Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১০৪ তাফসীরে ইবৃন কাছীর আয়াতের আলোচ্য অংশ দ্বারা কোন কোন ইমাম বলিয়াছেন যে, বীর্যস্বলনে অপবিত্র ব্যক্তির জন্যে মসজিদে অবস্থান করা হারাম । তবে উহার মধ্য দিয়া পথ অতিক্রম করা হারাম নহে। খতুত্রাব বা প্রসবকালীন ভ্রাবের কারণে অপবিত্র মহিলার প্রতিও উপরোক্ত বিধান প্রযোজ্য ৷ কেহ কেহ বলেন, যাহার দ্বারা অপবিত্র স্রাবে মসজিদ অপবিত্র হইবার আশংকা থাকে, তাহার জন্যে উহার মধ্য দিয়া পথ অতিক্রম করা নাজায়েয । পক্ষান্তরে যাহার দ্বারা এইরূপ হইবার আশংকা না থাকে, তাহার জন্যে উহা নাজায়েয নহে। হযরত আয়েশা (রা) হইতে মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে ঃ একদা রাসূলে করীম (সা) আমাকে বলিলেন, মসজিদের মধ্য হইতে আমার নিকট চাটাইখানা দাও । আমি আরয করিলাম, আমি যে খতুবতী। রাসূলে করীম (সা) বলিলেন ঃ “তোমার খতুত্রাব তোমার হাতে লাগিয়া নাই।' মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা (রা) হইতেও অনুরূপ একটি রিওয়ায়াত বর্ণিত হইয়াছে। এই সকল হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, খতুবতী মহিলার জন্যে অপবিত্র অবস্থায় মসজিদের মধ্য দিয়া পথ অতিক্রম করা জায়েয । প্রসবকালীন স্রাবের কারণে অপবিত্র মহিলার প্রতিও উপরোক্ত বিধান প্রযোজ্য । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । ইমাম আবু দাউদ (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন £ ঝতুবতী মহিলা এবং বীর্ষস্বলনে অপবিত্র ব্যক্তির জন্যে আমি মসজিদকে হালাল করিব না। তাহাদিগকে মসজিদে প্রবেশের অনুমতি দিব না। আবূ মুসলিম আল-খাত্তাবী (র) বলিয়াছেন, হাদীসশাস্ত্রের বহু সংখক সমীক্ষক উক্ত হাদীসকে দুর্বল ও যঈফ হাদীস বলে আখ্যায়িত করিয়ছেন। কিন্তু বিশুদ্ধ বর্ণনা হইতেছে এই যে, জাসারা হযরত আয়েশা (রো) হইতে বর্ণনা করেন। ইমাম তিরমিযী (রে)......হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ৪ হে আলী! আমি এবং তুমি ব্যতীত অন্য কাহারও জন্যে বীর্যস্বলনে অপবিত্র অবস্থায় এই মসজিদে প্রবেশ করা হালাল নহে। অবশ ইহা একটি দুর্বল হাদীস। হাদীস যাচাই শাস্ত্রের কষ্টিপাথরে উহা টিকে না। কারণ উক্ত হাদীসের অন্যতম বর্ণনাকারী সালেম পরিত্যক্ত, পরিবর্জিত ও প্রত্যাখ্যাত । সনদে উল্লেখিত তাহার উত্তাদ আতিয়াও দুর্বল বর্ণনাকারী । আল্লাহই সর্ব শ্রেষ্টজ্ঞানী। আয়াতাংশের ব্যাখ্যায় অপর একটি হাদীস আয়াতের আলোচ্য অংশের ব্যাখ্যায় ইবৃন আবূ হাতিম (র)......হযরত আলী (রো) হইতে বর্ণনা করেন ঃ আয়াতাংশে বলা হইয়াছে, বীর্যস্বলনে অপবিত্র ব্যক্তি যেন গোসল না করিয়া নামাযের নিকট না যায়। তবে এই অবস্থায় যদি বিদেশ ভ্রমণরত অবস্থায় থাকে এবং গোসলের জন্যে প্রয়োজনীয় পানি না পায়, তবে সে বিনা গোসলে (তায়াম্মুম করিয়া) নামায আদায় করিতে পারে।

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।