001119115 সূরা বাকারা ৮১ পুরুষগণের মত সীমালংঘনকারী হইও না। তাহারা আল্লাহ তা'আলার নির্দেশিত দণ্ডবিধিতে রদবদল ঘটাইয়াছিল। শানে নুযুল £ উক্ত আয়াতের শানে নুযুল এই যে, জাহেলী যুগে বনূ নজীর ও বনূ কুরায়যার ভিতর যুদ্ধ সংঘটিত হইয়াছে। উক্ত যুদ্ধে বনূ কুরায়যার পরাজয় ঘটে এবং বনু নজীরগণ তাহাদের উপর আধিপত্য বিস্তার করে। অতঃপর বনূ নজীরের কেহ যদি বনু কুরায়যার কাহাকেও হত্যা করিত, তাহা হইলে হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হইত। অথবা বনূ নজীরের হত্যাকারীর দ্বিগুণ বিনিময় মূল্য দিতে হইত । তাই আন্রাহ তা'আলা কিসাসের ক্ষেত্রে ইনসাফ কায়েমের নির্দেশ দিলেন। পক্ষান্তরে যাহারা কুফরী ও বিদ্বেষের কারণে আল্লাহর বিধানে রদবদল ঘটাইয়া মানব সমাজে বিশৃংখলা ঘটাইয়াছে, তাহাদিগকে অনুসরণ না করার নির্দেশ দিলেন। | | আলোচ্য আয়াতের অপর এক শানে নুযুলও বর্ণিত হইয়াছে । সাঈদ ইব্ন জুবায়ের হইতে আবু যরআ ও আবু মুহাম্মদ ইব্ন হাতিম বর্ণনা করেনঃ ইসলামের অভ্যুদয়ের প্রান্ধালে জাহেলী যুগে প্রায়ই আরব গোত্রগুলির মধ্যে যুদ্ধ-বিগ্রহ ও হত্যাকা চলিত । তখন একটি গোত্র অপর এক গোত্রের কিছু নারী ও দাস হত্যা করিয়াছিল । ইত্যবসরে ইসলাম আসায় তাহারা মুসলমান হইল । কিন্তু উক্ত হত্যাকার্ষের প্রতিশোধ স্পৃহা তখনও তাহাদের ভিতর জাগ্রত ছিল। তাই যখন তাহাদের সংখ্যা ও সম্পদ বাড়িল, তখন তাহারা ঘোষণা করিল, আমরা আমাদের নিহত নারী ও ক্রীতদাসের বদলা নিব তাহাদের পুরুষ ও স্বাধীন লোকদের হত্যা করিয়া। তাহাদের এই অন্যায় সংকল্প উপলক্ষেই নাযিল হইল ঃ বদলে দাস ও নারীর বদলে নারী । অবশ্য এই আয়াত পরবর্তী ১.1 ১1] | (ব্যক্তির বদলে ব্যক্তি) আয়াত দ্বারা মানসূখ হইয়া যায়। এই আয়াতে নিহত ব্যক্তির বদলে শুধু হস্তাকেই প্রাণদণ্ড দানের নির্দেশ দেওয়া হইয়াছে। স্বাধীন কি পরাধীন নারী ও পুরুষ নির্বিশেষে এই নির্দেশ সমানে পাল্য। ইব্ন আব্বাস (রা) হইতে আলী ইব্ন তালহা বর্ণনা করেন £4:%১ 55331 অর্থাৎ এই নির্দেশের আলোকে তাহারা নিহত নারীর বদলে হস্তা পুরুষকে হত্যা করিত না; বরং নিহত পুরুষের বদলে যে কোন পুরুষ এবং নিহত নারীর বদলে যে কোন নারী হত্যা করিত । তাই এই আয়াত অবতীর্ণ হইল £ ০১] ০৯1 ১০১১।০ ১০৪৪ অর্থাৎ জীবনের বদলে জীবন ও চক্ষুর বদলে চক্ষু লওয়া হইবে। সুতরাং স্বেচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে হস্তা স্বাধীন, পরাধীন, পুরুষ, নারী যাহাই হউক না কেন, তাহার প্রাণদণ্ড হইবে । তেমনি অংগ হানি ঘটানোর ব্যাপারেও নির্দিষ্ট অংগের বদলে পুরুষ-নারী নির্বিশেষে নির্দিষ্ট অংগ গ্রহণ করা হইবে। কাছীর (২য় খণ্ড)__১১
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।