Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ٨٦٨
📝 نص 📖 PDF

0০011191115 সবিনয় নিবেদন অশেষ প্রশংসা সেই রাহমানুর রাহীমের, যিনি কলমের সাহায্যে আমাদিগকে শিখাইলেন আর অজানাকে জানাইয়া আঁধারপুরী হইতে আলোর জগতে পৌছাইয়া দিলেন। অজস্র দরূদ ও সালাম সেই মহান রাসূল (সা) ও তাহার আল-আসহাবের উপর, যাহার হিদায়াত ও শাফাঁআত আমাদের ইহ ও পরকালের নাজাতের একমাত্র পূর্বশর্ত। ওগো পরওয়ারদিগার! আমার কাজকে সহজ কর আর তাহা সুসম্পন্ন করার তাওফীক দান কর । সবেমাত্র তাফসীরে ইবনে কাছীরের বংগানুবাদের তৃতীয় খণ্ড প্রকাশিত হইল। এখনও পাড়ি বহু দূর। আল্লাহই তাওফীক দিবার মালিক। তৃতীয় খণ্ডে আমি পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সহজতর হয় ও এতদ্দেশের পঠন-পাঠন ও বিভাজনে এই পন্থাই সাধারণত অনুসৃত হয় বলিয়া আমি উহা করিয়াছি । আশা করি পাঠকবর্গও ইহা পসন্দ করিবেন। তৃতীয় খণ্ডের এই প্রথম সংক্করণটি সম্পূর্ণ নির্ভুল ও নিখুঁত করার ইচ্ছা থাকা সত্বেও মুদ্রণ প্রমাদের ভূত এড়ানো গেল না বলিয়া আমি দুঃখিত । আশা করি, ইনশাআল্লাহ দ্বিতীয় সংস্করণে এইসব ক্রটি-বিচ্যুতি সংশোধিত হইবে । এতবড় গ্রন্থের প্রথম সংস্করণের "এই তাড়াহুড়াজনিত রহিয়াছে। এই বিরাট অনুবাদকার্ধে আমি যাহাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা পাইয়াছি তাহা কৃতজ্ঞতায় সহিত স্মরণ করিতেছি। তেমনি ইহার প্রকাশনাসংশ্রিষ্ট বিভিন্ন সহযোগিতার জন্য অনুবাদ বিভাগের পরিচালক অধ্যাপক হাসান আবদুল কাইয়ুম ও সহকারী পরিচালক জনাব আবদুস সামাদের কাছে আমি বিশেষভাবে ঝণী। আল্লাহ পাক তাহাদের সকলের ইহ ও পরকালীন জাযা দান করুন, ইহাই আমার একান্তিক প্রার্থনা। পরিশেষে আমি এতটুকুই বলিতে চাই, এই গ্রন্থের যাহা কিছু কৃতিতৃ, তাহার সবটুকু প্রশংসা আল্লাহ রাব্বুল আলামীনের প্রাপ্য আর যাহা কিছু অকৃতিত্ তাহার সবটুকু নিন্দার একমাত্র প্রাপক আমিই । এই অধম বান্দার পারলৌকিক মুক্তির জন্য আল্লাহ গাফুরুর রহীম এই রি সি দা নানা দার বাকারা রারাট! আমীন-ইয়া রাববাল আলামীন! ২৭ নভেম্বর, ১৯৯১ আহ্কার

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.