001119115 সূরা আলে ইমরান ৫৫৩ তাহাদের নবীর নিকট অসংলগ্ন প্রশ্ন করার ফলে তাহারা ধ্বংস হইয়াছে । আমি যাহা নির্দেশ . দেই তাহা সাধ্যমত পালন কর এবং আমি যাহা নিষেধ করি তাহা হইতে বিরত থাক।” ইয়াধীদ ইব্ন হারূন হইতে যুহাইর ইব্ন হারবের সূত্রে মুসলিমও ইহা বর্ণনা করিয়াছেন। ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবু সিনান দাওলী ওরফে ইয়াধীদ ইব্ন আমীয়াহ, যুহরী, মুহাম্মাদ বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন £ একদা রাসূলুল্লাহ (সা) আমাদিগকে উদ্দেশ্য করিয়া ভাষণ দিতেছিলেন যে, “হে লোক সকল! আল্লাহ তা'আলা তোমাদের প্রতি হজ্ব ফরয করিয়াছেন।” এই কথা বলার পর আকরা ইব্ন হাবস (রো) দীড়াইয়া জিজ্ঞাসা করেন- ইয়া রাসূলাল্লাহ! হজ কি প্রত্যেক বতসর পালন করিতে হইবে ? উত্তরে তিনি বলিলেন, আমি যদি বলি হাঁ, তবে প্রত্যেক বৎসর হজ করা তোমাদের প্রতি ওয়াজিব হইয়া যাইত । আর যদি এইভাবে ওয়াজিব হয়, তবে তোমরা তাহা পালন করিতে অসমর্থ থাকিবে ৷ হজ্ব জীবনে একবার করা ফরয । যদি কেহ অতিরিক্ত করিতে চায়, তবে তাহা তাহার সামঞ্চেরি উপর নির্ভর করে। ”" আহমাদ, আবু দাউদ, নাসায়ী, ইব্ন মাজা ও হাকাম যুহরীর সনদে ইহা বর্ণনা করিয়াছেন। ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, সাম্মাক এবং শারীকও এইরূপ বর্ণনা করিয়াছেন। উসামা ইব্ন যায়েদও (রা) ইহা বর্ণনা করিয়াছেন। আলী (রা) হইতে ধারাবাহিকভাবে বাখতারী, আবদুল আ'লা, ইবৃন আবদুল আ'লা মানসুর ইব্ন ওয়ার্দান ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, হযরত আলী (রা) বলেন, যখন ৮৮০ 411 ১45016155০৭ ১০ ০০৪৪। ৯ ১4এ। এই আয়াতটি নাধিল হয় তখন সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন-ইয়া রাসূলাল্লাহ! হজ কি প্রত্যেক বৎসর ? রাসূলুল্লাহ সো) কোন উত্তর দিলেন না। তাহারা আবার জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! হজ কি প্রত্যেক বৎসর পালন করিতে হইবে ? তিনি বলিলেন -না। যদি আমি বলিতাম হাঁ, তবে তাহাই তোমাদের জন্য ওয়াজিব হইয়া যাইত । অতঃপর আল্লাহ তাআলা নাযিল করেন £ ১৫১5 25৩) 20051 55191052 [১১51 3231118215 অর্থাৎ “হে ঈমানদারগণ! এমন সব ব্যাপারে প্রশ্ন করিবে না, যাহা প্রকাশ পাইলে তোমাদের জন্য দুঃখজনক হইবে ।” মানসুর ইব্ন ওয়ার্দানের সনদে হাকেম, ইব্ন মাজা এবং তিরমিীও ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী (র) বলেন £ এই হাদীসটি “হাসান গরীব" পর্যায়ের । তবে ইহাতে সংশয় রহিয়াছে । কেননা, বুখারী (র) বলেন - আবূ বাখতারী নিজে আলী (রা) হইতে ইহা শোনেন নাই। আনাস ইব্ন মালিক হইতে ধারাবাহিকভাবে আবূ সুফিয়ান, আ"মাশ, আবূ উবায়দা, মুহাম্মাদ ইবৃন আবু উবায়দা, মুহাম্মাদ ইব্ন আবদুল্লাহ ইব্ন নুমাইর ও ইব্ন মাজা বর্ণনা করেন যে, আনাস ইব্ন মালিক (রা) বলেন ঃ কাছীর হেয় খ্ড)-_৭০
— পৃষ্ঠা ৫৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।