001119115 ৫০২ : তাফসীরে ইব্ন কাছীর অর্থাৎ আস, আমরা মুবাহালা করি একে অপরের বিরুদ্ধে-- মিথ্যাবাদীর প্রতি লা'নত করি। সূরার প্রথম হইতে এই মুবাহালার আয়াত পর্যন্ত নাজরানের প্রতিনিধিদল সম্পর্কে অবতীর্ণ হয়। নাজরানের খ্রিস্টানগণ হুযূর (সা)-এর নিকট আসিয়া হযরত ঈসা সম্পর্কে তাহাদের ধ্যান-ধারণা অনুযায়ী বিতর্ক জুড়িয়া দিল। তাহারা বলিল যে, হযরত ঈসা আল্লাহর পুত্র এবং তিনি যথার্থই মা'বুদ বা উপাস্য । তখন আন্মাহ তা'আলা তাহাদের দাবির প্রতিবাদে এই সূরার প্রথম অংশ অবতীর্ণ করেন। ইমাম মুহাম্মদ ইবৃন ইসহাক ইবৃন ইয়াসার প্রমুখ মনীষী অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইব্ন ইসহাক তীহার প্রসিদ্ধ গ্রন্থসহ অন্যান্য গ্রন্থে বলিয়াছেন- নাজরানের খিস্টানদের ৬০ জন অশ্বারোহী হুযূর আকরাম (সো)-এর খিদমতে হাযির হইল । এই দলে তাহাদের ১৪ জন বিশিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, যাহাদের নিকট তাহারা সদাসর্বদাই পরামর্শ শ্রবণ করিত। তাহারা হইল আল আকিব (তাহার নাম ছিল আবদুল মসীহ), আস সাইয়েদ (তাহার নাম ছিল আল আইহাম), আবু হারিছা ইব্ন আলকামা (আবূ বকর ইব্ন ওয়াইলের ভাই), উয়াইস ইব্ন হারিছ, যায়দ, কায়স, ইয়াধীদ এবং তাহার দুই পুত্র, খৃওয়ায়লিদ, আমর, খালিদ, আবদুল্লাহ, মুসলিম । তবে ইহারা সকলেই প্রথমোক্ত তিন জনের পরামর্শে কাজ করিত । আল আকিব ছিল এই কাওমের আমীর এবং পরামর্শদাতা। যে কোন সিদ্ধান্ত তাহার পরামর্শ ব্যতীত গৃহীত হইত না। আস সাইয়েদ ছিল তাহাদের বিজ্ঞ ব্যক্তি । সে ভ্রমণ ও বাসস্থানের দায়িতে নিয়োজিত ছিল। আবু হারিছা ইবৃন আলকামা ছিল তাহাদের বিশপ ও শিক্ষক। সে মূলত আরবের বনু বকর ইব্ন ওয়াইলের সদস্য ৷ কিন্তু খরিস্টধর্ম গ্রহণ করায় রোম সম্রাট ও সেখানকার রাজ-রাজাগণ তাহার প্রতি খুব শ্রদ্ধা প্রদর্শন করে এবং তাহাকে মর্যাদাপূর্ণ আসনে আসীন করা হয়। এমন কি তাহারা তাহার জন্য বহু গির্জা নির্মাণ করে। সে যখন তাহাদের ধর্মের প্রতি তাহার সুদৃঢ় আস্থার কথা ঘোষণা করিল, তখন তাহারা তাহার সেবার জন্য বহু লোক নিয়োগ করিল । অথচ সে রাসূলুল্লাহ (সা) সম্পর্কে সম্পূর্ণরূপেই অবহিত ছিল। কারণ, সে পূর্ববর্তী বিভিন্ন কিতাব পাঠ করিয়া শেষ নবীর বিভিন্ন গুণ সম্বন্ধে ওয়াকিফহাল হইয়াছিল। তবে তাহার প্রতি খ্রিস্টানগণ যে অভূতপূর্ব শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করিল এবং তাহাদের নিকট তাহার যে মর্যাদা সে প্রত্যক্ষ করিল তাহাতে সে খিস্টধর্মে অবিচল থাকার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছিল । ইব্ন ইসহাক বলেন £ মুহাম্মদ ইব্ন জাফর ইব্ন যুবাইর বলেন যে, তাহারা রাসূলুল্লাহ সো)-এর নিকট মদীনায় আগমন করিল । তারপর তাহারা যখন মসজিদে প্রবেশ করিল, তখন হুযূর (সা) আসরের নামায পড়িতেছিলেন। তাহারা জীকজমকপূর্ণ পোশাক, জুব্বা ও চাদর পরিধান করিয়াছিল এবং তাহারা ছিল বনু হারিছ ইব্ন সা'বের সুন্দর সুপুরুষ । হুযূর (সা)-এর সঙ্গী-সাথীদের মধ্যে যাহারা তাহাদিগকে দেখিয়াছেন তাহারা বলিয়াছেন যে, ইহার পর তাহাদের সমতুল্য কোন প্রতিনিধিদল আর দেখি নাই । তখন তাহাদের নামাযের সময়ও নিকটবর্তী হইল এবং তাহারা রাসূলুল্লাহ (সা)-এর মসজিদেই নামায পড়িতে দীড়াইল। হুযুর (সা) বলিলেন, তাহাদিগকে তাহাদের পথে ছাড়িয়া দাও । অতএব তাহারা পূর্বদিকে ফিরিয়া নামায পড়িল ।
— পৃষ্ঠা ৪৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।