Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৫১২ তাফসীরে ইব্‌ন কাছীর ইসলাম গ্রহণ করুন, শান্তির অংশীদার হউন। ইসলাম গ্রহণ করিলে আল্লাহ আপনাকে দ্িগুণ প্রতিফল প্রদান করিবেন। আর বিমুখ হইলে সমগ্র রাষ্ট্রপ্রধানদের পাপ আপনার উপর বর্তাইবে। “হে আহলে কিতাব, একটি কথার দিকে আস, যাহা আমাদের ও তোমাদের মধ্যে সম্পূর্ণ সমান। তাহা এই যে, আমরা আল্লাহ ব্যতীত আর কাহারও বন্দেগী করিব না, তাহার সহিত কাহাকেও শরীক করিব না এবং আমাদের মধ্যে কেহ আন্মাহ ব্যতীত অন্য কাহাকেও নিজেদের রব বা খোদারূপে গ্রহণ করিব না। এই দাওয়াত কবৃল 'করিতে তাহারা যদি প্রস্তুত না হয়, তবে পরিষ্কার বলিয়া দাও, তোমরা সাক্ষী থাক, আমরা মুসলিম ।' ইমাম মুহাম্মাদ ইব্ন ইসহাক €র) প্রমুখ বলেন £ সূরা আলে ইমরানের প্রথম হইতে কম বেশী অষ্টাশি আয়াত পর্যন্ত নাজরানের প্রতিনিধিদের সম্পর্কে অবতীর্ণ হয় । ইমাম যুহরী (র) বলেন ৪ এই লোকরাই সর্বপ্রথম জিযিয়া কর প্রদান করেন। অবশ্য এই কথা সর্বজনম্বীকৃত যে, জিযিয়ার আয়াতটি মক্কা বিজয়ের পরে অবতীর্ণ হয় । এ ক্ষেত্রে প্রশ্ন উঠে যে, যদি ইহা মক্কা বিজয়ের পরে নাযিল হইয়া থাকে তাহা হইলে রাসূলুল্লাহ (সা) কি করিয়া এই আয়াতটি হিরাক্লিয়াসের পত্রে লিখিয়াছিলেন ? উক্ত পত্র সম্পর্কে মুহাম্মদ ইবৃন ইসহাক ও যুহরী স্ব-স্ব গ্রন্থে বর্ণনাও করিয়াছেন। | ইহার কয়েকটি উত্তর রহিয়াছে। প্রথম উত্তর হইল ৪ সম্ভবত এই আয়াতটি দুইবার নাযিল হইয়াছে। হুদায়বিয়ার সন্ধির পূর্বে একবার এবং দ্বিতীয়বার মক্কা বিজয়ের পরে। দ্বিতীয় উত্তর হইল ঃ হয়তো সুরার প্রথম হইতে এই আয়াতের পূর্ব পর্যন্ত নাজরানের প্রতিনিধিদের ব্যাপারে অবতীর্ণ হইয়াছিল। আর এই আয়াতটি সেইগুলির পূর্বে অবতীর্ণ হয়াছিল। তবে এই অবস্থায় ইব্‌ন ইসহাকের “আশির উপরে আরও কিছু আয়াত" উক্তিটির সত্যতা রক্ষিত হয় না। কেননা আবু সুফিয়ানের (রো) বর্ণিত ঘটনাটি ইহার বিপরীত সাক্ষ্য দেয়। তৃতীয় উত্তর হইল ঃ হয় তো নাজরানের প্রতিনিধিগণ হুদায়বিয়ার সন্ধির পূর্বে আসিয়াছিল এবং যাহা কিছু দিতে সম্মত হইয়াছিল তাহা জিযিয়া হিসাবে নয়, বরং মুবাহালা হইতে রক্ষা পাওয়ার জন্য চুক্তি হিসাবে দিয়াছিল। ইহা সর্বসম্মত কথা যে, জিযিয়ার আয়াত এই ঘটনার পরে অবতীর্ণ হয়। অবশ্য এই ঘটনার সাথে আয়াতের পূর্ণ সাজুয্য রহিয়াছে । যথা আবদুল্লাহ ইব্‌ন জাহাশ রো) বদরের পূর্বেকার জিহাদে প্রাপ্ত গনীমাতকে পীচ ভাগ করিয়া উহার একভাগ রাখিয়া বাকিগুলি সৈন্যদের ভিতর বন্টন করিয়া দেন। অথচ ইহার পরে গনীমতের আয়াত অবতীর্ণ হয় এবং তাহাতে এই বিধানই বিধৃত হয়। চতুর্থ উত্তর হইল ঃ হয়তো রাসূলুল্লাহ (সা) যে পত্রখানা হিরাক্লিয়াসকে পাঠাইয়াছিলেন তাহাতে তিনি সেই কথাগুলি নিজের পক্ষ হইতে লিখিয়াছিলেন। অতঃপর তাহার সেই ভাষাতেই ওহী নাধিল হয়। যেমন, হযরত উমর (রা)-এর পরামর্শ মৃতাবিকই পর্দা ও যুদ্ধবন্দী এবং মুনাফিকদের জানাযার নামায না পড়ার নির্দেশ অবতীর্ণ হয়। তেমনি মাকামে ইবৃরাহীমে নামায পড়া এবং রাসূল (সা)-এর পত্বীগণকে তালাক দেওয়ার ধমক প্রদান সম্পর্কিত আয়াত দুইটিও তাহার পরামর্শ ও সিদ্ধান্তের অনুকূলে অবতীর্ণ হয়।

— পৃষ্ঠা ৫০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।