Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৫২০ ্‌ তাফসীরে ইবৃন কাছীর জ্বালানির কাজ হইবে ভাবিয়া সে উহা তুলিয়া নিয়া ফাড়িয়া কাঠ করিতে থাকিলে উহার মধ্য হইতে এক হাজার দীনার এবং একটি চিঠি বাহির হইল । এদিকে ঝণগ্রহীতা লোকটিও সমুদ্র পার হইয়া খণ শোধ করার উদ্দেশ্যে আসিয়া পড়িল এবং বলিতে লাগিল-আল্লাহ্‌ জানেন, আমি যথাসময় চেষ্টা করিতেছিলাম যে; একটি নৌকা পাইলেই তাহাতে পার হইয়া নির্ধারিত সময়র মধ্যে আপনার খণ পরিশোধ করিব । কিন্তু কোন নৌকা না পাওয়ায় একটু বিলম্ব হইয়া গেল। এই নিন আপনার টাকা । তখন খণদাতা বলিল যে,আপনি যে মুদ্রা পাঠাইয়াছিলেন তাহা নির্ধারিত সময়ের মধ্যে আল্লাহ আমার নিকট পৌঁছাইয়া দিয়াছেন। এখন আপনি আপনার এই সহস্র মুদ্রা নিয়া সন্তুষ্ট চিত্তে ফিরিয়া যান। কোন কোন সহীহ্‌ হাদীস সংকলনে ইহা লাইছের মুক্ত দাস আবদুল্লাহ ইব্ন সালেহ হইতেও বর্ণিত হইয়াছে । ইমাম আহমদ (র) স্বীয় মুসনাদে দীর্ঘভাবে লাইছ হইতে ইউনুস ইব্‌ন মুহাম্মদ আল মুআদ্দাবের সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন । বায্যার স্বীয় মুসনাদে হযরত নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আবূ হুরায়রা (রো), উমর ইব্‌ন আবু সালমার পিতা, উমর ইব্ন আবু সালমা, আবূ আওয়ানা, ইয়াহয়া ইবৃন হাম্মাদ ও হাসান ইব্‌ন মুদরিকের সূত্রে এইরূপ বর্ণনা করিয়াছেন। অতঃপর তিনি বলেন যে, নবী (সা) হইতে এই হাদীসটি এই সূত্র ব্যতীত অন্য কোন সূত্রে বর্ণিত হয় নাই। অতঃপর বলা হইয়াছে ঃ ৪:2০ এলিতিঠী এই [লহ ০৪ 15131455401 অর্থাৎ আমাদের উপর এই সব অশিক্ষিতদের ব্যাপারে কোন দায়-দায়িতু নাই। অর্থাৎ তাহারা সত্য গোপন করিয়া ভগ্তামী করিয়া বলিত যে, উম্মীদের ধন-সম্পদ যথেচ্ছ ব্যবহার করার আমাদের বৈধ অধিকার রহিয়াছে এবং উহাতে আমাদের দীনের কোন ক্ষতিও নাই। উল্লেখ্য যে, এখানে উম্মী বলিতে আরবদের বুঝান হইয়াছে। তাই আল্লাহ তা“আলা বলেন ঃ ০১১০ ৪৪৩ ৫] ৭01 515 1৮855 বস্তুত তাহারা আন্নাহর প্রতি মিথ্যারোপ করিতেছে আর তাহারাও ইহা জানে । অর্থাৎ তাহারাও জানিত যে ইহা অন্যায়। কেননা আল্লাহ তাহাদিগকে মালিকের অনুমতি ব্যতীত কোন জিনিস ব্যবহার বা ভক্ষণ করাকে হারাম করিয়া দিয়াছিলেন। তাই তাহাদের দাবি ছিল মিথ্যা ও মনগড়া । এই আয়াতাংশের হুকুমের ব্যাপারে মতবিরোধ রহিয়াছে । আবু শা“ছা ইব্‌ন ইয়াধীদ হইতে ধারাবাহিকভাবে আবূ ইসহাক হামদানী, মুআম্মার ও আবদুর রাজ্জাক বর্ণনা করেন যে, আবু শাছা ইব্‌ন ইয়ামীদ (র) বলেন ৪ জনৈক ব্যক্তি ইব্ন আব্বাসকে প্রশ্ন করেন যে, আমরা কখনও কখনও যুদ্ধের সময় জিম্মীদের মুরগী, ছাগল ইত্যাদি খাইয়া থাকি। ইহা শুনিয়া ইব্ন আব্বাস (রা) তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন যে, এটাকে তোমরা কেমন মনে কর ? উত্তরে তাহারা বলিল যেআমরা তো ইহাতে কোন দোষ আছে বলিয়া মনে করি না। অবশেষে তিনি বলিলেন, পূর্ববর্তী কিতাবীরাও এইভাবে বলিত যে, মূর্খদের মাল গ্রহণে কোন পাপ নাই । তবে জানিয়া রাখ যে, যাহারা জিযিয়া কর দিয়া থাকে তাহাদের কোন জিনিস এইভাবে নেওয়া জায়েয নয়, যদি তাহারা খুশি মনে না দেয়। ইবৃন ইসহাকের সূত্রে সাওরীও এইরূপ বর্ণনা করিয়াছেন।

— পৃষ্ঠা ৫১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।