001119115 সূরা বাকারা ৬৭ তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা তাহার ঈমানদার বান্দাগণকে আন্রাহ প্রদত্ত রিযিক হইতে হালাল আহার্ধ গ্রহণের নির্দেশ দিতেছেন। আর এই জন্য তাহার কৃতজ্ঞতা আদায় করিতে বলিতেছেন । কারণ, হালাল রুজী বান্দাগণের ইবাদত ও দু'আ কবুলের জন্য জরুরী । তেমনি তিনি তাহাদিগকে হারাম রুজী বর্জনের নির্দেশ দিতেছেন। কারণ, হারাম রুজী ইবাদত ও মুনাজাত কবুলের অন্তরায় হয়। হাদীসে ইহার উল্লেখ রহিয়াছে। হযরত আবু হুরায়রা (রা) হইতে পযয়িক্রমে আবূ হাযিম, আদী ইব্ন ছাবিত, ফুযায়েল ইব্ন মারযুক, আবূ নসর ও ইমাম আহমদ ইব্ন হাম্বল বর্ণনা করেন £ “রাসূল (সা) বলেন - হে মানব! নিশ্চয়ই আল্লাহ পবিত্র । পবিত্র কিছু ছাড়া তিনি গ্রহণ করেন না। আর আল্লাহ রাসূলগণকে যাহা করিতে নির্দেশ দিয়াছেন, মু'মিনগণকেও তাহা করিতে নির্দেশ দিয়াছেন । যেমন £ 25505 050০০1০০5১52 0০108 34 6 “হে রাসূলবৃন্দ! পবিত্র আহার্য ভক্ষণ কর আর পুণ্য কাজ কর। তোমরা যাহা কর নিশ্চয় আমি তাহা সুপরিজ্ঞাত।” তেমনি আল্লাহ বলিলেন ১£19১৮ ০৮৩৮ ০০198 15011 ৮8215 হে ঈমানদারগণ ! আমার প্রদত্ত রুজী হইতে পবিত্র আহার্য গ্রহণ কর । অতঃপর তিনি বলেন - এক ব্যক্তি দীর্ঘকাল ব্যাপী সফর করিতেছে। তাহার কেশরাজি ধুলি ধূসরিত হইয়াছে । সেই অবস্থায় সে আন্লাহর দরবারে হাত উঠাইয়া কাতর স্বরে “ইয়া রব ইয়া রব' বলিয়া মুনাজাত করিতেছে । অথচ তাহার খানা হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, উহাীতেই সে পরিপুষ্ট হইয়াছে। কিভাবে তাহার দু'আ কবুল হইবে ?” হাদীসটি ইমাম মুসলিম তাহার সহীহ সংকলনে উদ্ধৃত করিয়াছেন। ইমাম তিরমিযীও ফুযায়েল ইব্ন মারযুকের সনদে উহা বর্ননা করেন। আল্লাহ তা'আলা তাহার বান্দাগণকে হালাল আহার্য গ্রহণের জন্য নির্দেশ দানের পর হারাম বস্তু সম্পর্কে বর্ণনা প্রদান করিতেছেন। তিনি বলেন - তোমাদের জন্য শুধুমাত্র কয়েকটি জিনিস হারাম করিলাম । তাহা এই ঃ স্বাভাবিকভাবে মৃত জীব এবং শরীআতসম্মত উপায়ে যবেহ করা ছাড়া অন্য ভাবে মৃত জীব । যেমন, গলা টিপিয়া মারা বা গলায় ফাঁস লাগাইয়া হত্যা করা কিংবা ্রস্তরাঘাতে হত্যা করা অথবা কোথাও হইতে পড়িয়া মারা যাওয়া কিংবা হিংস্র জন্তুর শিংগের গুতায় মারা যাওয়া জীব। তবে অধিকাংশ ইমাম পানির মধ্যকার মৃত জীবকে হারামের তালিকা বহির্ভূত মনে করেন। তাহাদের দলীল হইল আল্লাহ পাকের বাণী ঃ ২০২০৩ ১৯০। ১০০০৭] ০৭ “তোমাদের জন্য পানির শিকার বৈধ করা হইল এবং উহা ভক্ষণ করাও ।” ইনশাআল্লাহ শীঘ্বই আমি এই আয়াতের তাফসীর প্রসঙ্গে সকল কিছু সবিস্তারে আলোচনা ' করিব। সহীহ, মুনসাদ, মুআত্তা ও সুনানে উদ্ৃত আন্বরের বর্ণিত হাদীসে রাসূল (সা) বলেন $ 427 ১০ ০৯113 ১৭৪ ১৯৫|। 1১৯ অর্থাৎ সমুদ্রের পানি পবিত্র ও উহার মৃত বস্থু হালাল।
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।