Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 . সূরা আলে ইমরান ৫০৯ “পরমদাতা ও করুণাময় আল্লাহর নামে আরন্ত করিতেছি। এই পত্রটি আল্লাহর রাসূল- নবী মুহাম্মদের পক্ষ হইতে নাজরানবাসীদের প্রতি । তাহাদের প্রত্যেক হলুদ, শ্বেত ও কৃষ্ণকায় আযাদ ও দাস-দাসীর প্রতি আল্লাহর রাসূলের নির্দেশ অবশ্য পালনীয়। তবে সকল বিষয় তাহাদের ইখতিয়ারাধীন করিয়া দেওয়া হইল । কেবল প্রতি বছর তাহাদিগকে মাত্র দুই হাজার লুঙ্গি ও চাদর প্রদান করিতে হইবে । এক হাজার রজব মাসে প্রদান করিবে এবং এক হাজার সফর মাসে শোধ করিবে ইত্যাদি ।” এইভাবে একটি পূর্ণ চুক্তিপত্র তাহাদিগকে দেওয়া হয়। ইহা দ্বারা জানা গেল যে, তাহাদের উক্ত প্রতিনিধিদলটি নবম হিজরীতে আগমন করিয়াছিল । তাই আল্লামা যুহরী (র) বলিয়াছেন, সর্বপ্রথম নাজরানবাসীরাই রাসূলুল্লাহ (সা)-কে জিযিয়া কর প্রদান করেন। আর জিযিয়া সম্বন্ধীয় আয়াতটি মক্কা বিজয়ের পরে অবতীর্ণ হইয়াছিল। আয়াতটি হইল এই ৪..... ১২১1 2১1: 39 411 ০০১2 % 32311191518 জাবির (রা) হইতে ধারাবাহিকভাবে শা*বী, দাউদ ইব্ন আবু হিন্দ, মুহাম্মদ ইব্‌ন দীনার, মারদুবিয়া (র) বর্ণনা করেন যে, জাবির রো) বলেন £ একদা আকিব ও সাইয়িদ রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন করেন এবং তাহাদের সাথে মুলাআনা করার জন্য তাহারা নবী (সা)-কে আহ্বান জানান । নবী (সা)-ও বাধ্য হইয়া তাহাদের “সাথে মুলাআনা করার জন্য ওয়াদা প্রদান করেন । সকাল হইলে নবী (সা) আলী (রা), ফাতিমা (রা), হাসান (রা) ও হুসাইন (রা)-কে সঙ্গে নিয়া মুলাআনা করার জন্য বাহির হন। কিন্তু তাহাদিগকে মুলাআনার প্রস্তুতি সংবাদ পাঠাইলে তাহারা নবী (সা)-এর সাথে ইহা করিতে অস্বীকৃতি জানায় । অবশেষে পরদিন তাহারা খিরাজ প্রদান করিতে সম্মত হয়। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলেন ঃ যিনি আমাকে সত্যসহ প্রেরণ করিয়াছেন, সেই সত্তার কসম! যদি তাহারা উভয়ে ইহাতে স্বীকৃতি জানাইত, তাহা হইলে তাহাদের উপত্যকার উপর অগ্নিবৃষ্টি বর্ষণ হইত । জাবির (রা) বলেন ৪ 2২:.51912.8519 ১9০১5 (505 51916 5৪ এই আয়াতটি তাহাদের সম্বন্বেই নাধিল হয়। অর্থাৎ আস, আমাদের সন্তানগণ ও তোমাদের সন্তানগণ, আমাদের নারীগণ ও তোমাদের নারীগণ এবং আমাদিগকে ও তোমাদিগকে আহ্বান করিতেছি । ০. কি লা তীিকাশ আহমাদ ইব্‌ন মুহাম্মদ আল আযহারী, আলী ইব্‌ন ঈসা ও হাকেম স্বীয় মুসতাদরাকে এইরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। অতঃপর হাকাম বলেন যে, সহীহ্দয়ের শর্তের উপর ইহা সহীহ্‌। তবে তাহারা ইহা এইভাবে বর্ণনা করেন নাই। শা'বী হইতে ধারাবাহিকভাবে মুগীরা, শু“বা ও আবূ দাউদ তায়ালুসীও পরম্পরা সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। এই রিওয়ায়েতটি বর্ণনাকারীদের দিক দিয়া বিশ্বস্ততম বটে । ইব্‌ন আব্বাস (রো) এবং বার্রা রো) হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে।

— পৃষ্ঠা ৫০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।