001119115 সূরা আলে ইমরান ৫০৫ নাজরানের দুইজন নেতা আ'কিব ও সাইয়িদ মুলাআনার জন্যে রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিল বটে। কিন্তু তাহারা উপস্থিত হইয়া একজন অপরজনকে বলিল, এই কাজ করিও না। আল্লাহর শপথ, যদি ইনি নবী হইয়া থাকেন, তাহা হইলে আমরা তাহার সাথে মুলাআনায় বিজয়ী হইতে পারিব না। উপরক্তু পরবর্তীতে আমরা ধ্বংস হইয়া যাইব । অতএব তাহারা উভয়ে একমত হইয়া রাসূলুল্লাহ (সা)-এর নিকট প্রস্তাব করিল-জনাব! আপনি আমাদের কাছে যাহা চাইবেন আমরা তাহাই দিতে প্রস্তুত আছি। কিন্তু আপনি আমাদের সঙ্গে একজন বিশ্বস্ত লোক পাঠাইবেন। অবশ্যই লোকটিকে বিশ্বস্ত হইতে হইবে । উত্তরে রাসূল (সা) তাহার সহচরবৃন্দের প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলেন-হে আবূ উবায়দা ইব্ন জার্বাহ! দীড়াও। তিনি দাড়াইলেন! রাসূলুল্লাহ (সা) তাহাদের দৃষ্টি আকর্ষণ করিয়া বলিলেন-এই লোকটি এই উম্মতের বিশ্বস্ত ব্যক্তি। হুযায়ফা (রো) হইতে ধারাবাহিকভাবে সিলভ, আবূ ইসহাক ও ইসরাঈলের সনদে ইব্ন মাজা, নাসায়ী, তিরমিযী, মুসলিম ও বুখারী (র) এইরূপ বর্ণনা করিয়াছেন । ইব্ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে সিলভ, আবূ ইসহাক ও ইসরাঈলের সূত্রে ইব্ন মাজা, নাসায়ী ও আহমাদও ইহা বর্ণনা করিয়াছেন। রাসূলুল্লাহ (সা) হইতে ধারাবাহিকভাবে আনাস (রা), আবূ, কুলাবা, খালিদ, শু“বা, আবুল ওলীদ ও বুখারী (র) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন £ 'প্রত্যেক উম্মতের মধ্যে বিশ্বস্ত ব্যক্তি থাকে এবং এই উম্মতের মধ্যে বিশ্বস্ত ব্যক্তি হইল আবূ উবায়দা ইবৃন জাররাহ ।' ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, আবদুল করীম ইব্ন মালিক জারী, ইসমাঈল ইব্ন ইয়াধীদ আলরাজী, আবু ইয়াধীদ ও ইমাম আহমদ রে) বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস (রা) বলেন ঃ আবু জাহিল বলিয়াছিল যে, আমি যদি মুহাম্মদকে (সা) কা'বায় নামায পড়িতে দেখিতাম, তাহা হইলে তাহার গর্দান উড়াইয়া দিতাম । ইব্ন আব্বাস (রা) বলেন, (ইহা শুনিয়া) রাসূল (সা) বলিয়াছিলেন, সে যদি এইরূপ করিত তাহা হইলে সবাই দেখিতে পাইত যে, ফেরেশতাগণ তাহারই গর্দান উড়াইয়া দিয়াছে। তিনি আরও বলেন যে, যদি ইয়াহুদীরা মৃত্যুর আকাজ্্া করিত, তাহা হইলে অবশ্যই তাহাদের মৃত্যু উপস্থিত হইত আর তাহারা তাহাদের স্থান জাহান্নামের মধ্যে দেখিতে পাইত ৷ অর্থাৎ যাহারা রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে মুবাহালার ইচ্ছা করিয়াছিল, তাহারা যদি এইজন্য আসিত, তাহা হইলে তাহারা ফিরিয়া গিয়া ধন-সম্পদ পরিবার-পরিজন ও সন্তান-সন্ততি কিছুই পাইত না। আবদুল করীম হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আবদুর রাষযাকের সূত্রে নাসায়ী, তিরমিযী ও বুখারী (র)-ও ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী (র) বলেন ঃ হাদীসটি সহীহ ও হাসান পর্যায়ের বায়হাকী (র) তাহার “দালাইলুন নুবুয়াহ' গ্রন্থে নাজরান হইতে আগত খ্রিস্টান প্রতিনিধিদের একটি সুদীর্ঘ বর্ণনা প্রদান করিয়াছেন । আমরা সেইটি উপস্থাপন করিব । কেননা উহা বর্ণনা করাতে বহু উপকার রহিয়াছে । যদিও ইহার বর্ণনা সুত্রে কিছুটা দুর্বলতা আছে, তথাপি ঘটনাটি আমাদের আলোচনার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ বটে। সালমা ইব্ন আব্দ ইয়াসূ*র দাদা হইতে ধারাবাহিকভাবে তাহার পিতা, সালমা ইব্ন আব্দ কাছীর (২য় খণ্ড)-_-৬৪
— পৃষ্ঠা ৫০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।