Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৫৫২ তাফসীরে ইবৃন কাছীর আব্বাস (রা) হইতে বর্ণিত হাদীসটিও হাসান সহীহ্‌। আবু হুরায়রা রো) হইতে ইমাম আহমদও ইহা বর্ণনা করিয়াছেন। ইব্ন মাখযুমের মুক্তদাস যারীক ইব্‌ন মুসলিম আল আ*মা, বাশার ইবন আসিম, বাশার ইব্‌ন আযহার আল সাম্মান, আবু হাতিম ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, ইয়াহয়া ইব্‌ন জাদাহ ইব্‌ন হুবায়রা (৫০1 ১4 £155 ০$ এই আয়াতাংশের ভাবার্থে বলেন ঃ জাহান্নাম হইতে পরিত্রাণ পাওয়া। ইব্‌ন আব্বাস (রো) হইতে ধারাবাহিকভাবে আতা, ইব্‌ন মুহাইমিন, ইবৃন মুআম্মাল, সাঈদ ইব্‌ন আহমাদ ইব্ন আবদান ও বায়হাকী (র) আলোচ্য আয়াতের ভাবার্থে বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস (রো) বলেন ঃ রাসূলুল্নাহ (সা) বলিয়াছেন, “যে ব্যক্তি বায়তুল্লাহর মধ্যে প্রবেশ করিল, সে পুণ্যময়তায় প্রবেশ করিল এবং সে পাপ হইতে নিষ্কৃতি পাইল । সে উহা হইতে বাহির হইবে ক্ষমাকৃত ব্যক্তিরপে।” অবশ্য বায়হাকী ইহাও বলিয়াছেন যে, এই হাদীসটি একমাত্র আবদুল্লাহ ইব্‌ন মুআম্মালের সুত্রে বর্ণিত হইয়াছে । অথচ তিনি শক্তিশালী বর্ণনাকারী নহেন। আল্লাহ তা'আলা বলেন ঃ ৪ 9, 4১1105৮4০০০ 8৯ ১৭৫] পা খাও 'এই গৃহের হজ্জ করা হইল সেই মানুষের প্রতি আল্লাহর প্রাপ্য যাহার সাম্য রহিয়াছে এই পর্যন্ত পৌঁছার।' এই আয়াতাংশটি জমহুর উলামা হজ্জ ফরয হওয়ার দলীল হিসাবে পেশ করেন। কেহ কেহ বলিয়াছেন ঃ হজ্জ ৭1! ১৮০11 0৯11 155 এই আয়াতাংশ দ্বারা ফরয হইয়াছে। তবে প্রথমোক্ত মতটিই অধিকতর সঠিক। বিভিন্ন হাদীসে উন্লিখিত হইয়াছে যে, হজ্জ ইসলামের স্তন্তসমূহের মধ্যে একটি স্তন্ত। ইহা ফরয হওয়ার ব্যাপারে মুসলমানগণ একমত | এই কথাও সাব্যস্ত হইয়াছে যে, প্রত্যেক সামর্ঘ্যবান মুসলমানের প্রতি তাঁহার জীবনে একবার হজ্জ করা ফরয । আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইবৃন যাহিদ, রবী ইবৃন মুসলিম কারশী, ইয়ামীদ ইব্‌ন হারূন ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূল (সা) আমাদিগকে উদ্দেশ্য করিয়া ভাষণ দিতেছিলেন যে, “হে লোক সকল! তোমাদের প্রতি হজ্ব ফরয করা হইয়াছে, তোমরা হজ্ব পালন কর। এক ব্যক্তি প্রশ্ন করিল -হে আল্লাহর রাসূল! প্রত্যেক বছরই কি হজ্ব করিতে হইবে ? রাসূল (সা) নিশ্চুপ রহিলেন। লোকটি এই ভাবে তিনবার জিজ্ঞাসা করিল। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলিলেন - “আমি দি হাঁ বলিতাম তাহা হইলে প্রত্যেক বৎসরই তোমাদের প্রতি হজ্ব করা ফরয হইত। অথচ তোমরা প্রত্যেক বৎসর হজ পালন করিতে ব্যর্থ থাকিতে ।” তিনি আরও বলেন, আমি যাহা ব্যক্ত করিতে চাহি না তাহা তোমরা ব্যক্ত করিবার ব্যর্থ চেষ্টা করিবে না। তোমাদের পূর্ববর্তী লোকেরা

— পৃষ্ঠা ৫৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।