Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৫০৪ তাফসীরে ইব্‌ন কাছীর . করিব। তারপর আপনার নিকট আসিব। দেখি, আপনি যে দাওয়াত দিয়াছেন সেই ব্যাপারে ' আমরা কি করিতে পারি! অতঃপর তাহারা চলিয়া গেল। তারপর আল আকিবের সঙ্গে গোপনে পরামর্শ করিল । আল আকিব ছিল তাহাদের চিন্তাশীল ব্যক্তি। তাহারা বলিল, হে আবদুল মসীহ! এই ব্যাপারে আপনার পরামর্শ কি? সে বলিল, হে নাসারার দল । এই ব্যাপারে তোমরা অবশ্যই মুহাম্মদ (সা)-এর পরিচয় পাইয়াছ.। তিনি যে সত্য নবী ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। তিনি তো তোমাদের নবী সম্পর্কে চূড়ান্ত ফায়সালা আনিয়া দিয়াছেন। আর তোমরা এই কথাও জান যে, যে কেহ কোন সত্য নবীর সঙ্গে মুবাহালা করিয়াছে তাহাদের কোন বৃদ্ধও অবশিষ্ট থাকে নাই . এবং কোন শিশুও আর জন্মে নাই। তাই যদি তোমরা তাহা করিতে যাও, তবে তোমরা সমূলে উৎপাটিত হইবে । বাস্তবিকই যদি তোমরা তোমাদের দীনকেই ভালবাস এবং তোমরা যদি একান্ত তোমাদের কথায় ও বিশ্বাসে অবিচল থাকিতে চাও তবে তোমরা এই ব্যক্তির নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া স্বদেশে ফিরিয়া চল। অতঃপর তাহারা হুযুর (সা)-এর নিকট আসিয়া বলিল-আবুল কাসিম! আমরা চিন্তা-ভাবনা করিয়া স্থির করিয়াছি যে, আপনার সঙ্গে মুবাহালা করিব না। তবে আপনাকে আপনার দীনে রাখিয়া আমরা আমাদের দীনে ফিরিয়া যাইতেছি। আপনি আপনার পছন্দ মত একজন বিশ্বস্ত লোক পাঠাইয়া দিন। তিনি আমাদের লেন-দেনের বিষয়সমূহে মীমাংসা করিয়া দিবেন। কারণ, আপনি আমাদের নিকট অত্যন্ত পছন্দনীয় ব্যক্তি। মুহাম্মদ ইবন জাফর বলেন-অতএব রাসূলুল্লাহ (সা) বলিলেন, আচ্ছা, তোমরা দ্িপ্রহরে আবার আস। আমি তোমাদের সঙ্গে একজন শক্তিশালী ও বিশ্বস্ত লোক দিব। হযরত উমর ইবৃন খাত্তাব (রা) বলেন ঃ আমি আমীর হওয়ার জন্য কখনও আকাজ্ষা করি নাই। কিন্তু আজ হুযুর (সো) আমীরের যে সব গুণ বর্ণনা করিয়াছেন তাহাতেই আমি ইহার জন্য উৎসাহিত হইয়াছি। অতএব আমি এই দিন খুব তাড়াতাড়ি যুহরের নামায পড়িতে হাযির হইলাম । অতঃপর হুযূর (সো) যখন যুহরের নামায শেষ করিলেন, তখন ডানে ও বামে ফিরিয়া দেখিলেন। তখন আমি উকি দিয়া ঘাড় লম্বা করিয়া রাখিলাম যেন তিনি আমাকে দেখিতে পান। ' অতঃপর তিনি অনুসন্ধান করিয়াই চলিলেন। অবশেষে তিনি আবু উবায়দা ইবনুল জার্বাহকে দেখিতে পাইলেন এবং তাহাকে ডাকিয়া আনিয়া বলিলেন- তুমি ইহাদের সঙ্গে যাও এবং ইহাদের বিরোধপূর্ণ বিষয়সমূহ মীমাংসা করিয়া দাও । হযরত উমর (রো) বলেন- অতঃপর আবূ উবায়দা ইবনুল জার্বাহ তাহাদের সঙ্গে চলিয়া গেলেন। ইব্‌ন মারদুবিয়া অন্য সূত্রে এই ঘটনাটি বর্ণনা করিয়াছেন। সেই সূত্রটি এইঃ মুহাম্মদ ইব্‌ন বর্ণনা করিয়াছেন যে, নাজরানের একটি প্রতিনিধি দল হুযূর (সা)-এর খেদমতে আসিল-অবশিষ্ট সর এই প্রতিনিধি দলে তাহাদের বারজন নেতা | হুযায়ফা (রা) হইতে ধারাবাহিকভাবে সিলত ইব্‌ন যাফর, আবূ ইসহাক, ইসরাঈল, ইয়াহয়া ইব্ন আদম, আব্বাস ইব্‌ন হুসাইন ও বুখারী রে) বর্ণনা করেন যে, হুযায়ফা (রা) বলেন £

— পৃষ্ঠা ৪৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।