Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা আলে ইমরান ৫৬১ তাহাকে উ্থিত করা হইবে । আল্লাহ তা'আলা ইসলামের বিরুদ্ধে চলা হইতে আমাদিগকে রক্ষা করুন। মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে সুলায়মান, শু“বা, রূহ ও ইমাম আহমাদ বর্ণনা করেন £ লোকজন বায়তুল্লাহ তাওয়াফ করিতেছিল এবং ইব্ন আব্বাসও (রা) সেখানে উপস্থিত ছিলেন। তাহার হাতে এক খণ্ড কাষ্ঠ ছিল। তিনি বলিতেছিলেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনিভাবে 'ভয় করিতে থাক। এবং অবশ্যই মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলেন, “যদি যাক্কুমের এক বিন্দুমাত্র পৃথিবীতে নিক্ষেপ করা হইত তবে পৃথিবীবাসীর জীবন অতিষ্ঠ হইয়া উঠিত এবং খাদ্য ও পানীয় বিনষ্ট হইয়া যাইত। তাহা হইলে সেই নরকীদের অবস্থা কি দাঁড়াইবে যাহাদের আহার্য হইবে যাক্চুম।” তিরমিযী, নাসায়ী, ইব্‌ন মাজা ও ইব্‌ন হাব্বান স্বীয় সহীহ সংকলনে এবং হাকেম স্বীয় মুসতাদরাকে শু“বার সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী রে) বলেন ঃ হাদীসটি “হাসান সহীহ" পর্যায়ের । হাকাম (রে) বলেন, হাদীসটি সহীহদয়ের শর্তেও সহীহ বলিয়া সাব্যস্ত । তবে তাহারা হাদীসটি উদ্ধীত করেন নাই। আবদুল্লাহ ইবন আমর (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইবৃন আবদে রব আলকাবা, যায়েদ ইব্ন আ'মাশ, ওয়াকী ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইবৃন আমর (রা) বলেন ঃ রাসূল (সো) বলিয়াছেন, যে ব্যক্তি দোযখ হইতে পরিত্রাণ লাভের এবং বেহেশতে প্রবেশের বাসনা রাখে, তাহার উচিত আমরণ আল্লাহ্‌ এবং পরকালের উপর বিশ্বাস রাখা । আর লোকদের সঙ্গে সেই ধরনের ব্যবহার করা, যে ধরনের ব্যবহার সে অন্যের কাছে পাওয়ার কামনা করে। জাবির হইতে ধারাবাহিকভাবে আবু সুফিয়ান, আ"মাশ, আবূ মুআবিয়া ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, জাবির রো) বলেন £ আমি রাসূলন্লাহর মুখে তাহার মৃত্যুর পূর্বে তিনবার বলিতে শুনিয়াছি যে, কখনও সে ঈমানদার হইতে পারিবে না যদি না সে আল্লাহর প্রতি ভাল ধারণা পোষণ করে ।' মুসলিম (র) ইহা আ'মাশের সূত্রে বর্ণনা করিয়াছেন । আব হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে ইউনুস ইব্‌ন লাহীআ, হাসান ইব্‌ন মূসা ও সঙ্গে তেমন ব্যবহার করি । যদি আমার প্রতি তাহার সৎ ধারণা থাকে, তাবে আমি তাহার মংগল করি আর যদি অসৎ ধারণা থাকে তবে আমি তাহার অমঙ্গল সাধন করি।" এই হাদীসটির প্রথমাংশ আবু হুরায়রা (রা) হইতে সহীহদয়ও বর্ণনা করিয়াছে। উহা এই ঃ আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূলল্লাহ (সা) বলিয়াছেন যে, আল্লাহ তাআলা বলেন -আমার সম্পর্কে আমার বান্দা যেমন ধারণা রাখে, আমি তাহার সঙ্গে তেমন ব্যবহার করি। কুরাইশী ও হাফিয আবূ বকর বাযযার বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন £ কাছীর (২য় খণ্ড)-_৭১

— পৃষ্ঠা ৫৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।