001119115 ৬৮ তাফসীরে ইবৃন কাছীর ইমাম শাফেঈ, ইমাম আহমদ, ইব্ন মাজাহ ও দারে কুতনী বর্ণিত ইবৃন উমর (রা)-এর এক মারফু হাদীসে বলা হইয়াছে £ 119 ১১১19 এ ০. 11 ০15১9১৮2৩১5 (51৯ ৮৯115 অর্থাৎ দুই মৃত ও দুই রক্ত আমাদের জন্য হালাল করা হইয়াছে। দুই মৃত হইল মৎস্য ও টিডিড এবং দুই রক্ত হইল কলিজা ও তিন্লী। সূরা মায়িদায় ইনশা আল্লাহ এই সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হইবে । মাসআলা মৃত জীবের দুধ ও উহার ভিতরে প্রাপ্ত ডিম অপবিত্র | ইমাম শাফেঈ ও অন্যান্যের মত ইহাই । কারণ, উহা মৃত জীবেরই অংশ ইমাম মালিক বলেন - উহা মূলত পাক। কিন্তু নাপাক মৃতের সংস্পর্শে উহা নাপাক হইয়াছে। মৃত জীবের কলিজা বা গুর্দার অবস্থাও তাই । তবে এই ব্যাপারে কিছুটা মতানৈক্য রয়েছে । মশহুর অভিমত ইহাই যে, উহা নাপাক। অবশ্য একদল লোক সাহাবায়ে কিরামের মজুসীদের হাতে তৈরি পনীর ভক্ষণের নজির পেশ করিয়া বলেন যে, উহাও পাক ও বৈধ। কিন্তু ইমাম কুরতুবী ইহার জবাবে এই ব্যাখ্যা প্রদান করেন যে, উহাতে খুব কম দুধ মিশ্রিত হয়। সুতরাং নাপাকীর নগণ্যতার কারণে উহা বৈধ হইয়াছে। পক্ষান্তরে আলোচ্য ক্ষেত্রে নাপাবীর আধিক্য থাকায় উহা বৈধ হইবে না । কারণ, প্রবহমান অধিক পানিতে সামান্য নাপাকীর সংযোগ উহাকে অপবিত্র করে না। সালমান ফারসী (রা) হইতে পর্যায়ক্রমে আবু উছমান আন্-নাহদী, সুলায়মান আত তায়মী, সায়ফ ইব্ন হারূন ও ইব্ন মাজাহ বর্ণনা করেন যে, রাসূল (সা)-কে মৃত পনীর ও খরগোশ সম্পর্কে প্রশ্ন করা হইলে তিনি বলেন ঃ 4১ ০০ (০৬ 425 ৪4111 ১১৯ ৮১ 21১15 42৮55 ভও ৭111 ০৯1 (5 ০১৭। 8851851065৪ অর্থাৎ আল্লাহর কিতাব যাহা হালাল করিয়াছে তাহা হালাল ও যাহা হারাম করিয়াছে তাহা হারাম এবং যেক্ষেত্রে নীরব রহিয়াছে উহা ক্ষমার যোগ্য । তেমনি শৃকরের মাংসও হারাম । উহা জবাই করা হউক কিংবা স্বাভাবিক বা অস্বাভাবিকভাবে মারা যাউক, যে কোন অবস্থায়ই উহা অবৈধ । শুকরের চর্বি ও মাংসের হুকুমের অন্তর্ভূক্ত । উহাতে মাংসের আধিক্যের কারণে কিংবা নাপাক বস্তুর সংমিশ্রণ লাভের কারণে উহা অবৈধ হওয়াটা কিয়াসেরও দাবি । তদ্রাপ আল্লাহ ছাড়া অন্য কাহারও উদ্দেশ্যে যবেহ করা জীবও হারাম করা হইয়াছে। যেমন, জাহেলী যুগের লোকেরা মূর্তি ও বাতিল উপাস্যগণের সত্তৃষ্টি এবং ভাগ্যক্রমে সফলতা অর্জনের জন্য পশু উৎসর্গ করিত। ইমাম কুরতুবী বলেন-ইব্ন আতিয়া হাসান বসরীর একটি ঘটনা বর্ণনা করিয়াছেন। তাহা এই £ একটি মেয়ে লোক আসিয়া তাহার কাছে তাহার খেলনা পুতুলের বিবাহ উপলক্ষে যবেহ করা পশুর গোশত খাওয়া সম্পর্কে ফতোয়া চাহিলে তিনি মেয়েলোকটিকে উহা খাইতে নিষেধ করেন। কারণ উহা আল্লাহর উদ্দেশ্যে যবেহ না করিয়া খেলার পুতুলের উদ্দেশ্যে যবেহ করা হইয়াছে।
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।