Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

570197 সুরা আলে ইমরান ৫৫১. স্থানে চলিয়া যাইবে ।” মক্কী বিজয়ের দিন তিনি আরও বলিয়াছেন, আসমান যমীন সৃষ্টির দিন হইতে আল্লাহ তা“আলা এই শহরকে হারাম করিয়াছেন এবং কিয়ামত পর্যন্ত এই হারাম বলবৎ থাকিবে । আমার পূর্বে ইহাতে কাহারো জন্যে যুদ্ধ-বিগ্রহ করা বৈধ ছিল না | আমাকেও মাত্র কয়েক ঘন্টার জন্য অনুমতি দান করা হইয়াছিল। অতঃপর পূর্বের ন্যায় ইহার সম্মান ও মর্যাদা রক্ষার্থে হারামে যুদ্ধ-বিগ্রহ করা চিরকালের জন্য হারাম করিয়া দেওয়া হইয়াছে। হারামের বৃক্ষ কর্তন, শিকার তাড়ান এবং জন্তুর শরীরে দাগ দেওয়াও হারাম করা হইয়াছে । তবে জন্তুর পরিচয়ের জন্যে ইহা করা যাইতে পারে । এখানে স্ত্রী সহবাসকেও নিষিদ্ধ করা হইয়াছে । ইহা শুনিয়া ইবৃন আব্বাস (রা) প্রশ্ন করেন- “হে আল্লাহ্‌র রাসূল! ইহার ঘাসও কি কাটা যাইবে না? উহা তো আমাদের ঘর তৈরীর কাজে লাগে । হুযূর (সা) উত্তরে বলিলেন -হা, ঘাস কাটা যাইবে ।” আবু হুরায়রা রো) হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে। আবু শুরাইহ হইতে ইমাম মুসলিমও অনুরূপ বর্ণনা করিয়াছেন ঃ আমর ইব্‌ন সাঈদ যখন মক্কায় অভিযান চালাইলেন, তখন শুরাইহ তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, আমি আপনাকে রাসূলুল্লাহ (সা)-এর এমন একটি হাদীস শোনাইব যাহা আমি নিজ কানে শুনিয়াছি, নিজ চোখে দেখিয়াছি ও নিজ অন্তরে উপলব্ধি করিয়াছি। তাহা এই ঃ রাসূলল্লাহ (সা) মক্কা বিজয়ের দিন বলিয়াছেন, আল্লাহ তা'আলা মক্কাকে হারাম করিয়াছেন। মানুষের পক্ষ হইতে ইহাকে হারাম করা হয় নাই। যাহারা আল্লাহ ও শেষ বিচারের প্রতি বিশ্বাস রাখে, তাহাদের জন্য উহার অভ্যন্তরে কোন হতাহত করা এবং উহার কোন বৃক্ষ কর্তন করা বৈধ নয়। তবে একমাত্র আল্লাহ তাঁহার রাসূলকে উহার অভ্যন্তরে যুদ্ধ করার অনুমতি প্রদান করিয়াছিলেন । অন্য কাহাকেও এই অনুমতি দেওয়া হয় নাই। অবশ্য আমাকেও কয়েক ঘন্টার জন্য অনুমতি দেওয়া হইয়াছিল। ইহার পর চিরকালের তবে উহা হারাম করিয়া দেওয়া হয়। অতএব এই নির্দেশ তোমরা অজানাকে জানাইয়া দাও। অতঃপর আবূ শুরাইহকে জিজ্ঞাসা আবু শুরাইহ! এই বিষয়ে তোমার চাইতে আমার বেশি জানা আছে। নিশ্চয়ই হারাম পাপীকে আশ্রয় দেয় না, হত্যাকারীর হিফাযত করে না এবং যেকোন আশ্রয় গ্রহণকারীকে নিরাপত্তা দান করে না। জাবির রো) বলেন ঃ “আমি শুনিয়াছি যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, কাহারো জন্য অস্ত্র নিয়া মন্কায় প্রবেশ করা বৈধ নয়।' ইমাম মুসলিম ইহা বর্ণনা করিয়াছেন। আবদুল্লাহ ইবৃন আদী ইবৃন হামরা যুহরী (রো) রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছেন যে, “আল্লাহর শপথ! সমগ্র ভূখণ্ডের মধ্যে তুমিই সবোিকৃষ্ট ভূখণ্ড এবং আল্লাহর নিকটও তুমি সর্বাপেক্ষা পসন্দনীয় । আমাকে যদি এই স্থান হইতে বহিষ্কার করা না হইতে তবে কখনও এই স্থান পরিত্যগ করিতাম না। ইমাম আহমদ ইহা বর্ণনা করিয়াছেন । তিরমিযী, নাসায়ী ও ইব্‌ন মাজাও প্রায় এইরূপ বর্ণনা করিয়াছেন । তিরমিযী ইহাকে হাসান সহীহ বলিয়াছেন । ইব্‌ন

— পৃষ্ঠা ৫৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।