে কোন একটি বাছিয়া লইবার ব্যাপারে আমাকে ক্ষমতা দিয়াছেন। উহার একটি এই যে, আমার উম্মতের মধ্য হইতে সত্তর হাজার লোক আন্রাহ্র তরফ হইতে ক্ষমা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইবে । উহার আরেকটি হইতেছে আমার উম্মতের জন্যে তাহার নিকট সংরক্ষিত গোপন সুবিধা । জনৈক সাহাবী জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্‌র রাসূল! আপনার প্রতিপালক প্রভু কি উহা গোপন রাখিবেন ? রাসূলে পাক (সা) বাড়ির মধ্যে চলিয়া গেলেন। কিছুক্ষণ পর তাকবীর বলিতে বলিতে বাহির হইলেন। তৎপর বলিলেন ঃ আমার প্রতিপালক প্রভু প্রতি হাজারের সহিত আরও এক হাজার বৃদ্ধি করিয়া দিয়াছেন। আর তাহার নিকট সংরক্ষিত গোপন সুবিধা সেইরূপই থাকিবে । রাবী আবূ রুহম হযরত আবু আইয়ুব (রো)-কে জিজ্ঞাসা করিলেন, আল্লাহ্‌র নিকট রাসূলুল্লাহ সো)-এর জন্যে সংরক্ষিত “গোপন সুবিধা'-এর তাৎপর্য কি বলিয়া আপনার মনে হয় ? তাহার এই প্রশ্নে লোকে তাহাকে তীব্র ভ€সনা করিয়া বলিলেন, রাসূলুল্লাহ সো)-এর কাছে সংরক্ষিত গোপন সুবিধাটি কি, তাহা জানিবার তোমার দরকারটা কি? হযরত আবূ আইয়ুব (রা) বলিলেন, লোকটিকে তোমরা রেহাই দাও । আমি আমার দৃঢ় বিশ্বাস অনুযায়ী রাসূলুল্লাহ (সা)-এর জন্যে সংরক্ষিত গোপন সুবিধার তাৎপর্য তোমাদিগকে বলিব। রাসূলুল্লাহ (সা)-এর কাছে সংরক্ষিত গোপন সুবিধা হইতেছে এই যে, তিনি বলিবেন, যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে, আল্লাহ ব্যতীত অন্য কোন মা'বৃদ নাই, তিনি এক, তাহার কোন শরীক নাই, আর মুহাম্মদ (সা) তাহার বান্দা ও রাসূল; পরস্তু তাহার অন্তরের বিশ্বাস তাহার সাক্ষ্যের অনুরূপ হয়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে । নবম হাদীস ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত আবূ আইয়ুব আনসারী (রা) হইতে বর্ণনা করেন ঃ একদা একটি লোক নবী করীম (সা)-এর খিদমতে উপস্থিত হইয়া আরয করিল, আমার একটি ভ্রাতুষ্পুত্র আছে। সে হারাম হইতে আত্মরক্ষা করে না। নবী করীম (সা) বলিলেন, তাহার ধর্ম কি? লোকটি বলিল, সে নামায আদায় করে এবং আল্লাহকে এক বলিয়া বিশ্বাস করে। নবী করীম (সা) বলিলেন ঃ তাহার নিকট তাহার ধর্মকে বিনামূল্যে চাও। উহাতে সে অসম্মতি জানাইলে উহা তাহার নিকট হইতে ক্রয় করো। লোকটি তাহার নিকট তাহার ধর্মকে চাহিলে সে কোনমতে উহা তাহাকে দিতে সম্মত হইল না। তখন সে আসিয়া নবী করীম (সো)-কে উহা জানাইল। তিনি বলিলেন £ তাহাকে তো আমি স্বীয় ধর্মে অবিচল দেখিলাম । এই ঘটনা উপলক্ষে নিম্ন আয়াত নাযিল হইল £ 1 ৮ শী জী কও 06৮০ প ০১৪০৭৫১২০৫০ টি হু 55০ ০১০4] ০445 ০৩১৩ ০ ১৪৯১ 4০১০১ ০1 ১৪৯১১ 411 ০)| ৬ বট ঞ ০১ ন লী রি ঞ হাফিয আবূ ইয়ালা (র)......হযরত আনাস (রা) হইতে বর্ণনা করেন £ একদা একটি লোক রাসূলে করীম“(সা)-এর নিকট আসিয়া বলিল, হে আল্লাহ্‌র রাসূল! আমি জীবনে কোন ইচ্ছাকে

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।