Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৫০৮ ূ তাফসীরে ইব্‌ন কাছীর অতঃপর তাহাদের আলোচনা শুরু হয়। রাসূলুল্লাহর নিকট তাহারা প্রশ্ন করিতেছিল এবং রাসূলুল্লাহ (সা) জবাব প্রদান করিতেছিলেন। এক পর্যায়ে তাহারা রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিল যে, ঈসা (আ) সম্বন্ধে আপনার ধারণা কি ? আমাদিগকে দেশে ফিরিতে হইবে । আমরা খিস্টান বিধায় আপনি নবী হিসাবে এই সম্পর্কে আপনার মতামত আমাদের জানা একান্তই জরুরী । রাসূলুল্লাহ (সা) বলিলেন যে, এই বিষয়ে এখন আমার সত্যিকার জ্ঞান নাই। তোমরা অপেক্ষা কর, দেখি আমার প্রভুর পক্ষ হইতে ঈসা (আ) সম্পর্কে আমাকে কিছু জানান হয় নাকি। পরের দিন সকালে তাহারা আবার হুযুর (সা)-এর দরবারে উপস্থিত হইল। তখন 4 0 945০4 401 ১১০ ০০১০ এই আয়াতটির ১:51 পর্যন্ত নাধিল হয়। তাহারা তখন এই আয়াতের মর্ম মানিয়া নিতে অস্বীকার করিল । পরের দিন সকালে “মুলাআ'নার' জন্য হুযূর (সা) হাসান ও হুসাইনকে চাদরে জড়াইয়া অগ্রসর হইয়া আসিতে থাকেন। আর ফাতিমাও (রা) তাহার পিছনে পিছনে আসেন । তাহার সাথে তাহার কয়েকজন সহ্ধর্মিণীও ছিলেন। ইহা দেখিয়া শুরাহবীল তাহার সঙ্গীদিগকে বলিল, তোমরা জান যে, জনগণ কোন বাক্য ব্যয় না করিয়া আমার অভিমতকেই স্বাগত জানাইয়াছিল। আন্লাহর কসম! এই মুহুর্তে ব্যাপারটি আমার নিকট খুবই সংগীন মনে হইতেছে । কেননা তিনি যদি সত্যিই নবী হইয়া থাকেন তবে ইহা করিলে আরবের মধ্যে আমরাই সর্বপ্রথম তাহার রোষ দৃষ্টিতে নিপতিত হইয়া অভিশাপের গ্রানি বহন করিব। আর আমরাই তাহার সত্য নবুয়তের প্রথম উপেক্ষাকারী বলিয়া সাব্যস্ত হইব। পরন্তু এই কথা তাহার এবং তাহার সহচরদের হৃদয় হইতে আর কখনও মুছিয়া যাইবে না এবং আমাদের উপর কোন কঠিন আযাব আপতিত হইতে পারে । অথচ সমগ্র আরবের মধ্যে আমরাই তাহার নিকটতম প্রতিবেশী । তাই তাহার সাথে “মুলাআনায়' লিপ্ত হইলে ধরাপৃষ্ঠে আমাদের আপাদমস্তক কিছুই অবশিষ্ট থাকিবে না। তাহার অভিশাপে আমরা সমূলে ধ্বংস হইব । ইহা শুনিয়া তাহার সংগীগণ বলিল- হে মরিয়মের পিতা! তাহা হইলে আপনি কি বলিতে চান ? সে বলিল, আমার মতে “মুলাআ'নায়' লিপ্ত না হইয়া আমরা তাহাকেই আমাদের নির্দেশ দাতা বানাইব। তিনি আমাদিগকে এই ব্যাপারে যাহা নির্দেশ দিবেন আমরা তাহা মানিয়া নিব। তিনি কখনও অন্যায় নির্দেশ দিবেন না। সংগীরা তাহার প্রস্তাব সমর্থন করিল। অতঃপর শুরাহবীল রাসূলুল্লাহ (সা)-কে বলিল-হযরত! আমি পরস্পরের মুলাআ'না অপেক্ষা আপনাকে একটি উত্তম প্রস্তাব প্রদান করিব। রাসূলুল্লাহ (সা) বলিলেন, উহা কি? সে বলিল, আগামী রাত্রি এবং কালকের সকাল পর্যন্ত আপনি আমাদের সম্বন্ধে যে সিদ্ধান্ত পেশ করিবেন, আমরা তাহা গ্রহণ করিব। তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন, হয়ত তোমাদের অন্যান্য লোক ইহা মানিয়া নিতে অসম্মতি জানাইবে । শুরাহবীল বলিল, আপনার এইরূপ সন্দেহ হইলে আমার এই সাথীদ্বয়কে ইহা সম্বন্ধে জিজ্ঞাসা করুন। তিনি সেই দুইজনকে জিজ্ঞাসা করিলে তাহারা বলিল-গোটা উপত্যকার সমস্ত লোক তাহার কথা মত চলে । স্খোনে তাহার সিদ্ধান্তকে অমান্য করার মত - কাহারো দুঃসাহস নাই। অতঃপর রাসূলুল্লাহ (সা) মুলাআনা বাতিল করিয়া দেন এবং তাহারা তখনকার মত ফিরিয়া গেল। পরের দিন সকালে তাহারা রাসুলুন্নাহ সো)-এর খেদমতে উপস্থিত হইলে রাসূলুল্লাহ (সা) তাহাদের হাতে একটি চুক্তিপত্র দেন। তাহা এই £

— পৃষ্ঠা ৫০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।