০0119115 সূরা নিসা ১২৯ চতুর্থ হাদীস ইমাম আহমদ (র)......হযরত আবূ যর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলে করীম (সা) বলিয়াছেন ঃ আল্লাহ তা“আলা বলেন, হে আমার বান্দা! যদি তুমি আমার ইবাদত কর এবং আমার নিকট হইতে ক্ষমাপ্রাপ্তির আশা কর, তবে তোমার তরফ হইতে যে ক্রুটি-বিচ্যুতি ও অপরাধ ঘটে, আমি তাহা তোমার মঙ্গলের জন্যে ক্ষমা করিয়া দিব। হে আমার বান্দা! যদি তুমি পৃথিবীর ওজনের সমতুল্য পরিমাণে পাপ লইয়া আমার সহিত সাক্ষাত কর, কিন্তু শিরকের পাপ লইয়া না আস, তবে আমি পৃথিবীর ওজনের সমতুল্য ক্ষমা লইয়া তোমার সহিত সাক্ষাত করিব । উপরিউক্ত সনদে উক্ত হাদীস ইমাম আহমদ (র)-ই বর্ণনা করিয়াছেন । পঞ্চম হাদীস | প্রথম সনদ £ ইমাম আহমদ রে)......হযরত আবূ যর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলে করীম (সা) বলিয়াছেন £ আল্লাহ্র কোন বান্দা যদি আল্লাহ ব্যতীত অন্য কোন মা“বৃদ নাই- বিশ্বাস লইয়া মরে, তবে সে নিশ্চয়ই বেহেশত প্রবেশ করিবে । আমি প্রশ্ন করিলাম, যদি সে ব্যভিচার করে এবং যদি সে চুরি করে তথাপি £ নবী করীম (সা) বলিলেন ঃ হ্যা, যদি সে ব্যভিচার করে এবং চুরি করে তথাপি । নবী করীম (সা) এইরূপে তিনবার উহা বলিলেন । চতুর্থবার বলিলেন, আবূ যরের নিকট (ইহা) পসন্দনীয় না হইলেও । অতঃপর হযরত আবূ যর (রা) তাহার অধঃবাস টানিতে টানিতে এই বলিতে বলিতে বাহির হইলেন, আবূ যারের নিকট পসন্দনীয় না হইলেও। হযরত আবূ যর রো) ইহার পর উক্ত হাদীস বর্ণনা করিবার কালে বলিতেন, আবূ যরের নিকট ইহা পসন্দনীয় না হইলেও। ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) উক্ত হাদীসটি হুসায়ন (রা) হইতে উপরিউক্ত সনদে বর্ণনা করিয়াছেন । দ্বিতীয় সনদ ৪ ইমাম আহমদ (র)......হযরত আবু যর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, আবু যর (রা) বলেন ঃ একদা আমি রাত্রির প্রথমভাগে মদীনার প্রান্তর দিয়া রাসূলে পাক সো)-এর সহিত পথ চলিতেছিলাম। আমরা উহুদ পাহাড়ের দিকে তাকাইতেছিলাম। এমন সময়ে রাসূলে পাক (সা) ডাকিলেন £ ওহে আবু যর! আমি বলিলাম, হে আন্রাহ্্র রাসূল! আমি আপনার আদেশ পালনের নিমিত্ত আপনার খিদমতে. হাযির আছি। রাসূলে পাক (সা) বলিলেন ঃ ওই যে উহুদ পাহাড় দেখিতেছ, যদি উহা স্বর্ণ হইয়াও আমার মালিকানাধীনে আসে, তবে আমি উহার একটি ্বর্ণ-মুদ্রাও কাছে রাখিয়া তৃতীয় দিন অতিবাহিত করিতে পারিব না। হ্যা, খণ পরিশোধের জন্য একটি স্বর্ণ-মুদ্বা রাখিয়া দিতে পারি । আমি উক্ত স্বর্ণের পর্বতকে আল্লাহ্র বান্দাদের মধ্যে এইরূপে বিতরণ করিয়া দিব- এই বলিয়া তিনি ডানদিকে, বামদিকে এবং সম্মুখে অঞ্জলি ছুঁড়িয়া মারিয়া ইঙ্গিত করিলেন। অতঃপর আমরা পথ চলিতে লাগিলাম। এক সময় নবী করীম (সা) বলিলেন £ হে আবু যর! ধনী ব্যক্তিগণ কিয়ামতের দিনে দরিদ্র হইবে + তবে যাহারা এইরূপ করিবে, তাহারা কাছীর-_-৩/১৭
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।