Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা আলে ইমরান ৫৪৭ ৯৬. “নিশ্চয় মানব জাতির ইবাদতের জন্য তৈরী পয়লা ঘর হইল মক্কার ঘর । উহা নিখিল সৃষ্টির জন্য মঙ্গলম্য় ও পথনির্দেশক। ৯৭. উহাতে সুস্পষ্ট নিদর্শন রহিয়াছে - মাকামে ইব্রাহীম । সেখানে যে প্রবেশ করিল, এই ঘরের হজ্জ্ব করা কর্তব্য আর ইহা কেহ অমান্য করিলে তাহার জানা উচিত, নিশ্চয় আল্লাহ সমগ্র সৃষ্টি হইতে বেনিয়াজ।” : তাফসীর ঃ আল্লাহ তাআলা বলিতেছেন যে, সমগ্র বিশ্ববাসীর ইবাদত, উৎসর্গ, তাওয়াফ, সালাত ও ইতেকাফের জন্যে পৃথিবীর এই প্রথম ঘরখানা তৈরী করা হইয়াছে । 27: ৪511 দ্বারা কা"বাকে বুঝান হইয়াছে । উহার প্রতিষ্ঠাতা ও নির্মাতা হইলেন হযরত ইব্রাহীম (আ)। ইয়াহুদী ও নাসারা সকলেই তাঁহার ধর্মানুসরণের দাবি করে। অথচ তাহারা কেহই হজ্জ করার জন্য পবিত্র কাবায় আসে না। উহা আল্লাহর নির্দেশে নির্মাণ করা হইয়াছিল এবং সকল মান্ষকে তিনি কা'বা ঘরে হজ্জ করার জন্য আহ্বান করিয়াছিলেন | তাই আল্লাহ তাআলা উহাকে (৫ বলিয়াছেন। অর্থাৎ উহা বরকতময় । “১ ০৮1] (5৯: এবং সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ ।' ৰ আবু যর (রো) হইতে ধারাবাহিকভাবে ইব্রাহীম তামিমীর পিতা, ইব্রাহীম তামিমী, আ'মাশ; সুফিয়ান ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, আবূ যর (রা) বলেন ঃ “আমি রাসূলল্লাহ (সো)-কে জিজ্ঞাসা করিয়াছিলাম যে, হে আল্লাহর রাসূল! সর্বপ্রথম কোন্‌ মসজিদটি নির্মাণ করা হইয়াছে £ তিনি বলিলেন, মসজিদে হারাম | আমি জিজ্ঞাসা করিয়াছিলাম যে, হে আল্লাহ্র রাসূল! অতঃপর কোন্‌ মসজিদটি নির্মাণ করা হইয়াছে ? তিনি বলিলেন, মসজিদে আকসা । আমি জিজ্ঞাসা করিলাম, এই দুইটি নির্মাণের মাঝখানে কতদিনের ব্যবধান ? তিনি বলিলেন, চল্লিশ বৎসর । আমি জিজ্ঞাসা করিলাম, ইহার পর কোন্‌ ঘর ? তিনি বলিলেন, পৃথিবীর সমগ্র ভূখগ্ুটিই মসজিদ-যেখানে নামাযের সময় উপস্থিত হয়, সেইখানেই নামায আদায় করিয়া লও ৷” আ'“মাশের সনদে সহীহ্দ্বয়েও ইহা বর্ণিত হইয়াছে । আলী (রা) হইতে ধারাবাহিকভাবে শা"বী, মুজাহিদ, শরীক, সাঈদ ইব্‌ন সুলায়মান, হাসান ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন সাববাহ ও ইব্‌ন আবৃ হাতিম বর্ণনা করেন যে, ১১১11 ৮০৩০: 01 01 (৫14 ৫৫. 1311 এই আয়াতাংশের ব্যাখ্যায় হযরত আলী (রা) বলেনঃ ইহার পূর্বেও বহু ঘর ছিল, কিন্তু আল্লাহর ইবাদাতের উদ্দেশ্যে নির্মিত প্রথম ঘর এইটিই। খালিদ ইব্‌ন উরওয়া হইতে ধারাবাহিকভাবে সাম্মাক, আবুল আহওয়াস, রবী ও হাসান ইব্‌ন যরী বর্ণনা করেন যে, খালিদ ইবৃন উরওয়া (র) বলেন ঃ জনৈক ব্যক্তি হযরত আলী (রা) এর সম্মুখে দাঁড়াইয়া প্রশ্ন করেন, পৃথিবীর পৃষ্ঠে সর্বপ্রথম কি এই ঘরটি নির্মাণ করা হইয়াছে ? তিনি উত্তরে বলেন, না! তবে মাকামে ইব্রাহীমে নির্মিত ঘরটি প্রথম বরকতময় ঘর এবং উহাতে যে প্রবেশ করিবে সে সম্পূর্ণ নিরাপত্তা পাইবে । এই সম্পর্কিত সকল হাদীসেই হযরত .

— পৃষ্ঠা ৫৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।