Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৫৪8৪ তাফসীরে ইব্‌ন কাছীর তাহার একমাত্র নিরাময় ভাবিয়া তিনি উহা পরিত্যাগ করিয়াছিলেন আহমাদ (র) এবং অন্যান্য মনীষীর বর্ণনায় আছে, তিনি নিজের জন্য উটের গোশত হারাম করিয়াছিলেন । তাহারা বলিল, আপনি সত্য বলিয়াছেন। এইবার বলুন, বজ্র কি বস্তু ? তিনি বলিলেন, আল্লাহর একজন ফেরেশতা মেঘ পরিচালনার দায়িত্বে রহিয়াছেন এবং তাহার হাতে রহিয়াছে একটি আগুনের চাবুক । তাহা দ্বারা তিনি আল্লাহর নির্দেশে মেঘগুলো এদিক সেদিক তাড়াইয়া থাকেন । তাহারা প্রশ্ন করিল, সেই শব্দগুলি কিসের, যাহা আমরা শুনিতে পাই ? তিনি বলিলেন, উহা সেই মেঘ তাড়ানোর শব্দ! তাহারা বলিল, আপনি সত্য বলিয়াছেন। এখন একটি প্রশ্ন অবশিষ্ট রহিয়াছে । তাহার উত্তর দিতে আপনি সক্ষম হইলেই আমরা আপনার অনুসারী হইয়া যাইব। তাহা হইল এই যে, প্রত্যেক নবীর জন্য একজন নির্দিষ্ট ফেরেশতা রহিয়াছেন। তিনি তাহার নিকট ওহী নিয়া আসেন। বলুন, আপনার সেই ফেরেশতা সাথী কে ? তিনি বলিলেন, জিব্রাঈল আলাইহিসসালাম | তাহারা বলিল, সেই জিবরাঈল, যে যুদ্ধ-বিগ্রহ ও আযাব নাধিল করে ? সে তো আমাদের শক্র ৷ যদি মিকাঈল (আ)-এর কথা বলিতেন যিনি রহমত নাযিল করেন, শস্য উৎপাদন করেন এবং বৃষ্টি বর্ষণ করেন, তাহা হইলে আমরা মানিয়া নিতাম । অতঃপর আল্লাহ তাআলা নাযিল করেনঃ 17105241155 25581515115 ০২০০০ ৪১৩৪৩ ০৯ 425 অর্থাৎ যাহারা জিব্রাঈলের শক্র তাহাদিগকে বল, অনন্তর আল্লাহর ইচ্ছায় সে তোমার অন্তরে কুরআন অবতীর্ণ করিয়াছেন যাহা সম্মুখবর্তী গ্রন্থাদির সত্যায়ক এবং মুমিনদের জন্য পথপ্রদর্শক ও সুসংবাদাতা । আবদুল্লাহ ইব্‌ন ওলীদ আজলীর সনদে নাসায়ী এবং তিরমিযীও এইরূপ বর্ণনা করিয়াছেন। তিরমিযী (রা) বলেনঃ হাদীসটি “হাসান গরীব' পর্যায়ের । ইব্‌ন আব্বাস রো) হইতে আওফী ও ইব্‌ন জারীর বর্ণনা করেনঃ ইস্রাঈল বলা হয় ইয়াকুব (আ)-কে। 'আরাকুন নিসা" নামক রোগ তাহাকে রাব্রিকালে অসহনীয় যন্ত্রণা দিত। ফলে রাতে সম্পূর্ণভাবে তাহার ঘুম বিনষ্ট হইত এবং দিনের বেলায় কাতর হইয়া পড়িয়া থাকিতেন। অতঃপর তিনি আল্লাহর নামে প্রতিজ্ঞা করেন যে, যদি তিনি এই রোগ হইতে মুক্তি পান, তাহা হইলে তিনি আর উটের গোশত খাইবেন না। ফলে পরবর্তীতে তাহার সন্তানগণও উটের গোশত খাইতেন না। যিহাক এবং সুদ্দীও এইরূপ বর্ণনা করিয়াছেন। _. ইব্‌ন জারীর স্বীয় তাফসীরে বর্ণনা করেন যে, তীহার অনুসরণে পরবর্তীতে তাহার পুত্রগণও উহা নিজেদের জন্য সম্পূর্ণ হারাম করিয়া লইয়াছেন। আল্লাহ তা“আলা বলেন £ 51151] 155 ৩1 4. ১০ তাওরাত নাধিল হওযার পূর্বে অর্থাৎ তাওরাত নাযিল হওয়ার পূর্বে তাহারা নিজেদের উপর যাহা হারাম করিয়া লইয়াছিল! আমার কথা এইঃ এই আয়াতের সঙ্গে পূর্ববতী আয়াতের যোগসূত্রের বিশেষ দুইটি দিক রহিয়াছে। একটি হইল এই যে, ইস্রাঈল (আ) তাহার প্রিয় পসন্দনীয় বস্তুসমূহ আল্লাহর সন্তুষ্টির জন্যে সম্পূর্ণরূপে পরিত্যাগ করিয়াছিলেন। ইহা তাহাদের শরীআত সিদ্ধা ছিল বটে।

— পৃষ্ঠা ৫৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।