Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সুরা বাকারা ৬৩ 54401251522 2560155850৩ 22465 0০) 0 (925126 ১৬৮. “হে মানব! পৃথিবীতে উৎপন্ন পবিত্র বৈধ বস্তু ভক্ষণ কর, আর শয়তানের পদাংক অনুসরণ করিও না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শক্র। ১৬৯. সন্দেহ নাই, তোমাদিগকে সে পাপাচার ও অনাচারের নির্দেশ দেয় আর আল্লাহর ব্যাপারে তোমরা যাহা জান না তাহাই বলিতে বলে ।” তাফসীর ৪ আল্লাহ তা'আলা তাহার একত্ব ও সৃষ্টির ব্যাপারে তাহার একক ক্ষমতা ও অধিকারের বর্ণনার পর তাহার প্রতিপালন ব্যবস্থা বর্ণনা করিতেছেন। তিনিই নিখিল সৃষ্টির রিষিকদাতা। তিনি দুনিয়াব্যাপী সকল সৃষ্টির রুজীর ব্যবস্থা করিয়া রাখিয়াছেন। এখন উহার ব্যবহারবিধি বর্ণনা করিতেছেন। তিনি বলেন- পৃথিবীতে যাহা কিছু আল্লাহ তাআলা বৈধ করিয়াছেন আর যাহা তোমাদের জন্য রুচিকর ও দেহ বা মস্তিষ্কের জন্য ক্ষতিকর নহে, তাহা সকলই খাও। তবে শয়তানের পদাংক অনুকরণ করিও না। উহা হইল মনগড়া রীতি-পদ্ধতি । উহা অনুসরণ করিলে তোমরা বিভ্রান্তির শিকার হইবে । যেমন বাহীরা, সাএবা, ওয়াসিলা ইত্যাকার হালাল উটকে মনগড়া রীতিতে হারাম করিয়া লইয়াছ। উহা জাহেলী রীতি । সহীহ মুসলিমে আব্বাস ইবনে হাম্মাদের বর্ণিত হাদীসে আছে যে, “ রাসূল (সা) বলেন - আল্লাহ তাআলা বলিতেছেন, আমি আমার বান্দাকে যেসব আহার্য দান করিয়াছি তাহা তাহার জন্য বৈধ করিয়াছি।” উক্ত হাদীসে আরও বর্ণিত আছে- আমি আমার বান্দাকে তাওহীদবাদী করিয়া গড়িয়াছি। কিন্তু শয়তান আসিয়া তাহাকে সত্য দীন হইতে বিচ্যুত করিয়াছে এবং আমি যাহা হালাল জারীজ আতা হইতে ও তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন - নবী করীম (সা)-এর নিকট (%%% 49 ১০১91 55155 [চাহ ১4441 [৫2 আয়াতটি তিলাওয়াত করা হইলে সা'দ ইবৃন আবী ওয়াক্কাস দাঁড়াইয়া বলিলেন - হে আল্লাহ্র রাসূল । আমাদের দু'আ যেন সর্বদা আল্লাহর দরবারে কবুল হয়, তাহার কাছে এই প্রার্থনা করুন। রাসূল (সা) বলিলেন - হে সাদ! পবিভ্র আহার্ষ গ্রহণ কর, তোমার দু'আ সর্বদা কবুল হইবে । যাহার হাতে মুহাম্মদের প্রাণ, তাহার শপথ করিয়া বলিতেছি, যে ব্যক্তির উদরে এক লোকমা হারাম খাদ্য প্রবেশ করিল, চল্লিশ দিন পর্যন্ত তাহার দু'আ কবুল হইবে না। আর যে বান্দা হারাম ও সুদের মাল দ্বারা দেহ পুষ্ট করিয়াছে তাহার জন্য জাহান্নামের আগুনই শ্রেয়। ১১ 3551 2৪ অর্থাৎ যেহেতু শয়তান তোমাদের প্রকাশ্য শক্র তাই উহাকে ঘৃণা করিবে ও ভয় করিয়া চলিবে।

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।