Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা আলে ইমরান ' ৫৪৩ নিকট প্রতিজ্ঞা করিলেন, যদি আল্রাহ তাহাকে রোগ হইতে মুক্তি দান করেন তবে তিনি তাহার সবচেয়ে প্রিয় খাদ্য ও পানীয় চিরদিনের জন্য পরিত্যাগ করিবেন। তীহার প্রিয় খাদ্য ছিলো উটের গোশত এবং উহার দুধ । ইহা শুনিয়া তাহারা বলিল, উত্তর সঠিক হইয়াছে। ইহার পর রাসূলুল্লাহ (সা) বলিলেন, হে আল্লাহ! ইহাদের কথায় আপনি সাক্ষী থাকুন। রাসূলুল্লাহ (সা) বলিলেন, সেই আন্নাহ যিনি একক ও অদ্বিতীয় এবং যিনি হযরত মুসা (আ)-এর প্রতি তাওরাত নাধিল করিয়াছেন, যাহা তোমরাও জান, তাহার নামে বলিতেছি যে, পুরুষদের বীর্য হয় গাঢ় ও সাদা এবং স্ত্রীদের বীর্য হয় তরল ও হলুদ বর্ণের । অতঃপর ইহাদের মধ্যে স্ত্রীর বীর্য যদি স্বামীর বীর্যের উপরে ঠাই পায় তবে আল্লাহর হুকুমে সন্তান মেয়ে হয় এবং স্বামীর বীর্য যদি স্ত্রীর বীর্ষের উপরে ঠাই পায় তবে সন্তান ছেলে হয়।” তাহারা বলিল, হী, এই উত্তরও সঠিক । রাসূলুল্লাহ বলিলেন-হে আন্লাহ! আপনি ইহাদের কথার সাক্ষী থাকুন। অবশেষে তিনি বলেন, “সেই আল্লাহর নামে বলিতেছি, যিনি মূসা (আ)-এর উপর তাওরাত নাযিল করিয়াছিলেন . যাহা তোমরাও জান। নিরক্ষর নবীর ঘুমের সময় চক্ষু মুদিত থাকে বটে, কিন্তু তাহার অন্তর জাগ্রত থাকে । তাহারা বলিল, উত্তর সঠিক হইয়াছে । তখন তিনি বলিলেন, হে আল্লাহ! আপনি ইহাদের স্বীকারোক্তির ব্যাপারে সাক্ষী থাকুন। চতুর্থ প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ (সা) বলিলেন, “আমার নিকট জিব্রাঈল (আ) ওহী নিয়া আসেন এবং অন্যান্য সকল নবীর নিকটও তিনি ওহী নিয়া আসিতেন।' ইহা শুনিয়াই তাহারা চিৎকার করিয়া বলিয়া উঠিল- হায়, আপনার সঙ্গী জিব্রাঈল! জিব্রাঈল না হইয়া অন্য কেহ হইলে আমরা আপনার দীন অনুসরণ করিতাম । ইহাদের সম্বন্ধেই আল্লাহ তা“আলা বলিয়াছেন 8 ৮11 (/+১১11+০ ৮৫ ০ ৫ অর্থাৎ তুমি বলিয়া দাও, “যাহারা জিব্রাঈলের প্রতি শক্রতা পোষণ করে ইত্যাদি ।' আবদুল হামীদের সূত্রে হুসাইন ইবৃন মুহাম্মদ হইতে ইমাম আহমাদ ইহা বর্ণনা করিয়াছেন । অন্য একটি সুত্রে ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবাইর, বুকাইর ইব্‌ন শিহাব, আবদুল্লাহ ইব্‌ন ওয়ালিদ আজলী, আবূ আহমদ যুবাইরী ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেনঃ একদা কয়েকজন ইয়াহুদী আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে বলিল-হে আবুল কাসিম! আমরা আপনাকে পাঁচটি প্রশ্ন করিব। যদি আপনি তাহার উত্তর দিতে পারেন তবে আমরা বুঝিব যে, সত্যিই আপনি নবী এবং আমরা আপনাকে অনুসরণ করিব। এই কথার পর নবী (সা) তাহাদিগকে সেইরূপ অঙ্গীকার করিতে বলিলেন যেরূপ অঙ্গীকার হযরত ইয়াকুব (আ) গ্রহণ করিয়াছিলেন । তখন তাহারা তদ্রপ অঙ্গীকার করিল। ঃপর রাসূলুল্লাহ (সা) বলিলেন, কি প্রশ্ন তোমাদের বলো । তাহারা বলিল, বলুন-নবীর থাকে ।' এবারে বলুন, কেন সন্তান পুত্র হয় এবং কন্যা হয়? তিনি বলিলেন, “পুরুষের বীর্য যদি স্ত্রীর বীর্ষের উপর প্রাধান্য প্রাপ্ত হয় তবে সন্তান পুত্র হয় এবং যদি স্ত্রীর বীর্য প্রাধান্য পায় তবে সন্তান কন্যা হয়।' এবার বলুন, ইস্রাঈল (আ) নিজের জন্য কি খাদ্য হারাম করিয়াছিলেন ? তিনি বলিলেন-তিনি ভীষণ ভাবে “আরাকুন নিসা" রোগে আক্রান্ত হইলে দুধ পরিত্যাগ করাই

— পৃষ্ঠা ৫৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।