001119115 মাসআলা নিরুপায় ব্যক্তি যদি মৃত জীব ও অপরের হালাল আহার্য নাগালে পায় এবং অপরকে আঘাত করিয়া কিংবা ডাকাতি করিয়া উহা হাত করিতে না হয়, তাহা হইলে মৃত জীব ছাড়িয়া অপরের দ্রব্য ভক্ষণ করিবে। ইহাই সর্বসম্মত মাসআলা । এখন প্রশ্ন রহিল, যাহার দ্রব্য ভক্ষণ ' করিল, তাহাকে ক্ষতিপূরণ বা দাম দিতে হইবে কিনা ? এই ব্যাপারে দুইটি মত রহিয়াছে। উক্ত মত দুইটি ইমাম মালিক হইতে বর্ণিত হইয়াছে। তেমনি সুনানু ইব্ন মাষায় শু"বার হাদীসেও _ উহা বর্ণিত হইয়াছে। . হযরত উব্বাদ ইব্ন শারহীল আল-উনযী হইতে যথাক্রমে আবু আয়াস, জা'ফর ইবনে আবু ওহশিয়া ও শুবা বর্ণনা করেন ঃ “একবার আমরা দুর্ভিক্ষের শিকার হই । তখন আমি মদীনায় চলিয়া আসি। আমি একটি যবের ক্ষেতে ঢুকিয়া কিছু যবের খোসা খুলিয়া উহা খাইতে থাকি ও কিছু সব চাদরে বাঁধিয়া লই। ইত্যবসরে ক্ষেতের মালিক উপস্থিত হইল। সে আমাকে মারধোর করিল এবং আমার চাদর ছিনাইয়া লইয়া গেল। আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া সকল ঘটনা তাহাকে জানাইলাম | তখন রাসূল (সা) সেই ব্যক্তিকে ডাকিয়া আনিয়া বলিলেন- “এই লোকটি যখন ক্ষুধার্ত, তখন তুমি তাহাকে খাওয়াও নাই ও তাহার জন্য কোন প্রকার চেষ্টাও কর নাই। তেমনি সে যখন অজ্ঞ, তখন তুমি তাহাকে জ্ঞান দান কর নাই।” এই বলিয়া তিনি তাহাকে চাদর ফিরাইয়া দিবার নির্দেশ দিলে সে চাদরটি ফিরাইয়া দিল। অতঃপর তাহাকে এক কিংবা অর্ধ ওয়াসাক (প্রায় চার মণে এক ওয়াসাক) খাদ্যদ্রব্য প্রদানের নির্দেশ দেন। উক্ত হাদীসের সনদ সঠিক, শক্তিশালী ও উত্তম এবং উহার সমর্থনে অনেক হাদীস রহিয়াছে । আমর ইব্ন শুআয়েব হইতে অনুরূপ আর একটি হাদীস বর্ণিত হইয়াছে। তিনি তাহার পিতা হইতে ও তিনি তাহার . দাদা হইতে বর্ণনা করেন ঃ “রাসূল (সা)-এর কাছে ফলবান বৃক্ষের ফলমূল সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন-যদি কেহ অতি প্রয়োজনে উহা হইতে খায় ও নিয়া না যায়, তাহা হইলে সে অপরাধী হইবে না।” ₹:১১985 411 31 41568 ৯ আয়াতাংশের ব্যাখ্যা সম্পর্কে মাকাতিল ইব্ন হাইয়ান বলেন-কেহ নিরুপায় হইয়া কিছু খাইলে তাহাতে কোন দোষ নাই। তবে উহা তিন গ্রাসের বেশী হওয়া উচিত নহে। আল্লাহই ভাল জানেন। সাঈদ ইব্ন জুবায়ের বলেন £ ₹১5১15585 অর্থাৎ এইরপ ক্ষেত্রে হারাম খাওয়ার ব্যাপারে তিনি ক্ষমাশীল এবং হারামকে নিরুপায় ব্যক্তির জন্য হালাল করার ব্যাপারে তিনি দয়ালু। মাসরূক হইতে পর্যায়ক্রমে আবু যুহা, আ*মাশ ও ওয়াকী বর্ণনা করেন ঃ “যে ব্যক্তি ক্ষুধায় কাতর হইয়া যে কোন পথে খানা-পিনার ব্যবস্থা থাকা সত্তেও পানাহার না করিয়া মারা গেল, সে _ জাহান্নামী ।” ইহা হইতে বুঝা যায় যে, জীবন বাচানোর জন্য হারাম খাওয়া ইচ্ছাধীন নহে, অপরিহার্য ।
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।