Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১১৬ | ভাফতীরে ইবৃন কণীর করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) একদা দেওয়ালে হাত মারিলেন এবং উহা দ্বারা মুখমণ্ডল মাসেহ করিলেন। অতঃপর পুনরায় হাত মারিলেন এবং উহা দ্বারা দুই নিম্নবাহু মাসেহ করিলেন । কিন্তু নামক রাবীকে দুর্বল বলিয়াছেন। মাধ্যমে বর্ণনা করিয়াছেন। তবে তাহারা উহাকে রাসূলে করীম (সা)-এর সহিত সংশ্রিষ্ট ঘটনা হিসাবে বর্ণনা না করিয়া হযরত ইব্‌ন উমর (রা)-এর সহিত সংশ্লিষ্ট ঘটনা হিসাবে বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী, আবূ যুর'আ এবং ইবন আদী বলিয়াছেন, উক্ত হাদীসকে হযরত ইব্‌ন উমর (রা)-এর সহিত সং্রিষ্ট ঘটনা হিসাবে বর্ণনা করাই শুদ্ধ ও সঠিক! ইমাম বায়হাকীও, মন্তব্য করিয়াছেন, 'উক্ত হাদীসকে মারফু হাদীস হিসাবে বর্ণনা করা ভূল 1? ইমাম শাফিঈ (র).....ইবনুস-সিম্মা (রা) হইতে বর্ণিত একটি হাদীসকে ইমাম শাফিঈ নিজের অভিমতের সমর্থনে পেশ করেন। উহাতে হযরত ইবনুস-সিম্মা রো) বলেন £ একদা রাসূলুল্লাহ (সা) তায়াম্মুম করিতে গিয়া স্বীয় মুখমণ্ডল ও নিম্নবাহুদ্ধয় মাসেহ করিলেন । ইব্‌ন জারীর (র)......আবুূ জুহায়ম রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, আবূ জুহায়ম (রা) বলেন 8 একদা আমি রাসূলুন্নাহ (সা)-কে প্রশ্াবরত অবস্থায় সালাম করিলাম । তিনি প্রস্রাব শেষ করিবার পূর্বে আমার সালামের উত্তর দিলেন না। প্রস্রাব শেষ হইবার পর তিনি দেওয়ালের দিকে গেলেন এবং দুই হাত উহাতে মারিলেন ও মুখমণ্ডল মাসেহ করিলেন। অতঃপর পুনরায় দুই হাত উহাতে মারিলেন এবং উহা দ্বারা কনুই পর্যন্ত দুই হাত মাসেহ করিলেন । তৎপর আমার সালামের জবাব দিলেন। তায়াম্মুমের পদ্ধতি সম্পকীয়ি দ্বিতীয় অভিমত এই যে, মোট দুইবার মাটিতে হাত মারিয়া মুখমণ্ডল ১ও কজি পর্যন্ত দুই হাত মাসেহ করা ফরয । ইমাম শাফিঈ (র)-এর পূর্বতন অভিমত ইহাই। তৃতীয় অভিমত এই যে, মাত্র একবার মাটিতে হাত মারিয়া মুখমণ্ডল ও কজি পর্যন্ত দুই হাত মাসেহ করা ফরয। ইমাম আহমদ (র).......আবু আবদুর রহমান আবযা হইতে বর্ণনা করিয়াছেন ঃ একদা জনৈক ব্যক্তি হযরত উমর (রো)-এর নিকট আগমন করিয়া বলিল, আমি বীর্যপাতে অপবিত্র হইয়া পড়িয়াছি, এখন পানি পাইতেছি না। হযরত উমর (রা) বলিলেন, তুমি নামায আদায় করা স্থগিত রাখ। ইহাতে হযরত আম্মার (রা) বলিলেন, আমীরুল মুমিনীন! আপনার কি মনে পড়িতেছে না যে, একদা আপনি ও আমি যুদ্ধে ছিলাম । আমরা বীর্যপাতে অপবিত্র হইয়া পড়িলাম। আমরা পানি পাইলাম না। আপনি নামায আদায় করা স্থগিত রাখিলেন আর আমি মাটিতে গড়াগড়ি দিলাম এবং নামায আদায় করিলাম । আমরা রাসূলে করীম (সা)-এর খিদমতে হাযির হইবার পর আমি তাহার নিকট উক্ত ঘটনা খুলিয়া বলিলাম । তিনি বলিলেন £ তোমাদের জন্যে এতটুকুই তো যথেষ্ট ছিল, এই বলিয়া রাসূলে করীম (সা) নিজের হাত মাটিতে মারিলেন। তৎপর উহাতে ফুঁৎকার দিয়া উহা দ্বারা মুখমণ্ডল ও কজি পর্যন্ত দুই হাত মাসেহ করিলেন ।

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।