570197. সূরা নিসা ১১৩. পক্ষান্তরে, ইমাম আবূ দাউদ (র)......হযরত আয়েশা (রা) হইতে উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । ইব্ন জারীর (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আয়েশা (রা) বলেন £ নবী করীম (সা) উযূ করিবার পর আমাকে চুম্বন করিতেন। অতঃপর পুনরায় উযু করিতেন না। ইমাম আহমদ (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ রাসূলুল্লাহ (সা) চুষ্বন করিবার পর উযূ না করিয়াই নামায আদায় করিয়াছেন। ইমাম আবু দাউদ এবং ইমাম নাসাঈও উক্ত হাদীসকে ইয়াহিয়া আল-কাত্তানের সনদে বর্ণনা করিয়াছেন। অবশ্য ইমাম আবূ দাউদ তাহার বর্ণিত সনদে সুফিয়ান সাওরীর অব্যবহিত নিম্নের স্তরে একাধিক রাবীর নাম উল্লেখ করিয়াছেন । উহাদের একজন হইতেছেন ইব্ন মাহদী । আবু দাউদ ও নাসাঈ বলিয়াছেন, ইব্রাহীম আত্-তায়মী হযরত আয়েশা (রা) হইতে শুনিবার সুযোগ পান নাই। ইব্ন জারীর ()......হযরত উম্মে সালমা (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ রাসূলুল্লাহ (সা) রোযাদার অবস্থায় তাহাকে [উম্মে সালমা (রা)-কে] চুম্বন করিতেন । অতঃপর না উহাতে তাহার রোযা ভাঙ্গিয়া গিয়াছে আর না নৃতন করিয়া উযু করিতেন। ইব্ন জারীর রে)......হযরত আয়েশা রো) হইতে বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম (সা) চুন্বন করিতেন। অতঃপর নূতন করিয়া উযু করা ব্যতিরেকেই নামা আদায় করিতেন । ইমাম আহমদ (র)......হযরত আয়েশা (রা) হইতে অবিচ্ছিন্ন সনদে উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। অতঃপর মুসাফির অবস্থায় মল-মূত্র ত্যাগ অথবা নারী স্পর্শের পর তায়াম্মুম জায়েয হইবার শর্তের বর্ণনা এবং উহার অনুমতি প্রদান করিতে গিয়া আল্লাহ তা'আলা বলিতেছেন £ 1০৮ 5 টিএশও নহি এ; “আর যদি প্রয়োজনীয় পানি সং্বহ করিতে না পার, তবে পবিত্র মাটিকে উদ্দেশ্য কর।” আয়াতের উপরোক্ত অংশের দ্বারা অনেক ফকীহ প্রমাণ করিতে চাহিয়াছেন যে, পানিবিহীন ব্যক্তির জন্যে পানির সন্ধান করিবার পূর্বে তায়াম্মুম করা জায়েয নহে। পানির সন্ধান করিবার পর উহা না পাইলেই সে তায়াম্মুম করিতে পারে । ফকীহগণ কিতাবে “পানি সন্ধান'-এর স্বরূপও উন্লেখ করিয়াছেন। তাহারা এতদসম্পকীয় নিজেদের বক্তব্যের প্রমাণও যথাস্থানে উন্লেখ করিয়াছেন । বুখারী ও মুসলিম শরীফে ইমরান ইব্ন হুসায়ন (রা)-এর মাধ্যমে বর্ণিত হইয়াছে ঃ একদা নবী করীম (সা) জনৈকি বক্তিকে জামা“আতে নামায আদায় না করিয়া একাকী বসিয়া থাকিতে দেখিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন ৪ “হে অমুক! তুমি জামা'আতে নামায আদায় করিলে না কেন? তুমি কি মুসলিম নহ ? লোকটি উত্তর করিল, হে আন্রাহর রাসূল! আমি মুসলিম, কিন্তু আমি বীর্যপাতে অপবিত্র হইয়া গিয়াছি। অথচ আমার নিকট পানি নাই। নবী করীম (সা) বলিলেন £ মাটির সাহায্য গ্রহণ কর; কারণ উহাই তোমার জন্যে যথেষ্ট ।' কাছীর-_-৩/১৫
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।