Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017191115 সুরা বাকারা ৮৭ চা2:528 45187778577 75525 72 ০:৮০ ৮০০৩০৫ স ডি 05৮০ ০৮ চর ০০0। “পুরুষদের জন্য তাহাদের বাপ-মা ও অন্যান্য আপনজন যাহা ছাড়িয়া যায় তাহাতে অংশ রহিয়াছে এবং নারীদের জন্যও তাহাদের বাপ-মা ও অন্যান্য আপনজন যাহা ছাড়িয়া যায় তাহাতে অংশ রহিয়াছে । উহা কম হউক কিংবা বেশি হউক । এই অংশ ফরয করা হইয়াছে ।” অতঃপর ইবন আবূ হাতিম বলেন £ ইব্‌ন উমর, আবু মূসা সাঈদ ইবনুল মুসাইয়েব, নাখঈ, শুরায়েহ, যিহাক ও যুহরী বলেন, মীরাছের আয়াত আসিয়া আলোচ্য আয়াত মানসৃখ করিয়াছে। আশ্চর্য যে, আবূ আবুল্লাহ মুহাম্মদ ইব্‌ন উমর আর রাষী (র) কি করিয়া তাহার তাফসীরে কবীরে আবূ মুসলিম ইস্পাহানী হইতে উদ্ধৃত করিলেন যে, এই আয়াত মানসূখ হয় নাই। এই আয়াত মীরাছের আয়াতের ব্যাখ্যারূপে বহাল রহিয়াছে। তাই উহার তাৎপর্য এই যে, তাহা ওসিয়ত করিয়া যাওয়া তোমাদের জন্য ফরয করা হইল । যেমন আল্লাহ বলেন ঃ ঠী 2 ৩১১১1 ৪2111 ১.০: অর্থাৎ তোমাদের সন্তানদের (মীরাছের) ব্যাপারে আল্লাহ তা'আলা ওসিয়ত করিতেছেন। ইমাম রাধী আরও বলেনঃ ইহাই অধিকাংশ তাফসীরকার ও নির্ভরযোগ্য ফিকাহবিদদের অভিমত | তিনি আরও বলেন, তাফসীরকারদের একদল বলেন যে, এই আয়াত কেবল তাহাদের বেলায় মানসুখ মানা যায়, যাহাদের অংশ সুস্পষ্টভাবে নির্ধারিত হইয়াছে। পক্ষান্তরে যাহাদের অংশ সম্পর্কে মীরাছের আয়াত নীরব রহিয়াছে, তাহাদের বেলায়ই এই আয়াত প্রযোজ্য ! ইবৃন আব্বাস, হাসান মাসরূক, তাউস, যিহাক, মুসলিম ইবৃন ইয়াসার ও আলা ইব্ন যিয়াদের মাযৃহাব ইহাই। আমি বলিতেছি £ সাঈদ ইবৃন জুবায়ের, রবী ইব্ন আনাস, কাতাদাহ এবং মাকাতিল ইব্‌ন হাইয়ানও এই মত পোষণ করেন। তাহারা আমাদের উত্তরসূরীদের পরিভাষার “মানসুখ” কথাটি ব্যবহার করেন নাই। তাহাদের বক্তব্য এই যে, মীরাছের আয়াত আসিয়া ওসিয়াতের ব্যাপকার্থক আয়াতের মধ্য হইতে কতিপয়ের অংশ নির্ধারিত করিয়াছে মাত্র । কারণ, স্বজন কথাটি অত্যন্ত ব্যাপক । তাই মীরাছের আয়াতে উন্মেখিত ব্যক্তিগণ ছাড়া অন্যান্য আপনজনদের বেলায় ওসিয়তের অপরিহার্যতা বহাল রহিয়াছে । একদল ইমাম বলেন, ইসলামের শুরুতে ওসিয়ত করা মুস্তাহাব ছিল। মীরাছের আয়াত আসিয়া সেই হুকুম রহিত করিয়াছে। অন্যান্য ইমামগণ বলেন, ওসিয়ত ওয়াজিব ছিল। পাক কালামের ভাষ্য হইতে তাহাই প্রকাশ পায়। মীরাছের আয়াত আসিয়া ওসিয়তের হুকুম রহিত করিয়াছে। ইহাই অধিকাংশ তাফসীরকার ও ফিকাহবিদের অভিমত | সুতরাং ইহা নিশ্চিত হইল যে, পিতা-মাতা ও অন্যান্য মীরাছপ্রাপ্ত আপনজনদের বেলায় সর্বসম্মতভাবেই ওসিয়ত বাতিল

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।