570197 ৫৬২ তাফসীরে ইব্ন কাহীর এক রুগ্ন আনসারীকে দেখার জন্য নবী (সা) রওয়ানা করেন। পথিমধ্যে বাজারেই তাহার সঙ্গে সাক্ষাৎ হয়। তাহাকে সালাম দিয়া রাসূল (সা) জিজ্ঞাসা করেন, ওহে! তোমার কি অবস্থা ? সে বলিল, হে আন্মাহর রাসূল! এখন ভাল । এখন আল্লাহর করুণার আশায় আছি এবং পাপের ভয়ে ভীত রহিয়াছি। রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, যাহার অন্তরে ভয় ও আশা উভয়ই থাকে, তাহাকে আল্লাহ তা'আলা তাহার কাজ্কফিত বস্তু প্রদান করেন এবং ভয়-ভীতি হইতে রক্ষা করেন। বর্ণনাকারী বলেন, এই হাদীসটি ছাবিত হইতে জাফর ইব্ন সুলায়মান ব্যতীত অন্য কোন সনদে বর্ণিত হয় নাই। তিরমিযী, নাসায়ী ও ইব্ন মাজীাও ইহা বর্ণনা করিয়াছেন । অতঃপর তিরমিযী (র) বলেন ৪ এই হাদীসটি দুর্বল। তবে কেহ কেহ ছাবিত হইতে পরম্পরা সূত্রেও এই হাদীস বর্ণনা করিয়াছেন। হাকীম ইবৃন হাযযাম হইতে ধারাবাহিকভাবে ইউসুফ ইবৃন মাহিক, আবূ বাশার, শু“বা ও মুহাম্মদ বর্ণনা করেন যে, হাকীম ইব্ন হাযযাম রো) বলেন ঃ _.. ; আমি রাসূলুল্লাহ (সা)-এর হাতে এই বাইয়াত করিয়াছি যে, আমি আল্লাহর পথে দাঁড়াইয়া থাকিয়া নিঃশেষ হইয়া যাইব । শু“বা হইতে ধারাবাহিকভাবে খালিদ ইব্ন হারিছ, ইসমাঈল ইব্ন মাসউদ ও নাসায়ী স্বীয় সুনানেও ইহা বর্ণনা করিয়াছেন। তিনি স্বীয় সুনানে “কিভাবে সাজিদা করিতে হয়'- এই নামে একটি অধ্যায়ও স্থাপন করিয়াছন ৷ উহাতে তিনি এইরূপ বর্ণনা করিয়াছেন যে, হাকীম ইব্ন হাযযাম এই ওয়াদা করিয়াছেন, আমি মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিব না। কেহ কেহ বর্ণনা করিয়াছেন, তিনি ওয়াদা করিয়াছিলেন যে, আমি জিহাদে শত্রুকে পৃষ্ট প্রদর্শন করিয়া মৃত্যু বরণ করিব না। অতঃপর আন্রাহ তা'আলা বলেন ঃ [8১85 9 1০০০5 4011571০555 অর্থাৎ তোমরা সকলে আল্লাহর রজ্জু সুদৃঢ় হস্তে ধারণ কর ও পরস্পর বিচ্ছিন্ন হইও না। কেহ কেহ 4111 1 এর ভাবার্থ করিয়াছেন, আল্লাহ্র অঙ্গীকার । যেমন পরবর্তী আয়াতে আল্লাহ তা'আলা বলেন 81১৯৪১।--১21 81511 26215 ০০১০ ১৭ ০০০১০ 411 ০০4৯ %। আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্যতীত্ যেখানেই অবস্থান করিয়াছে, সেইখানে তাহাদের প্রতি লাঞ্কনা চাপাইয়া দেওয়া হইয়াছে। এখানে 1 অর্থ অঙ্গীকার এবং যিম্মাদারী। কেহ কেহ বলিয়াছেন ঃ 1৯ অর্থ আল-কুরআন । যেমন আলী (রা) হইতে হারিছ আল আ'ওয়ারের হাদীসে মারফু সূত্রে কুরআনের গুণাবলী সম্বন্ধে বর্ণিত হইয়াছে যে, উহা আল্লাহর সুদৃঢ় রজ্জুস্বরূপ এবং উহার প্রদর্শিত পথ অত্যন্ত সহজ সরল। এই অর্থের সমর্থনে একটি বিশেষ হাদীসে আবু সাঈদ হইতে ধারাবাহিকভাবে আলীয়া, আমীর ও ইমাম হাফিজ আবূ জাফর তাবারী বর্ণনা করেন যে, আবু সঈদ (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আল্লাহর কিতাব আকাশ হইতে পৃথিবীর দিকে লটকানো একটি রজ্জু বিশেষ।
— পৃষ্ঠা ৫৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।