001119115 সূরা আলে ইমরান ৫২৩ - শপথকারী বিক্রেতা, অহংকারী দরিদ্র এবং অনুগ্রহ প্রচারকারী কৃপণ । অবশ্য হাদীসটি এই সনদে গরীব । দ্বিতীয় হাদীস আদী ওরফে ইবৃন উমাইর আল-কিন্দী (রা) হইতে ধারবাহিকভাবে রিজা ইব্ন হায়াত, উ“রস ইবৃন উমাইর, আদী ইবৃন আদী, জারীর ইব্ন হাযিম, ইয়াহয়া ইবৃন সাঈদ ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, ইবৃন উমাইর আল-কিন্দী বলেন ঃ কিন্দা গোত্রের ইমরুল কাইস নামক এক ব্যক্তির সংগে হাযারামাউতের এক ব্যক্তির জমাজমি লইয়া বিবাদ বাধে । ইহা মীমাংসার জন্য তাহারা হুযূর (সা)-এর খিদমতে উপস্থিত হয়। অতঃপর হুযূর (সা) হাযরামী গোত্রের ব্যক্তিকে প্রমাণ পেশ করিতে বলিলেন । কিন্তু সে প্রমাণ পেশ করিতে পারিল না। ইহার পর তিনি ইমরুল কাইসকে বলিলেন. তুমি তোমার দাবীর সত্যতার উপর শপথ কর । ইহা শুনিয়া হাযরামী গোত্রের লোকটি বলিল, হে আল্লাহর রাসূল! সে শুধু শপথ করিয়া বলিলেই হইয়া যাইবে ? তাহা হইলে আমি আল্লাহর শপথ করিয়া বলিতে পারি যে, সে আমার জমি মিথ্যা শপথ করিয়া নিয়া নিবে । অতঃপর রাসূলুল্লাহ সো) বলিলেন, যে ব্যক্তি মিথ্যা কসম করিয়া কাহারো মাল নিজের করিয়া নিবে, সে যখন আল্লাহর সহিত সাক্ষাৎ করিবে, তখন আল্লাহ পাক অসন্তুষ্ট থাকিবেন। আদী (রো) বলেন, ইহার পর হুযুর (সা) আলোচ্য আয়াতটি পাঠ করেন। ইহা শুনিয়া ইমরুল কাইস বলিল, হে আল্লাহর রাসূল! যদি কেহ তাহার ন্যায্য অংশ পরিত্যাগ করিয়া দেয় তবে সে ইহার কি প্রতিদান পাইবে ? হুযূর (সা) বলিলেন ৪ জান্নাত। ইমরুল কাইস বলিল, আপনি সাক্ষী থাকুন, আমি আমার ন্যয্য অংশ ছাড়িয়া দিলাম |" আদী ইব্ন আদীর সনদে নাসায়ীও ইহা বর্ণনা করিয়াছেন । তৃতীয় হাদীস আবদুল্লাহ রো) হইতে ধারাবাহিকভাবে শাকীক, আ'মাশ, আবু মুআবিয়া ও আহমদ বর্ণনা করেন যে, আবদুল্লাহ (রা) বলেন £ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যে ব্যক্তি কাহারো সম্পদ অসৎ পন্থায় দখল করার উদ্দেশ্য মিথ্যা শপথ করে, সে যখন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করিবে, তখন তিনি তাহার প্রতি অত্যন্ত ক্রোধাঘিত হইবেন ।” তখন আ'মাশ বলেন- আল্লাহর শপথ, ইহা আমারই সম্পর্কে বলা হইয়াছিল। কেননা আমার ও একজন ইয়াহুদীর যৌথ মালিকানায় একখণ্ড জমি ছিল । কিন্তু সে আমার অংশের কথা অস্বীকার করিলে আমি সেই ব্যাপারে রাসূল (সা)-এর বিচার প্রার্থনা করি। অতঃপর হুযূর (সা) আমাকে বলেন যে, তোমার দাবির সপক্ষে তোমার নিকট কোন প্রমাণ আছে? আমি বলিলাম, না। অতঃপর তিনি ইয়াহুদীকে বলিলেন, তুমি তোমার দাবির সত্যতার উপর কসম কর। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! এই ব্যক্তি কসম করিয়া তো আমার সম্পদ নিয়া নিবে! তখন আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন £ 945 (ডি এ এ ১5 ১2101 অর্থাৎ যাহারা আল্লাহর সহিত প্রদত্ত প্রতিশ্রতি এবং নিজেদের শপথসমূহ সামান্য বা নগণ্য . মূল্যে বিক্রয় করিয়া ফেলে, পরকালে তাহাদের জন্য কোনই অংশ নাই।
— পৃষ্ঠা ৫১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।