Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৫৩৮ তাফসীরে ইব্‌ন কাছীর করিয়াছে, তাহাদের মধ্যে কেহ যদি নিজেকে শাস্তি হইতে বাঁচাইবার জন্য পৃথিবী ভরা স্বর্ণও বিনিময় হিসাবে দান করে, তবু তাহা কবূল করা হইবে না। 42 05১51 ৬15 এর ৩1৩ টি “আতফ'বা সংযোগের জন্য । আর আতফ এর মা'তুফ আলাইহ সাধারণর্ত ভিন্ন বস্তু বা বিষয় হয়। কেহ কেহ বলিয়াছেন যে, এই 915 টি অতিরিক্ত 919 তবে এই মতের চাইতে পূর্বোক্ত মতটিই উত্তম । কেননা সেক্ষেত্রে অর্থ দাঁড়ায় যে, কাফেরদিগকে আল্লাহর শাস্তি হইতে কোন বস্তু বা তদবীর রক্ষা করিতে পারিবে না। যদিও সে সমূহ বিপদ হইতে রক্ষা পাইবার জন্য পৃথিবী, পাহাড়, পর্বত, মাটি, বালু, মরুভূমি, শক্তভূমি ইত্যাদি সব কিছুর সমান ওযনের স্বর্ণ ও প্রদান করে, তবু তাহাকে রেহাই দেওয়া হইবে না। আনাস ইব্‌ন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ ইমরান জাওনী ও শুবা, হাজ্জাজ ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আনাস ইব্‌্ন মালিক (রা) বলেন £ রাসূলুন্থাহ (সা) বলিয়াছেন- কিয়ামতের দিন একজন দোযখীকে বলা হইবে যে, পৃথিবীতে যাহা কিছু আছে তাহা যদি সবই তোমাকে দেওয়া হয়, তবে কি তুমি এই দিনের ভীষণ শাস্তির বিনিময়ে উহার সব কিছুই মুক্তিপণ স্বরূপ প্রদান করিবে ? সে বলিবে, হা । তখন আল্লাহ তা“আলা বলিবেন, আমি তোমার নিকট ইহা হইতে অনেক কম চাহিয়াছিলাম। যখন তুমি তোমার পিতা আদমের পৃষ্ঠে ছিলে তখন আমি তোমার নিকট হইতে অঙ্গীকার নিয়াছিলাম যে, আমার সহিত কাহাকেও শরীক করিবে না। কিন্তু তুমি তাহা অগ্রাহ্য করিয়া শিরকে লিপ্ত হইয়াছিলে । সহীহ্দ্বয়েও এইরূপ বর্ণনা করা হইয়াছে। অন্য একটি সূত্রে আনাস (রো) হইতে ধারাবাহিকভাবে ছাবিত, হাম্মাদ, রূহ ও ইমাম আহমদ (রি) বর্ণন করেন যে, আনাস (রো) বলেন ঃ রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, কিয়ামতের দিন একজন বেহেশতীকে আনা হইবে এবং তাহাকে আন্লাহ তা'আলা জিজ্ঞাসা করিবেন, হে আদম সন্তান! কিরূপ স্থান পাইয়াছ ? সে বলিবে, হে প্রভু! উত্তম স্থান পাইয়াছি। আল্লাহ তাআলা তখন বলিবেন, আরও কিছু চাওয়ার থাকিলে চাও এবং মনে কিছু আকাজ্কা থাকিলে তাহা প্রকাশ কর। সে বলিবে, হে আমার প্রভু! আমার বলার কিছুই নাই আর চাওয়ারও কিছু নাই । এখন আমার একটি মাত্র আকাঙ্কা যে, যদি আপনি আমাকে আবার পৃথিবীতে পাঠাইতেন এবং আমি আবার শহীদ হইয়া যাইতাম। অতঃপর যদি আপনি আমাকে জীবিত করিতেন এবং আমি আবার শহীদ হইয়া যাইতাম। এইভাবে যদি আমি দশবার আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মর্যাদা লাভ করিতে পারিতাম! কেননা শহীদের উচু মর্যাদা আমি স্বচক্ষে অবলোকন করিয়াছি । এইভাবে একজন দোযখীকে ডাকা হইবে । তাহাকে বলা হইবে, হে আদম সন্তান! কেমন জায়গা পাইয়াছ? সে বলিবে, হে প্রভু! অত্যন্ত নিকৃষ্ট স্থান পাইয়াছি। তখন আল্লাহ তা'আলা বলিবেন, পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়া এই ভয়ানক শাস্তি হইতে মুক্তি লাভ করাটা পসন্দ কর কি? সে বলিবে, প্রভু! হ্যা অতঃপর মহা প্রতাপাবিত আল্লাহ বলিবেন, তুমি মিথ্যাবাদী । আমি তো তোমার নিকট ইহার চেয়েও বহু কম ও সহজ জিনিস চাহিয়াছিলাম। কিন্তু তাহা কর নাই। অতঃপর তাহাকে আবার দোযখে পাঠাইয়া দেওয়া হইবে । তাই আল্লাহ তা“আলা বলিয়াছেন £ ০১১০৫ ০ ১] ৮55০5111315 ১৫1 4151 অর্থাৎ তাহাদের জন্য রহিয়াছে বেদনাদায়ক শাস্তি এবং তাহারা এমরতীবস্থায় কাহাকেও সাহায্যকারী হিসাবে পাইবে না। অর্থাৎ তাহাদের এমন কোন লোক থাকিবে না, যে তাহাদিগকে এই কঠিন শাস্তি হইতে সুপারিশ করিয়া মুক্তি দিবে কিংবা তাহাদের শাস্তিকে অন্তত কিছুটা হাক্কা করিয়া দিবে ।

— পৃষ্ঠা ৫৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।