Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা আলে ইমরান ৫০৭ বাদশাহ যখন লক্ষ্য করিলেন যে, এই ব্যাপারে প্রত্যেকের একই অভিমত, তখন তিনি শঙ্খ বাজাইতে এবং অগ্নি প্রজলিত করিতে নির্দেশ দান করেন। তাহাদের কোন গুরুতৃপূর্ণ কাজ উপস্থিত হইলে এইভাবে শঙ্খ ধ্বনি দিয়া এবং আগুন প্রজলিত করিয়া জনগণকে ডাকা হইত । এই উপত্যকাটি এত দীর্ঘ ছিল যে, একজন দ্রুতগামী অশ্বারোহী সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইলেও উহার প্রান্তে পৌঁছিতে সক্ষম হইত না। এই উপত্যকাটিতে তিহাত্তরটি গ্রাম ছিল এবং একলক্ষ বিশ হাজার তরবারী চালক বাস করিত । অতঃপর সেই এলাকার সকল লোক একত্রিত হইলে বাদশাহ তাহাদিগকে রাসূলুল্লাহ (সা)-এর পত্রখানা পাঠ করিয়া শোনান এবং এই বিষয়ে তাহাদের অভিমত জিজ্ঞাসা করেন। তখন সকল লোক একবাক্যে বলিল যে, শুরাহবীল ইব্ন ওদাআ হামদানী, আবদুল্লাহ ইব্‌ন শুরাহবীল আসবাহী এবং জব্বার ইব্‌ন ফায়েয হারিসীকে প্রতিনিধি হিসাবে পাঠান হউক । তাহারা সেখান হইতে যথাযথ সংবাদ নিয়া আসুক । সেমতে সেই তিনজনের নেতৃত্বে একদল প্রতিনিধি মদীনায় পৌঁছিয়া সফরের কাপড় পাল্টাইয়া রেশনের প্রশস্ত চাদর, লুঙ্গি এবং হাতে স্বর্ণের আংটি পরিধান করিল। অতঃপর লম্বা চাদরের ঝুলানো প্রান্ত টানিয়া টানিয়া তাহারা রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া তাহাকে সালাম করিল । কিন্তু হুযূর (সা) তাহাদের সালামের উত্তর দিলেন না এবং তাহাদের পোশাক-পরিচ্ছদ ও স্বর্ণের আংটি হাতে দেখিয়া তাহারা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও তাহাদের সাথে আলাপ-আলোচনা করিলেন না। অগত্যা তাহারা সেখান হইতে উঠিয়া আসিয়া হযরত উছমান ইব্‌ন আফফান এবং হযরত আবদুর রহমান ইব্ন আউফের (রা) খোজে বাহির হইল । তাহাদের উভয়ের সাথে তাহাদের পূর্বের পরিচয় ছিল। মুহাজির-আনসারদের সম্মিলিত একটি সভায়, উভয়ের সাথে তাহাদের সাক্ষাত হয়। তাহাদিগকে পাইয়া তাহারা বলিল-হে উছমান! হে আবদুর রহমান! তোমাদের নবী আমাদের নিকট একটি পত্র লিখিয়াছেন। উহার উত্তর দেওয়ার জন্যেই আমরা উপস্থিত হইয়াছি। কিন্তু আমরা তাহার নিকট গেলাম, সালাম দিলাম, অথচ তিনি আমাদের সালামের উত্তরও দিলেন না এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও তিনি আমাদের সাথে কোন কথা বলিলেন না। এখন তোমরা কি বল ? আমরা কি এমনিই চলিয়া যাইব ? অতঃপর তাহারা উভয়ে সেই সভায় উপস্থিত হযরত আলী (রা)-কে লক্ষ্য করিয়া বলিলেন, হে হাসানের পিতা! ইহাদের সম্পর্কে আপনার অভিমত কি ? এই কথার উত্তরে তখন আলী (রা) হযরত উছমান ও আবদুর রহমানকে (রা) বলিলেন, আমার পরামর্শ হইল যে, এই লোকগুলির উচিত তাহাদের চাদর-লুঙ্গি ও আংটি পাল্টাইয়া তাহাদের সফরের সেই সাধারণ কাপড়গুলি পরিয়া আবার রাসূলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত হওয়া । অবশেষে লোকগুলি তাহাই করিল এবং সফরের সেই সাধারণ কাপড়গুলি পরিয়া দ্বিতীয়বার হুযুর (সা)-এর দরবারে উপস্থিত হইয়া তাহাকে সালাম করিল । হুযূর (সা) তাহাদের সালামের জবাব দেন। অতঃপর রাসূল (সো) বলেন £ যেই মহান সত্তা আমাকে সত্যের উপর প্রেরণ করিয়াছেন তাহার শপথ! এই লোকগুলি যখন আমার নিকট প্রথম আসিয়াছিল, তখন তাহাদের সাথে “ইবলীস' ছিল।

— পৃষ্ঠা ৫০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।