001119115 _ সুরা আলে ইমরান ৫৩১ জন্য সমগ্র তাওরাতটি লিখিয়া আনিয়াছে। উহা আপনার সম্মুখে পেশ করিব কি? ইহা শোনার পর হুযূর (সা)-এর চেহারা পরিবর্তন হইয়া যায়। তখন আমি উমরকে বলিলাম, আপনি কি হুযুর (সা)-এর চেহারার দিকে লক্ষ্য করিতেছেন না ? তৎক্ষণাৎ উমর (রো) বলিলেন, আমি সন্তুষ্ট চিন্তে আল্লাহকে প্রতিপালকরূপে, ইসলামকে দীনরূপে এবং মুহাম্মদ (সা)-কে রাসূলরূপে গ্রহণ করিয়া নিয়াছি। ইহার ফলে নবী (সা)-এর ক্রোধ বিদূরিত হয় এবং বলে, যে মহান সত্তার অধিকারে আমার আত্মা তাহার শপথ! যদি আজ মুসা আ) তোমাদের মধ্যে আগমন করেন আর যদি তোমরা আমাকে ত্যাগ করিয়া তাহাকে অনুসরণ কর তবে তোমরা ভ্রষ্ট হইয়া যাইবে। কেননা, সমস্ত উম্মতের মধ্যে আমার অংশের উম্মত তোমরা এবং সকল নবীগণের মধ্যে আমিই তোমাদের অংশের নবী। অপর এক হাদীসে জাবির (রো) হইতে ধারাবাহিকভাবে শা'বী, মুজাহিদ, হাম্মাদ, ইসহাক ও হাফিজ আবু ইয়ালা বর্ণনা করেন যে, জাবির (রা) বলেনঃ “রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, তোমরা কিতাবীদেরকে কিছু জিজ্ঞাসা করিও না। তাহারা কিভাবে তোমাদিগকে সৎ পথ দেখাইবে ? তাহারা নিজেরাই তো পথভ্রষ্ট । তাহাদের কথায় পড়িয়া তোমরা অজ্ঞতাবশত কোন মিথ্যাকে সত্য বলিয়া মনে করিবে এবং কোন সত্যকে মিথ্যা বলিয়া বর্জন করিবে । আল্লাহর শপথ! যদি হযরত মুসা (আ) তোমাদের মধ্যে বিদ্যমান থাকিতেন, তবে তাহার জন্যও আমার আনুগত্য ব্যতীত অন্য কিছুই বৈধ হইত না।' কোন কোন হাদীসে এইভাবে বর্ণিত হইয়াছে যে, “যদি হযরত মুসা (আ) ও হযরত ঈসা (আ) জীবিত থাকিতেন, তবে তাহাদেরও আমার আনুগত্য ' ব্যতীত অন্য কোন পন্থা থাকিত না।' সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা)-ই শেষ নবী এবং সর্ব রাসূলের নেতা । তাই যে কোন যুগেই তিনি নবী হইয়া আসিলে তাহার আনুগত স্বীকার করা সবার জন্যে ওয়াজিব হইত এবং সেই যুগে সকল নবীর উপরে তাহার আনুগত্য অগ্চগণ্য হইত । এই কারণেই মিরাজের রাত্রে বায়তুল মুকাদ্দাসে তাহাকে সকল নবীর ইমাম করা হইয়াছিল। অনুরূপভাবে হাশরের মাঠে আল্লাহ তা'আল্লাহ্র নিকট একমাত্র সুপারিশকারীও তিনিই হইবেন । ইহাই হইল সেই “মাকামে মাহমুদ" বা “প্রশংসিত স্থান যাহার একমাত্র তিনিই অধিকারী । অবশেষে একমাত্র তিনিই প্রতিষ্ঠিত থাকিবেন আর এমতাবস্থায় নবুওয়াত ও রিসালাতের দরজা বন্ধ হইয়া যাইবে । তাই আল্লাহ তা'আলা তাহার প্রতি বিশেষভাবে সালাম ও দরূদ প্রেরণ করিয়া থাকেন। : ; (66962 912৮০ 3 ৩০ ০ 50555 90 92১2৬6 ৭) র 0 05252 4255 ৬৯১১ ০১০৫৪৮১০০৮০ 369545৩445৫) $584-9652 0%805 ০55 ০৯৮ ২৬০ ১৩০৪ ১০১ ০০১১৮১4০০৩০ ০১৪৪৬ ৩০ ১০৯১3585525 028 ত$ (3১44-2) 2$ ৫৬2 (৯০) ০) 02১৮৯ 52
— পৃষ্ঠা ৫২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।