Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 দ্র তাফসীরে ইব্‌ন কাছীর ইব্রাহীম (আ) কর্তৃক এই ঘরটি নির্মাণের কথা ব্যক্ত হইয়াছে। সূরা বাকারায় এই সম্পর্কে বিশদ আলোচনা করা হইয়াছে। উহার পুনরাবৃত্তি নিল্্রয়োজন। সুদ্দী রে) বলেন ৪ ভূ-পৃষ্ঠের ঘর হিসাবে সর্বপ্রথম এইটি নির্মিত হইয়াছে। এক্ষেত্রে অবশ্য হযরত আলীর (রা) উক্তিটিই সর্বাধিক বিশুদ্ধ । বায়হাকী (র) কা'বা নির্মাণ সম্পর্কে স্বীয় “দালাইলুন নুবুয়াহ' টি সালা জর আবদুল্লাহ ইব্‌ন আমর ইবন আ'স হইতে ধারাবাহিকভাবে আবুল খায়ের, ইয়াধীদ ইবৃন আবু হাবীব ও ইব্‌ন লাহীআর সুত্রে বর্ণনা করেন যে, “আল্লাহ তা“আলা আদম (আ) ও হাওয়া (আ) এর নিকট জিব্রাঈল (আ)-কে কা'বা নির্মাণের নির্দেশ দিয়া পাঠান । আদম (আ) কাবা ঘর নির্মাণ করেন। অতঃপর তিনি তাহাদিগকে উহা তাওয়াফ করিতে নির্দেশ দান করেন এবং বলেন, তুমিই সর্বপ্রথম মানব এবং এই গৃহ সর্বপ্রথম গৃহ যাহা মানবমগ্ডলীর জন্যে নির্দিষ্ট করা হইল ।" ইহার বর্ণনাকারীদের মধ্যে ইবৃন লাহীআ অত্যন্ত দুর্বল ও সন্দিদ্ধ ব্যক্তি। আল্লাহই ভালো জানেন। তবে ইহা আবদুল্লাহ ইব্ন আমরের ব্যক্তিগত অভিমতও হইতে পারে। ইহাও হইতে পারে যে, ইয়ারমুকের যুদ্ধে তিনি আহলে কিতাবদের যে দুইটি থলিয়া পাইয়াছিলেন, তাহার মধ্যে ইহা লেখা ছিল। 34. 5311 মক্কা শরীফের প্রসিদ্ধ নাম হইল বক্কা। এই নামকরণের কারণ হইল এই যে, এই স্থানে আসিলে প্রত্যেক অত্যাচারী ও স্বেচ্ছাচারীর দন্ত চূর্ণ হইয়া যায়। অর্থাৎ যাহারা ওদ্ধত্য প্রদর্শন করিয়া ইহা ভাংগিতে বা বিনষ্ট করিতে প্রবৃত্ত হইত তাহারা পরযুদস্ত ও ধ্বংস হইয়া যাইত এবং লাঞ্ছনার ঝুলি কাধে লইয়া পশ্চাদপসরণ করিতে বাধ্য হইত। তাই ইহাকে বক্কা বলা হয়। কেহ কেহ বলিয়াছেন যে, বিভিন্ন লোক এইখানে মিশ্রিত হইয়া যায়। তাই ইহাকে বক্কা বলা হয়। ইহার সমর্থনে কাতাদা বলেন ঃ এই স্থানে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয় যে, সর্বস্তরের লোক, এমনকি মহিলারাও এক ইমামের পিছনে নামায আদায় করে, যাহা বিশ্বের আর কোথাও হয় না। মুজাহিদ, ইকরামা সাঈদ ইব্‌ন জুবাইর, আমর ইব্‌ন শুআইব ও মাকাতিল ইব্‌ন হাইয়ান প্রমুখ ইহা বলিয়াছেন। ইব্‌্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইবৃন জুবাইর, আ'তা ইব্‌ন সাইব ও হাম্মাদ ইব্‌ন সালমা বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন £ ০০০০০ তানঈম পর্যন্ত হইল মক্কা এবং বায়তুল্লাহ হইতে বাতহা পর্যন্ত হইল বক্কা।' ইব্রাহীম নাখঈ হইতে ধারাবাহিকভারে মুগীরা ও শু“বা বর্ণনা করেন যে, ইব্রাহীম নাখঈ বলেন £ '“বায়তুল্াহ এবং তৎপার্্স্থ মসজিদকে বকা বলা হয়।” যুহরী (র) ও ইহা বলিয়াছেন । ইকরামার (রা) একটি রিওয়ায়েতের বরাত দিয়া মায়মুন ইবৃন মাহরান বলেন ঃ বায়তুল্লাহ এবং তৎসংলগ্ন স্থান হইল বন্ধা ও তাহার আশপাশের স্থান হইল মকা।

— পৃষ্ঠা ৫৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।