Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 (সূরা আলে ইমরান ্‌ ৫১৯ তবে সে তাহাও তোমাকে প্রত্যর্পণ করিবে না! অবশ্য দিতে পারে যদি তুমি তাহার শিরোপরি দণ্ডায়মান থাক । অর্থাৎ উহা আদায়ের জন্য যদি বারবার তাগাদা দিতে থাক। সূরার প্রথম দিকে কিনতার (11৮৪) সম্বন্ধে আলোচনা করা হইয়াছে । আর দীনার তো এতই পরিচিত জিনিস, যাহা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। মালিক ইব্‌ন দীনার (র) হইতে হাতিম বর্ণনা করেন যে, মালিক ইব্‌ন দীনার বলেন £ দীনারকে দীনার বলার কারণ হইল এই যে, উহা দীনও এবং আগুনও । কেহ কেহ ইহার ভাবার্থে বলিয়াছেন-যে ব্যক্তি ন্যায় পথে আয় ও ব্যয় করিবে, তাহা তাহার জন্য দীনের বিধি পালনের সমতুল্য হিসাবে বিবেচনা করা হইবে । আর যে উহা অসৎভাবে আয় ও ব্যয় করিবে তাহা তাহাদের জন্য দোযখের আগুন হইয়া ধরা দিবে । এখানে সেই হাদীসটি বর্ণনা করা যথোপযুক্ত বলিয়া মনে হইতেছে, যাহা ইমাম বুখারী স্বীয় সহীহ বুখারীতে বিভিন অধ্যায়ে একাধিকবার বর্ণনা করিয়াছেন । তবে কিফালার অধ্যায়ে উহা যেইরূপ বর্ণিত হইয়াছে, উহাই উত্তম ও স্পষ্ট মনে হয়। রাসূল (সা) হইতে ধারাবাহিকভাবে আবু হুরায়রা রো) আবদুর রহমান ইব্‌ন হরমুয আল আরাজ, জাফর ইব্‌ন রবীআ, লাইছ ও ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন £ বনী ইসরাঈলের একটি লোক অন্য একটি লোকের নিকট এক হাজার স্বর্ণমুদ্রা ঝণ চাইলে লোকটি বলিল, সাক্ষী নিয়া আস। সে বলিল, আল্লাহ তা'আলার সাক্ষীই যথেষ্ট । সে বলিল, তাহা হইলে জামিন নিয়া আস। সে বলিল, আল্লাহর জামিনই যথেষ্ট । সে ইহাতে সম্মত হইয়া গেল এবং পরিশোধের মেয়াদ নির্দিষ্ট করিয়া তাহাকে এক হাজার স্বর্ণমুদ্রা দিয়া দিল। উহার পর ঝণগ্রহীতা ব্যক্তি সামুদ্রিক সফরে বাহির হইয়া যায়। কাজ-কর্ম শেষ করিয়া সে মেয়াদ শেষে সমুদ্রের তীরে আসিয়া তরীর জন্যে অপেক্ষা করিতে থাকে । উদ্দেশ্য এই যে, মহাজনের নিকট গিয়া তাহার খণ পরিশোধ করিয়া দিবে । কিন্তু পারাপারের জন্য কোন তরী না পাইয়া একখণ্ড গাছের গুড়ি নিয়া তাহার মধ্যে ফীক করিল এবং উহাতে এক হাজার দীনার রাখিয়া দিয়া মুখ বন্ধ করিয়া সমুদ্রে ভাসাইয়া দিল। অতঃপর সে বলিল, হে আল্লাহ! আপনি খুব ভাল করিয়াই জানেন যে, আমি অমুক ব্যক্তির নিকট হইতে এক হাজার দীনার খণ নিয়াছিলাম। সেই ব্যাপারে আপনাকেই সাক্ষী ও জামিন রাখিয়াছিলাম। সেও সত্তৃষ্টচিত্তে উহা আমাকে প্রদান করিয়াছিল। এখন আমি নির্দিষ্ট সময়ের মধ্যে তাহার খণ শোধ করার জন্যই এই সমুদ্রের তীরে নৌকা খুঁজিতেছি। কিন্তু কোন নৌকাই পাইলাম না। তাই বাধ্য হইয়া আপনার উপর ভরসা করিয়া গাছের গুড়ি খুঁড়িয়া তাহার মধ্যে টাকাগুলি রাখিয়া সমুদ্রে ভাসাইয়া দিলাম । আপনি তাহাকে তাহা পৌঁছাইয়া দিন। এই প্রার্থনা করিয়া সে চলিয়া গেল এবং গাছের গুঁড়িটিও ডুবিয়া গেল। তথাপি নৌকার অনুসন্ধানে থাকিল যেন নিজে যাইয়া হাতে হাতে তাহার খণ পরিশোধ করিতে পারে। অপর দিকে সেই মহাজন ব্যক্তিও এই উদ্দেশ্যে সমুদ্রের তীরে আসিল যে, হয়ত খণগ্রহীতা ব্যক্তি তাহার নৌকা নিয়া এই পথে আসিতে পারে । অবশেষে কোন নৌকা বা যাত্রী না দেখিয়া সে ফিরিয়া যাইতে উদ্যত হইল । এমন সময় তীরে গাছের একটি গুড়ি তাহার দৃষ্টিতে পড়িল।

— পৃষ্ঠা ৫১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।