0০011191115 সূরা নিসা | ১১৯ বিকল্প হিসাবে মাটি দ্বারা তায়াম্মুম করিতে তিনি তোমাদিগকে অনুমতি দিয়াছেন । ফলে অপবিত্র পারে । আয়াতে আন্মাহ তা“আলা একদিকে যেমন অপবিত্র অবস্থায় নামায আদায় করিতে মু'মিনদিগকে নিষেধ করিয়াছেন, অন্যদিকে তেমনি রোগের অবস্থায় এবং পানির অভাবে তায়াম্মম করিয়া নামায আদায় করিতে অনুমতি দিয়া তাহাদের প্রতি কৃপা প্রদর্শন করিয়াছেন। সমস্ত স্তুতি ও প্রশংসা আল্লাহ তা'আলার উদ্দেশ্যেই নিবেদিত | কুরআন মাজীদে তায়াম্মুম সম্পর্কিত দুইটি আয়াত রহিয়াছে। একটি “সূরা মায়িদায়' ও অন্যটি “সূরা নিসার” আলোচ্য আয়াত । আলোচ্য আয়াতটিই পূর্বে নাযিল হইয়াছে। উহার প্রমাণ এই যে, আলোচ্য আয়াত মদ্যপান নিষিদ্ধ হইবার পূর্বে নাযিল হইয়াছে । আর মদ্যপান নিষিদ্ধ হইয়াছিল হিজরী তৃতীয় সনে সংঘটিত ওহুদের যুদ্ধের অল্প কিছুদিন পর মহানবী (সো) কর্তৃক বনূ নাধীর গোত্রের ইয়াহুদীদিগকে অবরোধ করিয়া রাখিবার কালে । পক্ষান্তরে সূরা মায়িদার বিশেষত প্রথমাংশ, অর্থাৎ যে অংশে তায়াম্মুম সম্পর্কিত আয়াত রহিয়াছে, উহা হইতেছে মহানবী (সা)-এর জীবনের শেষদিকে অবতীর্ণ কুরআন মাজীদের অংশসমূহের অন্যতম । উপরিউল্লিখিত কারণে আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গেই তায়াম্মুম সম্পর্কিত আয়াত নাযিল হইবার উপলক্ষ উল্লেখ করা যুক্তিসংগত | তাই এখানেই উহা উল্লেখ করিতেছি। ইমাম আহমদ (র)......হযরত আয়েশা (রো) হইতে বর্ণনা করেন £ একদা হযরত আয়েশা (রা) হযরত আসমা (রা) হইতে একটি কণ্ঠহার ধার লইয়াছিলেন। হঠাৎ উহা হারাইয়া গেল। রাসূলে আকরাম (সা) কতিপয় ব্যক্তিকে উহার সন্ধানে পাঠাইলেন। তাহারা উহা খুঁজিয়া পাইলেন বটে, কিন্তু ইতিমধ্যে নামাযের ওয়াক্ত হইয়া গেল। তাহাদের নিকট পানি ছিল না। তাহারা বিনা উযূতেই নামায আদায় করিলেন । অতঃপর তাহারা এই ঘটনা রাসূলুল্লাহ সো)-এর নিকট বর্ণনা করিলেন। ইহাতে আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাধিল করেন । তখন হযরত উসায়দ ইব্ন হুযায়র (রা) হযরত আয়েশা রো)-কে বলিলেন, আল্লাহ আপনাকে মঙ্গল দ্বারা পুরস্কৃত করুন। আন্লাহর শপথ! আপনার অমনোপূত যে বিপদই আপনার উপর আপতিত হইয়াছে, উহাতেই আল্লাহ আপনার ও অন্যান্য মুসলমানের জন্যে মঙ্গল নিহিত রাখিয়াছেন। ইমাম বুখারী রে).....হযরত আয়েশা (রো) হইতে বর্ণনা করেন যে, হযরত আয়েশা রো) বলেন £ একদা আমরা রাসূলুল্লাহ (সা)-এর সহিত সফরে বাহির হইলাম। “বায়দা" অথবা 'যাতুল-জায়েশ” নামক স্থানে পৌঁছিবার পর আমার একটি কণ্ঠহার হারাইয়া গেল। উহার সন্ধানের প্রয়োজনে রাসূলুল্লাহ (সো) এবং সাহাবীগণ সেখানে যাত্রা বিরতি করিতে বাধ্য হইলেন। না আমাদের অবস্থানস্থলে পানি ছিল, আর না আমাদের সঙ্গে পানি ছিল। লোকেরা আমার আব্বা হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর নিকট আসিয়া বলিল, হযরত আয়েশা (রা) কি কাণ্ড ঘটাইয়াছেন তাহা দেখিতেছেন না ? তিনি রাসূলুল্লাহ (সা)-সহ সকলকে এখানে আটকাইয়া রাখিয়াছেন। অথচ না এখানে পানি আছে, আর না আমাদের সঙ্গে পানি আছে। ইহা শুনিয়া আমার আব্বা আমার নিকট আসিলেন। রাসূলুল্লাহ (সা) তখন আমার উরুদেশে মাথা রাখিয়া নিদ্রা যাইতেছিলেন। আব্বা বলিলেন, তুমি রাসূলুল্লাহ (সা)-সহ সকল মানুষকে
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।