0০017119115 সূরা আলে ইমরান ৫৪৫ “তোমরা কল্যাণ লাভ করিতে পারিবে না যদি তোমাদের প্রিয় বস্তু হইতে তোমরা ব্যয় না কর।' অর্থাৎ প্রিয় বস্তু পরিত্যাগ না করিয়া উহা হইতে আল্লাহর পথে ব্যয় কর। যেমন অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন $ +:- 412 101 5915 অর্থাৎ মালের প্রতি ভালবাসা থাকা সত্তেও সে দান করে। অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ «২৯ ৮1০ 14211 ১১-,25 অর্থাৎ নিজের + চাহিদা থাকিতেও তাহারা অন্যকে খাদ্য খাওয়ায় দ্বিতীয় যোগসূত্র হইল এই যে, পূর্বে নাসারাদের মতাদর্শ এবং ঈসা (আ) সম্পর্কে তাহাদের ্রান্ত ধারণাসমূহ খণ্ডন করা হইয়াছে। পরস্তু তাহাদের অনুসৃত রীতিনীতি বর্ণনা করা হইয়াছে। উহাতে একদিকে যেমন সত্য ঘটনা প্রকাশ করা হইয়াছে এবং ঈসা (আ) ও তাহার মাতার জন্ম বৃত্তান্ত দেওয়া হইয়াছে। আর কিভাবে আল্লাহর কুদরতে তাহাকে সৃষ্টি করা হইয়াছে এবং বনী ইস্রাঈলদিগকে আল্লাহর পথে আহবান জানাবার জন্য তাহাকে প্রেরণ করা হইয়াছে, তাহাও বলা হইয়াছে। অন্যদিকে তেমনি ইয়াহুদীদের বাড়াবাড়িকেও আল্লাহ অপসন্দ করিয়াছেন । বিশেষত তাহারা নতুন করিয়া রহিতকরণ ও বৈধকরণকে অগ্রাহ্য করিতেছে । অথচ আল্লাহ তাআলা তাওরাতে বর্ণনা করিয়াছেন যে, নৃহ (আ) নৌকা হইতে অবতরণ করার পর তাহার জন্য সকল বস্তুই ভক্ষণ করা বৈধ ছিল। কিন্তু পরবতাঁতে ইস্রাঈল (আ) উটের গোশত এবং তাহার দুধ নিজের জন্য অবৈধ করিয়া নেন। অতঃপর তাহার সন্তানেরাও তাহাকে অনুসরণ করিতে থাকে । তাওরাত আসিয়াও এইগুলির অবৈধতার স্বীকৃতি দান করে এবং আরো কিছু বস্তুকে অবৈধ ঘোষণা করে । আদম (আ)-এর সময় আপন ভাই ও বোনের মধ্যে বিবাহ বৈধ ছিল। পরবতীতে তাহা অবৈধ করিয়া দেওয়া হয়। ইব্রাহীম (আ)-এর সময় আযাদ মহিলার সংগে দাসীকেও একই ব্যক্তির বিবাহ বন্ধনে রাখা জায়েয ছিল। যথা হযরত ইব্রাহীম (আ) স্বয়ং সারার পর হাজেরাকে বিবাহ করেন । অথচ তাওরাত আসিয়া এইগুলিকে অবৈধ বলিয়া ঘোষণা করে। কোন যুগে একই ব্যক্তির বিবাহ বন্ধনে আপন দুই বোনকে রাখা জায়েয ছিল। যথা হযরত ইয়াকুব (আ) স্বয়ং দুই বোনকে বিবাহ করিয়াছিলেন । কিন্তু তাওরাত ইহা হারাম করিয়া দেয়। এই সব হইল রহিতকরণ ও বৈধকরণ সিদ্ধতার দলীল । এইভাবে ইঞ্জীলও আসিয়া বহু বিষয় রহিত করিয়াছে এবং বহু বিষয় নতুন করিয়া বৈধ করিয়াছে । তাই এইসব বিষয়কে অস্বীকার করা কি সত্যকে অমান্য করা এবং সত্য ধর্মের বিরোধিতা করা নয়? আল্লাহ তা'আলা মুহাম্মদ (সা)-কে সত্য ও সঠিক ধর্ম, সহজ-সরল পথ এবং ইব্রাহীম (আ)-এর আদর্শের উপর প্রেরণ করিয়াছেন। অতএব তোমরা তাহার উপর বিশ্বাস স্থাপন করিতেছ না কেন? এই প্রেক্ষাপটেই আন্নাহ তাআলা বলিয়াছেন ঃ ০8 ০০০89 5 02174 ৯5142 প ০০০০ ৮০] 9৯ 55 04৮1 এধ 5১৬০, 99. ৩ ১১৯11 01১, ৩1 তাওরাত নাধিল হওয়ার পূর্বে ইয়াকুব যেগুলি নিজের জন্য হারাম করিয়াছিল সেগুলি ব্যতীত সমস্ত আহার্য বস্তুই বনী ইসরাঈলদের জন্য হালাল ছিল ।” অর্থাৎ হযরত ইস্রাঈল (আ) নিজের উপর যাহা হারাম করিয়াছিলেন তাহা ব্যতীত তাওরাত নাধিল হওয়ার পূর্বে সকল আহার্যই হালাল ছিল।' কাছীর (২য় খণ্ড)__-৬৯
— পৃষ্ঠা ৫৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।