Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ 868
📝 Text 📖 PDF

00017161715 ৯ ৪. তাখরীজু আহাদীসি আদিল্লাতিত-তাম্বীহ; ৫. তাখরীজু আহাদীসে মুখতাসার ইবনিল হাজিব; ৬. শারহু সহীহিল বুখারী $ বুখারী শরীফের এই ভাষ্য তিনি অসমাপ্ত রাখিয়া যান। ইহাতে শুধু প্রথমাংশের ভাষ্য বিদ্যমান । ৭. আল-আহকামুল-কাবীর £ অনুশাসন সম্পর্কিত হাদীসগুলির বিশদ আলোচনা সম্বলিত এই গ্রন্থটিও “কিতাবুল হজ্জ' পর্যন্ত লেখার পর অসমাপ্ত থাকিয়া যায় । ৮. ইখতিসারু উলুমিল হাদীস £ ইহা আল্লামা ইবনুস-সালাহ রচিত 'উলৃমুল হাদীস' নামক উসৃলে হাদীস গ্রন্থের সংক্ষিপ্তসার। ইহার সহিত গ্রন্থকার অনেক মূল্যবান জ্ঞাতব্য বিষয় সংযোজন করার ফলে দেশ-বিদেশে ইহার অশেষ জনপ্রিয়তা সৃষ্টি হয়। ইহার পৃষ্ঠা সংখ্যা ১৫২। ৯. মুসনাদুশ শায়খায়ন 8 ইহাতে হযরত আবু বকর (রা) ও হযরত উমর (রা) হইতে বর্ণিত হাদীসসমূহ সংকলিত হইয়াছে। ১০. আস-সীরাতুন নাবৃবিয়াহ ঃ ইহা রাসূল (সা)-এর একটি বৃহদায়তন জীবনালেখ্য। ১১. আল-ফাসলু ফী ইখতিসারি সীরাতির-রাসূল ঃ ইহা রাসূলুল্লাহ (সা)- এর সংক্ষিপ্ত জীবনালেখ্য । ১২. কিতাবুল মুকাদ্দিম্ঠত। ১৩. মুখতাসার কিতাবুল মাদখাল লি ইমাম বায়হাকী £ ইহা ইমাম বায়হাকীর কিতাবুল মাদখাল'-এর সংক্ষিপ্তসার। ১৪. রিসালাতুল ইজতিহাদ ফী তালাবিল জিহাদ ঃ খিস্টানদের আয়াস দুর্গ অবরোধের সময়ে জিহাদ সম্পর্কিত এই গ্রন্থটি তিনি লিপিবদ্ধ করেন। ১৫. রিসালা ফী ফাযাইলিল কুরআন £ ইহা তাফসীর ইব্‌ন কাছীরের পরিশিষ্ট হিসাবে লিখিত হইয়াছে। ১৬. মুসনাদে ইমাম আহমদ ইব্ন হাম্বল ঃ ইহাতে বর্ণমালার ক্রম অনুসারে ইমাম আহমদ ইবৃন হাম্বলের বিখ্যাত মুসনাদ সংকলনের হাদীসসমূহ বিন্যস্ত করা হইয়াছে। পরস্তু ইমাম তাবারানীর “মুজাম' ও আবূ ইয়ালার “মুসনাদ'-এর হাদীসগুলিও ইহাতে সংযোজিত হইয়াছে। ১৭. আল-বিদায়া ওয়ান-নিহায়া 8 এই ইতিহাস গ্রন্থটি ইমাম ইব্‌ন কাছীরের অত্যন্ত জনপ্রিয় এক অমর সৃষ্টি । ইহাতে সৃষ্টির শুরু হইতে ঘটিত ও ঘটিতব্য সকল ঘটনা সবিস্তারে বর্ণিত হইয়াছে। প্রথমে অতীতের নবী-রাসূল ও উম্মতসমূহের বর্ণনা এবং পরে রাসূলুল্লাহ (সা)-এর জীবন বৃত্তান্ত লিপিবদ্ধ হইয়াছে । অবশেষে খুলাফায়ে রাশেদীন হইতে তীহার সমসাময়িক কাল পর্যন্ত বিভিন্ন এতিহাসিক তত্ব ও তথ্য সবিস্তারে বর্ণিত হইয়াছে । পরিশেষে বিবৃত হইয়াছে। বিশেষত ইহার সীরাতুন্নবী অধ্যায়টি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপিত হইয়াছে। ১৮. তাফসীরুল কুরআনিল কারীম £ ইহাই তাফসীরে ইব্‌ন কাছীর' নামে খ্যাত ।

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.