Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৫২২ | তাফসীরে ইব্‌ন কাছীর তাহাদিগকে পাপ-পংকিলতা হইতে পবিত্র করিবেন না; বরং তাহাদিগকে জাহান্নামে নিয়া ' যাইতে নির্দেশ দান করিবেন। 31 15০ ১15 অর্থাৎ তাহাদের জন্য রহিয়াছে মর্মবিদারক কঠিন শাস্তি। এই সম্পর্কে অসংখ্য হাদীস রহিয়াছে। তাহা হইতে কয়েকটি হাদীস আমরা এখানে উল্লেখ করিতেছি। প্রথম হাদীস আবূ যর (রা) হইতে ধারাবাহিকভাবে খুরশাতা ইব্‌ন হুর, আবূ যারাআ, আলী মুদরিক, শুবা, আফফান ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু যর (রা) বলেন £ রাসূল (সা) বলেন, তিন ধরনের লোকের সহিত আল্লাহ তা'আলা কিয়ামতের দিন কথা বলিবেন না ও তাহাদের প্রতি চাহিয়া দেখিবেন না এবং তাহাদিগকে পবিভ্রও করিবেন না। উপরন্তু তাহাদের জন্য রহিয়াছে কঠিন আযাব । আমি বলিলাম, হে আন্মাহর রাসূল! এই লোকগুলি কাহারা, যাহারা এত বড় ধ্বংস ও ক্ষতির. মধ্যে নিপতিত ? রাসূল (সা) তিনবার উহা বলেন। অতঃপর বলেন যে, যাহারা পায়ের গোড়ালির নিচ পর্যন্ত ঝুলাইয়া কাপড় পরে, মিথ্যা শপথ করিয়া যাহারা পণ্য বিক্রি করে এবং যাহারা অনুগ্রহ করিয়া পরে তাহা প্রকাশ করিয়া বেড়ায়। শু“বার রে) সনদে ইমাম মুসলিম এবং সুনানের সংকলকগণও এইরূপ বর্ণনা করিয়াছেন । | আবু আইয়াশ (রা) হইতে ধারাবাহিকভাবে আবুল আ'লা ইব্‌ন শুখাইর জারীবী, ইসমাঈল ও আহমদ €র) বর্ণনা করেন যে, আবূ আইয়াশ রে) বলেন ঃ আমি আবূ যর (রা)-এর সথে সাক্ষাত করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম যে, শুনিয়াছি আপনি রাসূলুল্লাহ (সা) হইতে একটি হাদীস বর্ণনা করিয়া থাকেন৷ তিনি বলিলেন- হা, আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট যাহা শুনিয়াছি তাহাতে রং চড়াইতে পারিব না এবং পারিব না তাহার উপর মিথ্যারোপ করিতে । আচ্ছা, আপনি আমার সূত্রে কি শুনিয়াছেন তাহা বলুন তো? তদুত্তরে আমি বলিলাম-আমি শুনিয়াছি যে, আপনি বলিয়াছেন, তিন ব্যক্তিকে আল্লাহ তা'আলা বন্ধুরূপে গ্রহণ করেন, আর তিন ব্যক্তির প্রতি তিনি শক্রতা পোষণ করেন। অতঃপর তিনি বলেন- হা, আমি ইহাই রাসূলুল্লাহ (সা) হইতে শুনিয়াছি'এবং ইহাই বলিয়াছি। আমি জিজ্ঞাসা করিলাম, সেই ব্যক্তিরা কাহারা, যাহাদিগকে আল্লাহ তা'আলা তাঁহার বন্ধুরূপে গ্রহণ করেন? তিনি বলিলেন, যে ব্যক্তি আল্লাহর শক্রদের মুকাবিলায় বীরত্বের সহিত দীড়াইয়া যায়। হয় সেই যুদ্ধে শহীদ হয়, নতুবা সাথীদের সংগে বিজয়ীর বেশে ফিরিয়া আসে । তেমনি যে ব্যক্তি কোন যাত্রী দলের সহিত সফররত হইয়াছে । বহু রাত পর্যন্ত যাত্রী দল চলিতে থাকে । যখন তাহারা অত্যন্ত ক্লান্ত হইয়া পড়ে, তখন এক জায়গায় অবতরণ করে। ক্লান্ত বদনে সবাই তো অঘোরে ঘুমায় কিন্তু সেই ব্যক্তি জাগ্রত থাকিয়া নামাযে মশগুল হইয়া যায় এবং যাত্রার সময় হইলেই আবার সকলকে জাগাইয়া দেয় । আর সেই ব্যক্তি যাহাকে অন্য লোক কষ্ট দেয় এবং সে অকল্লান বদনে সবকিছু সহিয়া যায়। এইভাবে ততক্ষণ করে যে পর্যন্ত না তাহার মৃত্যু হয় অথবা তাহারা পরস্পর বিচ্ছিন্ন হইয়া যায়। আমি বলিলাম, সেই তিন ব্যক্তি কাহারা যাহাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট £ তিনি বলিলেন, অত্যধিক শপথকারী ব্যবসায়ী অথবা তিনি বলিয়াছেন, অত্যধিক

— পৃষ্ঠা ৫১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।