Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা আলে ইমরান ূ ৫০৩ অতঃপর বর্ণনাকারী বলেন- তাহাদের মধ্যে আবু হারিছা ইবন আলকামা, আল আকিব আবদুল মসীহ ও আস সাইয়েদ আল আইহাস খ্রিষ্টধর্মে তথা তাহাদের বাদশাহর দীনে অটল ছিল। অবশ্য তাহাদের দায়িত্ব ছিল ভিন্ন ভিন্ন। অতঃপর তাহারা রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে কথা বলিল। তাহারা বলিল, হযরত ঈসা স্বয়ং আল্লাহ । আবার বলিল, তিনি আল্লাহর পুত্র। আবার বলিল, তিনি তিনের তৃতীয়। আন্নাহ তা'আলা তাহাদের এই সমস্ত দাবি হইতে পবিত্র । অতঃপর হযরত ঈসা যে স্বয়ং আল্লাহ-এই দাবির যৌক্তিকতা পেশ করিয়া বলিল যে, তিনি মৃতকে জীবন দান করিতেন, শ্বেতকুষ্ঠ, জন্মান্ধতা এবং অন্যান্য রোগ নিরাময় করিতেন এবং অদৃশ্যের খবর দিতেন । তিনি মাটি দ্বারা পাখির আকৃতি তৈয়ার করিয়া উহাতে ফুঁক দিতেন আর তাহা পাখি হইয়া উড়িয়া যাইত। অথচ এইসব তিনি করিতেন আল্লাহর নির্দেশে । আল্লাহ তাহাকে বিশ্ব মানবের সম্মুখে একটি নিদর্শন হিসাবে দাড় করাইবার জন্যই এইরূপ করিয়াছেন । তাহারা তাহাকে আন্রাহ্‌র পুত্র বলিয়া দাবি করিল এবং উহার যৌক্তিকতা পেশ করিল যে, যেহেতু তাহার কোন পিতা ছিল না; তদুপরি তিনি মাতৃক্রোড়ে থাকিয়াই কথা বলিতেন। অথচ ইতিপূর্বে কোন মানব সন্তানই এইরূপ করে নাই। তিনি যে তিনের তৃতীয় ছিলেন, এই দাবির যৌক্তিকতা পেশ করিয়া তাহারা বলিল যে, আন্লাহ তা“আলা ১,559 ১19 (১১19 1১158 ইত্যাদি বহু বচনের শব্দ ব্যবহার করিয়াছেন। যদি আল্লাহ এক হইতেন তবে নিশ্চয়ই তিনি বলিতেন- ১৮১৪) 5৪19 ১১০1৪ [৪ অর্থাৎ এক বচন ব্যবহার করিতেন। তাই তাহারা তিনজন । তিনি ঈসা ও মরিয়ম । আল্লাহ তাআলা এই নরাধম যালিমদের দাবি হইতে পবিত্র এবং সেই আলোকেই কুরআনের আয়াত নাযিল হইল । তারপর দুইজন পান্রী যখন রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে কথা বলিল, তখন হুযুর (সা) তাহাদিগকে ইসলাম থ্রহণ করিতে আহ্বান জানাইলেন। তাহারা উভয়েই বলিল, আমরা ইসলাম গ্রহণ করিয়াছি । হুযুর (সা) বলিলেন, তোমরা ইসলাম গ্রহণ কর নাই। অতএব ইসলাম গ্রহণ কর। তখন তাহারা বলিল, আমরা আপনার পূর্বেই ইসলাম গ্রহণ করিয়াছি। হুযূর (সা) বলিলেন, তোমরা মিথ্যা বলিয়াছ। যেহেতু তোমাদের দাবি আল্লাহর সন্তান রহিয়াছে, তোমাদের ত্রিশূল পূজা এবং শৃকরের মাংস ভোজন ইত্যাদি দ্বারা প্রমাণিত হয় যে, তোমরা ইসলাম হইতে বিরত । তখন তাহারা প্রশ্ন করিল, হে মুহাম্মদ! তবে বলুন তো, টান যারা নারদ রর লা রাগ যারা নিন রানি জবাব দিলেন না। অতএব আল্লাহ তা'আলা তাহাদের এই সব কথা এবং তাহাদের মতবিরোধ সম্পর্কে সূরা আলে-ইমরানের শুরু হইতে ৮৭টি আয়াত নাধিল করেন। ইবৃন ইসহাক ইহার ব্যাখ্যা প্রসঙ্গে বলেন-তারপর যখন রাসূলুল্লাহ (সা)-এর নিকট আল্লাহর তরফ হইতে খবর ও তাহার এবং তাহাদের মধ্যকার বিরোধ মীমাংসার চূড়ান্ত ফায়সালা আসিল এবং হুযূর (সা)-কে তাহাদের সহিত পারস্পরিক অভিসম্পাত প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হইল এবং হুযুর (সা) যখন তাহাদিগকে মুবাহালা বা পারস্পরিক অভিসম্পাতের জন্য আহ্বান করিলেন, তখন তাহারা _ বলিল, আবুল কাসিম! আমাদিগকে অবকাশ দিন। আমরা এই ব্যাপারে কিছুটা চিন্তা-ভাবনা

— পৃষ্ঠা ৪৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।