Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সুরা বাকারা | ১০১ আমরা মাথার উপর হাতে রাখিয়া চলিতেছিলাম | এবং আমাদের মধ্যে একমাত্র রাসূলুল্লাহ (সা) ও আবদুল্লাহ ইব্‌ন রাওয়াহা (রা) ব্যতীত আর কেহই রোযা রাখিয়াছিল না। তৃতীয়ত শাফেঈ (র) সহ উলামাদের এক জামাআতের অভিমত এই যে, সফরকালে রোযা রাখা রোযা না রাখার চাইতে উত্তম । কেননা, হুযুর (সা) সফরের অবস্থায় রোযা রাখিয়াছিলেন। পূর্বে ইহা আলোচিত হইয়াছে। একদল বলিয়াছেন যে, রোযা না রাখাই বরং উত্তম । তাহারা আয়াতে উল্লিখিত অবকাশকে দলীল হিসাবে গ্রহণ করিয়াছেন। উপরক্তু হুযূর (সা) হইতে ইহার প্রমাণও আছে। হুযুর (সা) -কে সফরকালে রোযা রাখা সম্পর্কে প্রশ্ন করা হইলে উত্তরে, তিনি বলেন- “যে রোযা ত্যাগ করিয়াছে এবং যে রোযা রাখিয়াছে তজ্জন্য তাহার কোন দোষ হয় নাই।” অপর এক হাদীসেও হুযুর (সা) বলিয়াছেন 8 “তোমাদিগকে আল্লাহ তা'আলা (রোযা না রাখার) যে অবকাশ দান করিয়াছেন, উহা অবশ্যই গ্রহণ করা উচিত।” কেহ বলিয়াছেন যে, রোযা রাখা যদি কষ্টদায়ক হয় তাহা হইলে রোযা না রাখা উত্তম। কারণ, হযরত জাবির (রা) কর্তৃক হাদীস বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) এক ব্যক্তিকে দেখিতে পাইলেন যে, তাহার উপর ছায়া করিয়া দেওয়া হইয়াছে। হুযুর (সা) জিজ্ঞাসা করিলেন, কি ব্যাপার ? লোকেরা বলিল, ইনি রোযা রাখিয়াছেন। হুযুর (সা) বলিলেন, “সফর কালে রোযা রাখা কোন সৎকর্ম নয়'। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি সংকলন করিয়াছেন । এখানে উন্লেখ্য এই যে, যদি কেহ সুন্নাত হইতে মুখ ফিরাইয়া নেয় এবং রোযা না রাখাকে মাকরূহ মনে করে, তবে তাহার জন্য রোযা না রাখা অবশ্যই কর্তব্য হইবে এবং রোযা রাখা হারাম হইয়া যাইবে। অনুরূপ মুসনাদে ইমাম আহমদ প্রভৃতিতে হযরত ইবৃন উমর ও হযরত জাবির (রা) প্রমুখ হইতে বর্ণিত হইয়াছে যে, যদি কোন ব্যক্তি আল্লাহ তা'আলার দেওয়া অবকাশ গ্রহণ না করে, তাহার গোনাহ আরাফাত পাহাড়ের ন্যায় বিরাট হইবে । চতুর্থ মাসআলা হইল কাযা রোযা সম্পর্কে। ইহা কি একাধারে রাখা ওয়াজিব অথবা পৃথক পৃথকরূপে রাখা শুদ্ধ হইবে ? এই সম্পর্কে দুই প্রকার অভিমত ব্যক্ত হইয়াছে। এক অভিমত অনুযায়ী একাধারে রোযা রাখাকে ওয়াজিব বলা হইয়াছে । কেননা ফরয রোযা আদায়ের অবিকল অনুকরণ করাকে কাযা বলা হয়। দ্বিতীয় অভিমত হইল, একাধারে কাযা করা ওয়াজিব নয়; বরং যদি ইচ্ছা হয় পৃথক পৃথক ভাবে কাযা করিবে, আর যদি ইচ্ছা হয় একাধারে একটার পর একটা করিয়া কাযা আদায় করিবে । এইটি হইল পূর্ববর্তী ও পরবর্তী বুযুর্গদের মাযহাব এবং ইহার উপর বহু দলীল ও প্রমাণ উপস্থাপিত করা হইয়াছে । কেননা একের পর এক এইরূপে একাধারে রোযা রাখা রমযান মাসের রোযাকে রমযান মাসের মধ্যেই যথাযথ ভাবে আদায়ের প্রয়োজনে ওয়াজিব করা হইয়াছে। কিন্তু রমযান মাস চলিয়া যাওয়ার পর যে কয়দিন সে রোযা ভঙ্গ করিয়াছিল, সেই কয়দিনের রোযা কেবল গণনা করিয়া রাখিতে হইবে । এই উদ্দেশ্যেই আল্লাহ তা'আলা বলিয়াছেন ১1121 ১৯ ১:৮৪ অন্য সময়ের দিনগুলিতে এ গণনার রোযাগুলি রাখিতে হইবে)। অতঃপর বলিতেছেন % 7:...1| 7014১

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।