001119115 ৫৬০ তাফসীরে ইব্ন কাছীর শু'বা, আবদুর রহমান ইব্ন সুফিয়ান, মুহাম্মদ ইব্ন সুনান ও ইব্ন আবূ হাতিম বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্ন মাসউদ (রো) $5৪5 ৪ 5111 184| আয়াতাংশের ব্যাখ্যায় বলেন ঃ তাহার আনুগত্য করা ও অবাধ্য না হওয়া, তাহাকে স্মরণ করা ও ভুলিয়া না যাওয়া, তাহার কৃতজ্ঞ হওয়া ও অকৃতজ্ঞ না হওয়া। ইহার সনদও বিশুদ্ধ এবং মাওকুফ পর্যায়ের। হযরত ইব্ন মাসউদ (রো) হইতে আমর ইবৃন মাইমুনও এইরূপ বর্ণনা করিয়াছেন। আবদুল্লাহ ইবৃন মাসউদ হইতে ধারাবাহিকভাবে মুররা, যুবাইদ, সুফিয়ান সাওরী, ইব্ন ওহাব ও ইউনুস ইব্ন আবদুল আলার সূত্রে ইবৃন মারদুবিয়া বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) বলেন ঃ “রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, উহার অর্থ, যথাযথভাবে আল্লাহকে ভয় কর। অর্থাৎ তাহার আনুগত্য কর ও অবাধ্যতা করিও না।” ইব্ন মাসউদ হইতে ধারাবাহিকভাবে মুররা, যুবাইদ ও মাসহারের সনদে হাকেম স্বীয় মুসতাদরাকেও মারফু সুত্রে ইহা বর্ণনা করিয়াছেন। সহীহ্দ্বয়ের শর্তেও ইহা সহীহ বলিয়া সাব্যস্ত । তবে তাহারা ইহা উদ্ধৃত করেন নাই। অবশ্য হাদীসটি মাওকুফ বলিয়াই প্রসিদ্ধ । আল্লাহই ভালো জানেন। ইব্ন আবূ হাতিম (র) বলেন ৪ মুররা হামদানী, রবী ইব্ন খাইচাম, আমর ইব্ন মাইমুন, ইব্রাহীম নাখঈ, তাউস, হাসান, কাতাদা, আবু সিনান ও সুদ্দী হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে। 4 করার দাবী করিতে পারে না যতক্ষণ সে নিজের জিহবাকে সংযত না করিতে পারে। যায়েদ ইব্ন আসলাম ও সুদী প্রমুখের মতে আলোচ্য আয়াতটি ১521-57.15 211117615 (সাধ্যানুসারে আল্লাহকে ভয় কর) আয়াতটি দ্বারা রহিত হইয়া গিয়াছে। ইব্ন আব্বাস রো) হইতে ইবৃন আবূ তালহা বর্ণনা করেন যে, 25021111588 এই আয়াত সম্পর্কে ইব্ন আব্বাস (রা) বলেন ঃ ইহা রহিত হয় নাই; বরং ইহার অর্থ হইল, আল্লাহর পথে সাধ্যান্যায়ী জিহাদ করা এবং আল্লাহর বিধান পালনে কাহারো বিদ্ধপ ও ভর্সনার প্রতি ভ্রুক্ষেপ না করা। পরক্তু পিতামাতা, সন্তান-সন্ততি, এমন কি নিজের ব্যাপারেও ন্যায়ের ভিত্তিতে বিচার করা । অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ ১৯০০5 75১5 স। ১৮৭38 'অবশ্যই তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না অর্থাৎ পূর্ণ জীবনটা ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত রাখ। তাহা হইলে মহামহিম আল্লাহ অবশ্য তোমাকে ইসলামের উপর মৃত্যুদান করিবেন। কেননা তাহার নীতি হইল, যে যেই আদর্শের উপর জীবন পরিচালিত করিবে উহার উপরেই তাহার মৃত্যু হইবে । আর যাহার উপরে তাহার মৃত্যু হইবে, তাহার উপরেই কিয়ামতের দিন
— পৃষ্ঠা ৫৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।