Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011169115 সুরা নিসা ১১৫ ইমাম তিরমিযী (র) উপরিউক্ত হাদীসকে হাসান-সহীহ বলিয়াছেন ।“ইবৃন হাব্বানও উহাকে সহীহ হাদীস বলিয়াছেন। হাফিয আবু বাক্র আল-বায্যার (র) উক্ত হাদীসকে তীহার মুসনাদে হযরত আবু হুরায়রা (রা)-এর মাধ্যমে বর্ণনা করিয়াছেন। হাফিয আবুল হাসান আল-কাত্তানও উহাকে সহীহ হাদীস বলিয়াছেন। হযরত ইব্ন আব্বাস (রা) বলিয়াছেন £ পবিভ্রতম মাটি হইতেছে কৃষিক্ষেত্রের মাটি । ইব্‌ন আবু হাতিম উক্ত রিওয়ায়াতটি বর্ণনা করিয়াছেন। ইব্‌ৃন মারদুবিয়া স্বীয় তাফসীর গ্রন্থে হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত উক্ত বর্ণনাকে রাসূলে করীম (সা)-এর উক্তি বলিয়া রিওয়ায়াত করিয়াছেন। অতঃপর আল্লাহ তা“আলা তায়াম্মমের নিয়ম বর্ণনা প্রসঙ্গে বলিতেছেন ঃ ১522094৯৬৯৬ ১:18 “তোমরা তোমাদের মুখমণ্ডল ও হস্ত মাসেহ কর।' উযূতে ধৌতব্য ও মাসেহযোগ্য প্রতিটি অঙ্গের দিক দিয়া তায়াম্মুম উুর বিকল্প নহে; বরং উহা শুধু পবিত্রকরণ ক্রিয়ার দিক দিয়া উযুর বিকল্প । তায়াম্মুমে শুধু মুখমণ্ডল ও হস্ত মাসেহ করাই যথেষ্ট । ইহাই ফকীহগণের সর্বসম্মত মযহাব । তবে তায়াম্মুমের পদ্ধতি সম্পর্কে তাহাদের মধ্যে মতভেদ রহিয়াছে । এতদসম্পকয়ি প্রথম মাযহাব [উহা ইমাম শাফিঈ (র)-এর সর্বশেষ মাযহাবও বটে] এই যে, উহাতে দুইবার মাটিতে হাত মারিয়া মুখমণ্ডল ও কনুই পর্যন্ত হস্তদ্বয়কে মাসেহ করা ফরয । কারণ এ, বলিতে কখনো স্কন্ধ পর্যন্ত লম্বিত হস্ত এবং কখনো কনুই পর্যন্ত হস্ত বুঝানো হয়। উপরিউক্ত উভয়রূপ অর্থে এ শব্দের প্রয়োগই রীতিসিদ্ধ। উধূ সম্পকীয়ি আয়াতে শেষোক্ত অর্থে উক্ত শব্দের প্রয়োগ রহিয়াছে । অনেক সময়ে অংশ নির্ধারক কোনরূপ বিশেষণ ১ শব্দের সহিত ব্যবহার না করিয়া শুধু ১১ বলিয়া উহা দ্বারা অঙ্গুলি হইতে ক্ুজি পর্যন্ত হস্তাংশকে বুঝানো হয়৷ যেমন, চুরির শাস্তি সম্পর্কিত আয়াত (০৫১১1195183 (তাহাদের হস্তসমূহ কাটিয়া দাও)-এ এ, শব্দকে কোনরূপ বিশেষণসহ ব্যবহার না করিয়া উহা দ্বারা কজি পর্যন্ত হস্তাংশকে বুঝানো হইয়াছে । উপরিউক্ত মাযহাবের প্রবক্তাগণ বলেন $ উযু সম্পর্কিত আয়াতে এ শব্দের সহিত যে অংশ . নির্ধারণমূলক বিশেষণ ৪1১৯1 (০11 (কনুই পর্যন্ত) ব্যবহৃত হইয়াছে, আলোচ্য আয়াতে এ: শব্দের সহিত উহা ব্যবহৃত না হইলেও এক্ষেত্রেও শব্দটিকে উক্ত বিশেষণসহ ধরিতে হইবে । কারণ উযু ও তায়াম্মুম উভয় ব্যবস্থার একটি সাধারণ গুণ ও উদ্দেশ্য হইতেছে পবিত্রকরণ। উভয়ের মধ্যে উক্ত সাধারণ লক্ষ্য ও উদ্দেশ্য বর্তমান থাকিবার কারণে উভয়ক্ষেত্রেই ১ -এর একইরপ ব্যাখ্যা হইবে । কেহ কেহ হযরত ইব্ন উমর (রা) হইতে দারুকুতনী কর্তৃক বর্ণিত নিম্নোক্ত হাদীসটি এই প্রসঙ্গে উল্লেখ করিয়াছেন £ . রাসূলে করীম (সা) বলিয়াছেন ৪ তায়াম্মুমে দুইবার মাটিতে হাত মারিতে হয়। একবার মুখমণ্তলের জন্যে, আরেকবার কনুই পর্যন্ত দুই হাতের জন্যে । কিন্তু উক্ত হাদীস সহীহ নহে। কারণ উহার সনদে দুর্বলতা রহিয়াছে। তাই উহাকে প্রামাণ্য হাদীস বলা যায় না। হযরত ইব্‌ন উমর (রা) হইতে ইমাম আবূ দাউদ একটি হাদীস বর্ণনা

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।