Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ٧٩٥
📝 نص 📖 PDF

001119115 ৫২৪ তাফসীরে ইব্‌ন কাছীর অন্য একটি সূত্রে আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রো) হইতে ধারাবাহিকভাবে শাকীক ইব্‌ন ও আহমদ (রা) বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন ঃ “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি কোন মুসলমানের মাল আত্মসাৎ করিবে, সে আল্লাহ্‌র সহিত এমন অবস্থায় সাক্ষাৎ করিবে যে, আল্লাহ পাক তাহার প্রতি অসন্তুষ্ট থাকিবেন।' এমন সময় হয়রত আ"মাশ ইব্‌ন কায়েস রো) তথায় আগমন করেন এবং বলেন, আবূ আবদুর রহমান আপনার নিকট হাদীসটি কিভাবে বর্ণনা করিয়াছেন ? অতঃপর আমি ইহা দ্বিতীয়বার : বলিলাম । তখন তিনি বলিলেন, এই হাদীস আমার সম্বন্ধে বলা হইয়াছে । কেননা আমার এবং আমার চাচাতো ভাইয়ের মধ্যে একটি কূপ লইয়া বিবাদ ছিল। কূপটি তাহারই দখলে ছিল। হুযূর (সা)-এর নিকট ইহার মীমাংসার জন্য গেলে তিনি আমাকে বলেন, তুমি তোমার দাবির সপক্ষে প্রমাণ পেশ কর যে, কুপটি তোমারই । নতুবা তাহার শপথের উপর ফয়সালা করা হইবে। তিনি আরও বলেনঃ আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! আমার নিকট কোন প্রমাণ নাই। আর যদি তাহার শপথের উপর নির্ভর করিয়া মীমাংসা করেন, তাহা হইলে সে আমার কৃপ নিয়া নিবে। কেননা আমার প্রতিপক্ষ দুশ্চরিত্র লোক । তখন রাসূল (সা) বলেন, যে ব্যক্তি কোন মুসলমানের মাল আত্মসাৎ করে, সে আল্লাহর সহিত এমন অবস্থায় সাক্ষাৎ করিবে যে, আল্লাহ তা'আলা তাহার প্রতি অসস্তুষ্ট থাকিবেন। অতঃপর রাসূলুল্লাহ (সা) আলোচ্য আয়াতটি পড়েনঃ অর্থাৎ যাহারা আল্লাহর সহিত প্রদত্ত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথসমূহ সামান্য মূল্যে বিক্রয় করিয়া ফেলে, পরকালে তাহাদের জন্য কোনই অংশ নাই। চতুর্থ হাদীস মু'আয ইবৃন আনাস হইতে ধারবাহিকভাবে সহল ইব্‌ন মুআয ইব্ন আনাস, যিয়াদ, রশীদ, ইয়াহয়া ইব্‌ন গাইলান ও ইমাম আহমদ রে) বর্ণনা করে যে, মুআয ইব্ন আনাস বলেনঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তাহার কতক বান্দার সহিত . কথা বলিবেন না, তাহাদিগকে পবিত্র করিবেন না এবং তাহাদের প্রতি তাকাইবেনও না। একজন জিজ্ঞাসা করিলেন, হে আন্রাহর রাসুল! উহারা কাহারা ? তিনি বলিলেন, স্বীয় পিতা-মাতার প্রতি অনীহা ও অসন্তোষ প্রকাশকারী এবং যে পুত্রের প্রতি পিতা অসন্তুষ্ট! আর সেই ব্যক্তি যাহার প্রতি কোন সম্প্রদায়ের অনুগ্রহ রহিয়াছে, কিন্তু সে তাহা অস্বীকার করে এবং তাহার উপর সহনশীলতা ও কৃতজ্ঞতার মনোভাব পোষণ করেনা । পঞ্চম হাদীস আবদুল্লাহ ইব্ন আবূ আওফা (রো) হইতে ধারাবাহিকভাবে ইবরাহীম ইব্‌ন আবদুর রহমান ওরফে সাকিস্তী, ইব্‌ন হাওশাব, হাশিম, হাসান ইবন আরাফ ও ইবৃন আবু হাতিম বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন আবৃ আওফা (রা) বলেন ঃ এক ব্যক্তি বাজারে বিক্রির জন্য পণ্যদ্বব্য জমা করিয়া দীড়াইয়া বলিতেছিল, আমার এইগুলি এত টাকা দরে দিলেও আমি কাহাকে দিব না।

— صفحة ٥١٩ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.