Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর ০:9৮ ১৯3৩ অর্থাৎ এক মুহুর্তের জন্য শাস্তি হইতে তাহারা অবকাশ পাইবে না, বরং উহা ক্রমাগত স্থায়ীভাবে তাহাদিগকে ঘিরিয়া রাখিবে । তাই আমরা উহা হইতে আল্লাহ্‌র নিকট আশ্রয় চাহিতেছি। আবুল আলিয়া ও কাতাদাহ বলেন- কাফিররা কিয়ামতের দিন দণ্ডায়মান হইলে আল্লাহ তা'আলা তাহাদের উপর লা'নত বর্ষণ করিবেন। অতঃপর ফেরেশতারা অভিশাপ দিবেন। তারপর সকল মানুষই অভিসম্পাত প্রদান করিবে। | মাসআলা কাফিরদের প্রতি অভিসম্পাত বর্ষণ সম্পর্কে কাহারও কোন দ্বিমত নাই। হযরত উমর ফারূক (রা) ও পরবতীকালে আয়িম্মায়ে কিরাম দু'আ কুনৃত ইত্যাদির মাধ্যমে কাফিরদের উপর লানত বর্ষণ করিতেন। কিন্তু কোন নির্দিষ্ট কাফিরের উপর লা'নত বর্ষণের ব্যাপারে ইমামদের ভিতর মতভেদ রহিয়াছে । একদল বলেন- কোন নির্দিষ্ট কাফিরকে অভিশাপ দেওয়া যাইবে না। কারণ, তাহার মৃত্যু কি কাফির অবস্থায় হইবে, না সে মু'মিন হইয়া মরিবে, তাহা আমাদের জানা নাই। তাহাদের দলীল এই ঃ আল্লাহ তাআলা বলেন ঃ 2541940414০ 445 ০ ফেরেশতা ও মানুষ সকলেরই অভিসম্পাত । অন্যদল বলেন- নির্দিষ্ট কাফিরকে অভিসম্পাত দেওয়া জায়েয । মালেকী ফিকাহবিদ আবু বকর ইবনুল আরাবী এই মত পোষণ করেন। তবে তিনি তীহার মতের সমর্থনে যেই হাদীস পেশ করিয়াছেন উহা যঈফ । তৃতীয় দল বলেন- যেই কাফির আল্লাহ ও রাসূলকে (সো) ভালবাসে না, শুধু তাহাকে অভিশাপ দেওয়া যাইবে । ইহার সমর্থনে তাহারা এই হাদীসটি পেশ করেন ঃ এক কাফির নেশাগ্রস্ত অবস্থায় হযরত (সা)-এর কাছে কয়েকবার নীত হইলে তিনি তাহাকে দণ্ড প্রদান করেন । তখন এক ব্যক্তি তাহাকে এই বলিয়া অভিশাপ দিল যে, বারংবার লোকটি একই কাজ করিতেছে, তাহার উপর আল্লাহর লা'নত হউক । তখন রাসূল (সা) বলিলেন, তাহাকে অভিশাপ দিও না। কারণ, সে আল্লাহ ও তাহার রাসূলকে (সা) ভালবাসে । আল্লাহই সর্বজ্ঞ । ০৪3৯০) ০১০) 25121- ০৩৩15207585 (0) ১৬৩, “আর তোমাদের প্রভু একজন। তিনি ছাড়া অন্য কোন প্রভু নাই। তিনি অনন্ত দয়ালু, অশেষ দাতা ।” তাফসীর ঃ আন্নাহ তা'আলা জানাইতেছেন, প্রভুত্রে ক্ষেত্রে তিনি একক ও লা-শরীক। তাঁহার কোন প্রতিনিধিতৃকারীও নাই । বরং সেই আন্রাহ নির্ভেজাল একক সত্তা। তিনি সর্বতোভাবেই স্বনির্ভর । তিনি ছাড়া কোনই প্রভু নাই। আর অবশ্যই তিনি অনন্ত দয়ালু, অশেষ দাতা । সূরা ফাতিহার শুরুতে এই গুণবাচক নাম দুইটির বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হইয়াছে।

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।