Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সুরা আলে ইমরান ৫৬৩ আবদুল্লাহ রো) হইতে ধারাবাহিকভাবে আবুল আহওয়াস ও ইব্রাহীম ইব্ন মুসলিম হাজরীর সূত্রে ইবৃন মারদুবিয়া বর্ণনা করেন যে, আবদুল্লাহ (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন, এই কুরআন একটি শক্ত রজ্ছু, সমুজ্বল দীপ্তি ও কার্যকর প্রতিষেধক । ইহার উপর আমলকারীর জন্যে ইহা রক্ষাকবচ এবং ইহার অনুসারীর জন্য ইহা পরিত্রাতা বিশেষ । হুযায়ফা (রা) ও যায়েদ ইব্ন আরকামের হাদীসেও এইরূপ বর্ণিত হইয়াছে । আবু ওয়াইল হইতে ধারাবাহিকভাবে আ*মাশ ও ওয়াকী বর্ণনা করেন যে, আবূ ওয়াইল (র) বলেন £ আবদুল্লাহ (রা) বলিয়াছেন, ইহলোকের পথ শংকাপূর্ণ । এই পথে শয়তান উপস্থিত থাকে । হে আবদুল্লাহ! এই পথে চলিতে সাবধানতা অবলম্বন কর। আল্লাহর মনোনীত পথে চলো। আন্রাহর রজ্ঘুকে শক্ত করিয়া ধারণ কর। আর আল্লাহর রজ্জু হইল আল-কুরআন । আল্লাহ তা'আলা বলিয়াছেন 81:১5 2 অর্থাৎ পরস্পর বিচ্ছিন্ন হইও না। ইহা দ্বারা না রি করিয়াছেন । বিভিন্ন হাদীসেও বিচ্ছিন্ন হইতে নিষেধ করা হইয়াছে । যেমন £ _আব্‌ হরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু সালেহ ও ইবৃন আব্‌ লালেহের সনদে সহীহ মুসলিমে বর্ণনা করা হইয়াছে যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, আল্লাহ তা'আলা তিনটি কাজে সন্তুষ্ট হন । যে তিনটি কাজে সত্তৃষ্ট হন তাহা হইল, তাহার ইবাদত করা ও কাহাকেও তাহার অংশীদার না করা এবং আন্নাহর রজ্জুকে মজবুত করিয়া ধারণ করা ও বিচ্ছিন্ন না হওয়া । পরন্তু মুসলমান শাসকের সাহায্য করা। পক্ষান্তরে যে তিনটি কাজে আল্লাহ অসস্তৃষ্ট হন তাহা হইল অতিরিক্ত কথা বলা, অনর্থক প্রশ্ন করা এবং অপচয়ের মাধ্যমে সম্পদ ধ্বংস করা । বহু হাদীসে বর্ণিত হইয়াছে যে, এক্যবদ্ধ থাকিলে ভুল ও অন্যায় হইতে রক্ষা পাওয়া যায়। অনৈক্য সৃষ্টি সম্পর্কে ভীতি প্রদর্শন এবং তাহার কুফল বর্ণনা করা সত্তেও উন্মাতের মধ্যে তিহাত্তরটি দল-উপদল সৃষ্টি হইবে । উহার মধ্য হইতে একটি মাত্র দল জাহান্নাম হইতে রেহাই পাইয়া জান্নাতে প্রবেশাধিকার পাইবে । যাহারা নবী (সা) এবং তাহার সাহাবীগণের পদাংক অনুসরণ করিয়াছে তাহারাই সেই দল। অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ “তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ কর, ৫ তোমরা পরস্পর শক্র ছিলে । অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করিয়াছেন । ফলে, এখন তোমরা তাহার অনুগ্রহে পরস্পর ভাই ভাই হইয়াছ। জাহিলী যুগে আওস ও খাযরাজ গোত্রদ্ধয়ের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ ও চরম শত্রুতা ছিল। একে অপরের বিরুদ্ধে প্রায়ই যুদ্ধ লাগিয়া থাকিত। যখন উভয় গোত্র ইসলামে দীক্ষা নিল তখন

— পৃষ্ঠা ৫৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।