00171917115 ১১২ তাফসীরে ইব্ন কাছীর , “আর মুত্তাকী তাহারা, যাহারা কখনো কোন নির্লজ্জতার কার্য করিয়া বসিলে অথবা নিজেদের প্রতি অবিচার করিয়া বসিলে আল্লাহকে স্মরণ করে এবং নিজের অপরাধের জন্যে ' ক্ষমা প্রার্থনা করে।' এর ব্যাখ্যার সহিত সংশ্লিষ্ট হযরত সিদ্দীকে আকবর (রা) সম্পর্কিত একটি হাদীসে বর্ণিত হইয়াছে ঃ “কোন বান্দা কোন পাপ করিয়া বসিলে সে যদি উযূ করিয়া দুই রাকাআত নামায আদায় করে, তবে নিশ্চয়ই আল্লাহ তা'আলা তাহাকে ক্ষমা করিয়া দেন।' ইমাম ইব্ন জারীর (র) বলিয়াছেন £ আলোচ্য আয়াতাংশের “যৌন সঙ্গম সম্পর্কিত ব্যাখ্যাই অধিকতর সমীচীন ও যুক্তিসঙ্গত। কারণ বিশুদ্ধ সূত্রে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) তাহার জনৈকা সহ্ধর্মিণীকে চুম্ধন করিবার পর উযু ব্যতিরেকেই নামায আদায় করিয়াছেন। ইব্ন জারীর (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আয়েশা (রা) বলেন £ রাসূল সো) উদ করিবার পর চুন করিতেন। অতঃপর উদ করা ব্যতিরেকেই নামায আদায় করিতেন। ইবৃন জারীর (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন ঃ একদা রাসূলুল্লাহ (সা) তাহার জনৈকা সহধর্মিণীকে চুম্বন করিয়া উযু ব্যতিরেকেই নামায আদায় করিতে গেলেন। রাবী উরওয়া বলেন, আমি হযরত আয়েশা (রা)-কে বলিলাম, তিনি আপনি ছাড়া আর কে? ইহাতে তিনি হাসিয়া দিলেন। ইমাম আবূ দাউদ, ইমাম তিরমিযী এবং ইমাম ইব্ন মাজাহ (র)-ও তাহাদের একদল উত্তাদের মাধ্যমে ওয়াকী (র) হইতে উক্ত হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম আবূ দাউদ (র) বলিয়াছেন, সাওরী রে) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলিয়াছেন ঃ উরওয়া আল-মুযানী (র) ছাড়া অন্য কোন রাবী হইতে হাবীব ইব্ন আবূ সাবিত আমাদের নিকট হাদীস বর্ণনা করেন নাই। দাও যে, এই হাদীস ভিত্তিহীন একটি মিথ্যা কথা । ইমাম তিরমিযী রে) বলেন, “আমি ইমাম বুখারীকে এই হাদীসকে দুর্বল বলিয়া আখ্যায়িত করিতে শুনিয়াছি। তিনি রলিয়াছেন, “হাবীব ইব্ন আবূ সাবিত' উরওয়ার নিকট হইতে হাদীস শুনেন নাই। ইমাম ইব্ন মাজাহ কর্তৃক বর্ণিত উপরোক্ত হাদীসের সনদ এই £ ইব্ন মাজাহ রে)......হযরত আয়েশা (রো) হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ কর্তৃক উল্লিখিত উপরোক্ত সনদ দ্বারা স্পষ্টভাবে বুঝা যায় যে, ইমাম আবূ দাউদ, ইমাম ইব্ন জারীর ও ইমাম তিরমিযী কর্তৃক বর্ণিত হাদীসের সনদে উন্লেখিত রাবী উরওয়া হইতেছেন উরওয়া ইব্ন যুবায়র ৷ হাদীসের উল্লেখিত উরওয়ার নিজন্ব উক্তি, “আমি বলিলাম, তিনি আপনি ' ছাড়া আর কে ? ইহাতে তিনি হাসিয়া দিলেন।* ইহাই প্রমাণ করে যে, সনদের উরওয়া হইতেছেন উরওয়া ইব্ন যুবায়র ।
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।